এক্সপ্লোর

Game Changer: শ্যুটিং হওয়ার পরেও বাদ পড়ল 'গেম চেঞ্জার'-এর দৃশ্য! এমন কী ছিল তাতে?

Ram Charan- Kiara Advani: 'না না হায় রা না' হল প্রথম ভারতীয় গান যেটি  ক্যামেরার infrared lens-এ শ্যুটিং করা হয়েছে।

কলকাতা: এই জুটি, এই ছবি নিয়ে আকর্ষণ ছিল সবারই। সদ্য মুক্তি পেয়েছে রাম চরণ (Ram Charan) ও কিয়ারা আডবাণী (Kiara Advani) অভিনীত 'গেমচেঞ্জার' (Game Changer)। আর এই ছবি নিয়ে দর্শকদের যথেষ্ট আগ্রহ রয়েছে। বক্সঅফিসে মোটের ওপর ভালই ব্যবসা করছে এই ছবি। তবে এই ছবি থেকে বাদ দেওয়া হয়েছে 'না না হায় রা না' গানটি। কিন্তু শ্যুটিংয়ে পরেও কেন এই গানটি ছবি থেকে বাদ পড়ল, তা নিয়ে অনুরাগীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। শ্যুটিং হয়ে যাওয়ার পরেও কেন ছবি মুক্তির পরে এই গানটি দেখতে পেলেন না তাঁরা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। আর আজ, 'গেম চেঞ্জার' টিমের তরফ থেকে অনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানানো হল, কেন বাদ পড়েছে এই গানটি। 

'না না হায় রা না' হল প্রথম ভারতীয় গান যেটি  ক্যামেরার infrared lens-এ শ্যুটিং করা হয়েছে। এই লেন্সের বিশেষত্ব হল, এতে দৃশ্যপট আরও বেশি জীবন্ত বলে মনে হয়। তবে এই লেন্সে শ্যুটিং করার ফলেই, এই গানটি এডিটের সময় কিছু সমস্যা দেখা দিয়েছে। গানটিকে তাই যথা সময়ে ছবির মধ্যে রাখা যায়নি। নির্মাতাদের তরফ থেকে জানানো হয়েছে, এই গানটি আপাতভাবে ছবি থেকে বাদ দেওয়া হয়েছে। তবে জানুয়ারির ১৪ তারিখের মধ্যে, এই গানটি ফের ছবিতে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই শেষ করে ফেলার চেষ্টা করা হচ্ছে এডিটের কাজ। যত তাড়াতাড়ি সম্ভব ছবির নতুন কপিতে এই গানটি ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলেই জানানো হয়েছে নির্মাতাদের তরফ থেকে। 

 

অন্যদিকে, প্রত্যেকেরই নজর রয়েছে এই ছবির বক্সঅফিস কালেকশনের দিকে। নজর রাখা যাক, ২ দিনে এই ছবি কেমন আয় করল সেই দিকে। মূলত তেলুগু ও হিন্দি, এই দুই ভাষার আয়কেই ছবির মূল আয় বলে ধরা হচ্ছে এই ক্ষেত্রে। শুক্রবার দিন এই ছবিটির হিন্দি ভার্সন বক্সঅফিসে রোজগার করেছে ৭ কোটি। তবে দ্বিতীয় দিনে, হিন্দি ভাষায় এই ছবির আয় কিছুটা কমেছে। দ্বিতীয় দিনে এই ছবিটি আয় করেছে ৬.৬৫ কোটি। অর্থাৎ ২ দিনের মধ্য়ে রাম চরণ, কিয়ারা আডবাণী অভিনীত এই ছবির হিন্দি ভার্সন আয় করেছে ১৩.৬৫ কোটি।

আরও পড়ুন: Tiku Talsania: হৃদরোগে আক্রান্ত হননি, তাহলে কেন হাসপাতালে ভর্তি করতে হল টিকু তালসানিয়াকে? 

সেরা শিরোনাম

Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Amit Shah-Prosenjit: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
Amartya Ray: নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য
নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য

ভিডিও

Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ২: সায়নী-কাকলি থেকে ঋতব্রত-চন্দ্রিমা, বারুইপুরে বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহীরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ১: স্ট্রং অ্যাকশনের আশ্বাস মুখ্য়মন্ত্রীর, বারুইপুরে দাঁড়িয়ে দিলেন ৭২ ঘণ্টার ডেডলাইন
Kolkata News: কৈখালিতে ভুয়ো প্ল্যান বানিয়ে বহুতল নির্মাণ এবং ফ্ল্যাট বিক্রির অভিযোগ | ABP Ananda
DA News: কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের বকেয়া ডিআর-এর ৫০% টাকা দেবে রাজ্য। জারি বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
Switzerland vs Colombia: টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
Portugal Next Coach: খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
Embed widget