এক্সপ্লোর

Bengali Serial Update: পর্দায় প্রথমবার 'গাঁটছড়া' বাঁধতে চলেছেন গৌরব-শোলাঙ্কি জুটি

Bengali Serial Update: ভট্টাচার্য পরিবারের বোনেরা ও সিংহ রায় পরিবারের ভাইরা একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার পর তাঁদের জীবনকে প্রভাবিত করে যে নাটকীয় পরিবর্তনগুলি হবে সেই নিয়েই এগিয়ে চলবে এই ধারাবাহিক।

কলকাতা: এক সুতোয় যেন তিনটি গল্প বাঁধা। কথায় বলে, বিয়ে হচ্ছে ভাগ্যের খেলা (Marriage is destined)। ঈশ্বর জুটি ঠিক করে দেন, পৃথিবীর বুকে শুধু কাজটা সম্পন্ন হয়। যখন দুটি অচেনা মানুষ তাঁদের পরিবার এবং সংস্কৃতি নির্বিশেষে একে অপরের হাত ধরার সিদ্ধান্ত নেয় কারণ সর্বশক্তিমান ঈশ্বর তেমনটাই ঠিক করেছেন। এই ধরনের সম্পর্ক ঈশ্বর তৈরি করে পাঠান এবং তাই বোধ হয় বলে যে 'বিবাহ ওপরে তৈরি হয়'। এই কথাই মাথায় জনপ্রিয় চ্য়ানেল স্টার জলসা নিয়ে আসছে তাদের নতুন ধারাবাহিক 'গাঁটছড়া'। দুটি ভিন্ন পরিবারের একটি সুন্দর অনন্য যাত্রা। এই দুই পরিবারের মানুষ একটি বিয়ের কারণেই একে অপরের সঙ্গে মিলিত হবেন, যা বিধাতাই নির্ধারণ করেছেন।

'গাঁটছড়া' (Gantchhora) শব্দের অর্থ বন্ধন। এমন এক বন্ধন যা সম্পূর্ণভাবে আমাদের অদৃষ্টের উপর নির্ভর করে, এমন এক বন্ধন যা ভালবাসা ও প্রতিশ্রুতি দিয়ে গড়ে ওঠে। যদিও, সবসময় আমরা যা চাই তা হয়ে ওঠে না। নিয়তির আমাদের সকলের জন্যই কিছু না কিছু ঠিক করে রাখে।

আরও পড়ুন: ABP Live Exclusive: 'হামি ২' ছবিতে ৪৭ জন নতুন শিশু কাজ করছে: শিবপ্রসাদ মুখোপাধ্যায়

এর আগে কখনও দেখা যায়নি এমন সুন্দর গল্প দেখে দর্শক অভিভূত হবেন। ভট্টাচার্য পরিবারের তিন বোনের গল্প যাঁরা সিংহ রায় পরিবারের তিন ভাইয়ের জীবনের সঙ্গে জড়িয়ে পড়বেন এক বিশেষ ঘটনার মাধ্যমে কারণ নিয়তি তাঁদের সকলের জন্য একদম অন্য কিছু একটা পরিকল্পনা করে রেখেছে। 

ভট্টাচার্য পরিবারের এই তিন বোন হলেন দ্যুতি, খড়ি ও বনি। তাঁরা সাধারণ মধ্যবিত্ত বাঙালি পরিবারের মেয়ে। নিজেদের বোন হওয়া সত্ত্বেও তাঁরা প্রত্যেকে একে অপরের থেকে বেশ খানিকটা আলাদা এবং তাঁদের প্রত্যেকের নিজেদের আলাদা স্বপ্ন আছে। অন্যদিকে, সিংহ রায় পরিবারের হিরের ব্যবসা। প্রভাব প্রতিপত্তি তাঁদের প্রচুর। সেই বাড়ির তিন ভাই হলেন ঋদ্ধিমান, রাহুল ও কুণাল। এই তিন ভাইয়েরও স্বভাব, চরিত্র ও পছন্দ আলাদা। 

ভট্টাচার্য পরিবারের বোনেরা এবং সিংহ রায় পরিবারের ভাইরা একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার পর তাঁদের জীবনকে প্রভাবিত করে যে নাটকীয় পরিবর্তনগুলি হবে সেই নিয়েই এগিয়ে চলবে এই ধারাবাহিক।

এই ধারাবাহিকে, দ্যুতির চরিত্রে দেখা যাবে শ্রীমা ভট্টাচার্যকে (Shreema Bhattacherjee), খড়ির চরিত্রে শোলাঙ্কি রায় (Solanki Roy) ও বনির চরিত্রে থাকবেন নবাগতা অনুষ্কা (Anushka)। অন্যদিকে ফের ছোটপর্দায় দেখা যাবে গৌরব চট্টোপাধ্য়ায়কে (Gourab Chatterjee) ঋদ্ধিমানের চরিত্রে, রাহুলের চরিত্রে অনিন্দ্য চট্টোপাধ্যায়কে (Anindya Chatterjee) দেখা যাবে ও কুণালের চরিত্রে অভিনয় করবেন রিয়াজ (Riyaz)। এই প্রেমের ধারাবাহিকে প্রথমবার জুটিতে দেখা যাবে গৌরব চট্টোপাধ্যায় ও শোলাঙ্কি রায়কে। যদিও তাঁদের চরিত্রের মধ্যে আকাশ-পাতাল তফাত থাকবে। কিন্তু কথায় বলে, বিপরীত একে অপরকে আকর্ষণ করে। এর আগে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'প্রথমা কাদম্বিনী'-তে অভিনয় করেন শোলাঙ্কি, অন্যদিকে 'বধূবরণ' ধারাবাহিকে দেখা যায় গৌরবকে।

চ্যানেলের তরফে আশা এই নতুন ধরনের প্রেম কাহিনি দেখতে বেশ পছন্দ করবেন দর্শক। তার ওপর পর্দায় টাটকা জুটিও দেখবেন তাঁরা। আগামী ২০ ডিসেম্বর, ২০২১ থেকে দেখা যাবে 'গাঁটছড়', সোমবার থেকে রবিবার সন্ধ্যা ৭টায়, স্টার জলসায়।

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget