এক্সপ্লোর

ICC Champions Trophy: মিলে গেল টলিউড-বলিউড, শ্যুটিং থামিয়ে ভারতের জয়ের উদযাপনে সামিল ঋতুপর্ণা থেকে আয়ুষ্মান, অজয়

ICC Champions Trophy 2025: জয়ের ছোঁয়া বিনোদন দুনিয়ায় লাগবে না.. তাও কী হয়? টলিউড থেকে বলিউড.. লাইটস, ক্যামেরা, অ্যাকশন থামিয়ে বিনোদন দুনিয়া মিলে গেল ২২ গজে। 

কলকাতা: ২৫ বছরের শাপমুক্তি। ২৫ বছর ধরে যে যন্ত্রণা কুড়ে কুড়ে খেয়েছে, মরুশহরে তার থেকে মুক্তি দিলেন রোহিত শর্মারা (Rohit Sharma)। ২০০০ সালে যে নিউজ়িল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) হারাতে হয়েছিল সৌরভের টিম ইন্ডিয়াকে, সেই প্রতিপক্ষকে হারিয়েই শাপমোচন হল। নিউজ়িল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিল ভারত। রেকর্ড তৃতীয়বারের জন্য। ভেঙে দিল অস্ট্রেলিয়ার নজির। ২ বার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন অজিরা। ভারত জিতল তিনবার। আর সেই জয়ের ছোঁয়া বিনোদন দুনিয়ায় লাগবে না.. তাও কী হয়? টলিউড থেকে বলিউড.. লাইটস, ক্যামেরা, অ্যাকশন থামিয়ে বিনোদন দুনিয়া মিলে গেল ২২ গজে। 

সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে নিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ম্যাচ চলাকালীন শ্যুটিং করছিলেন তাঁরা। কিন্তু শেষ কয়েক ওভারের টান টান ম্যাচকে উপভোগ করার জন্য থেমে গিয়েছিল শ্যুটিং। মেক আপ নিয়েই ম্যাচ দেখতে বসে গিয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। আর শেষ বলটা যখন বাউন্ডারি ছাড়াল, আনন্দে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠেছিলেন ঋতুপর্ণা। শ্যুটিংয়ের বাকি সবাই ও তখন ফেটে পড়েছেন উচ্ছ্বাসে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে নিলেন খোদ ঋতুপর্ণাই। সঙ্গে শুভেচ্ছা জানালেন টিম ইন্ডিয়াকে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rituparna Sengupta (@rituparnaspeaks)

একই ছবি মুম্বইয়ে। আরব সাগরের তীরেও। বাইরে সেট লাগিয়ে শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন আয়ুষ্মান খুরানা (Ayushman Khurrana)। তবে শ্যুটিংয়ে যাওয়া থেকে শুরু করে, কাজের ফাঁকে ফাঁকে তিনি নজর রেখেছিলেন টিম ইন্ডিয়ার ম্যাচের দিকে। সেটে টিভির ব্যবস্থা নেই, ফলে ম্যাচ দেখা হল মোবাইলেই। শেষ ওভার দেখতে শ্যুটিং থামিয়ে ভিড় জমিয়েছিল গোটা ইউনিট। চোখ রেখেছিল একটা মোবাইলেই। শেষ বল বাউন্ডারি বেরোতেই হুল্লোড় করে ওঠে সব্বাই। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করে আয়ুষ্মান লিখেছেন, 'শ্যুটিং থেমে যায়, যখন ভারত জিতে যায়।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ayushmann Khurrana (@ayushmannk)

সোশ্যাল মিডিয়ায় কাজলের 'কভি খুশি কভি গম' ছবির একটি দৃশ্য শেয়ার করে নিয়েছেন অজয় দেবগণ। কাজলের ভারতের পতাকা নিয়ে উচ্ছ্বাসের ভিডিও রয়েছে সেখানে। অজয় দেবগণ লিখেছেন, 'আজও আমাদের ঘরে এই একই পরিবেশ।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ajay Devgn (@ajaydevgn)

আরও পড়ুন: Sougata Roy On Rohit: প্রলোভনে পা দিয়ে স্টাম্পড হয়েছে, রোহিতকে অভিনন্দন জানিয়েও খোঁচা সৌগত রায়ের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget