এক্সপ্লোর

ABP Live Exclusive: 'হামি ২' ছবিতে ৪৭ জন নতুন শিশু কাজ করছে: শিবপ্রসাদ মুখোপাধ্যায়

ABP Live Exclusive: ২০২২-এ 'উইন্ডোজ প্রোডাকশন'-এর মোট চারটি ছবি মুক্তি পেতে চলেছে। ২৩ ডিসেম্বর মুক্তি পাবে 'হামি ২'। শুরু হয়েছে শ্যুটিং। তারই ফাঁকে শিবপ্রসাদ মুখোপাধ্যায় কথা বললেন এবিপি লাইভের সঙ্গে।

কলকাতা: সম্প্রতি শুরু হয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের (Shiboprosad Mukherjee and Nandita Roy) নতুন ছবি  'হামি ২'-এর (Haami 2) শ্যুটিং। এবারেও লাল্টুর চরিত্রে শিবপ্রসাদ ও মিতালীর চরিত্রে অভিনয় করবেন গার্গী রায়চৌধুরী। তবে রহস্য রয়েছে তাঁদের পদবী ও পেশায়। শ্যুটিংয়ের ফাঁকেই এবিপি লাইভকে একান্ত সাক্ষাৎকারে ছবি সম্পর্কে আরও নানা তথ্য দিলেন পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়। 

এবিপি লাইভ: দিন কয়েক হল শ্যুটিং শুরু হয়েছে। করোনা কাঁটা পেরিয়ে শ্যুটিং কেমন চলছে? 

শিবপ্রসাদ মুখোপাধ্যায়: আপাতত তো ভালই চলছে শ্যুটিং। দেখা যাক এরপর কেমন চলে বাকিটা। 

এবিপি লাইভ: ২০১৪ সালের 'রামধনু', ২০১৮ সালের 'হামি', তারপর ২০২২ সালে 'হামি ২'। চার বছরের ব্যবধান রাখার কি কোনও বিশেষ কারণ আছে? 

শিবপ্রসাদ মুখোপাধ্যায়: না না। এই ছবিটা আমরা আগেই করতে চেয়েছিলাম। ২০১৯ সালে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার বাড়াবাড়ির জন্য আমরা শ্যুটিংটা আর করে উঠতে পারিনি। নয়তো অনেক আগেই সব হয়ে যেত।

এবিপি লাইভ: শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায় জুটি দর্শকদের গোগোল, বোধিসত্ব, পোস্তর মতো একাধিক শিশু চরিত্র উপহার দিয়েছে। এই ছবিতে তেমন কাউকে কি পাওয়া যাবে?

শিবপ্রসাদ মুখোপাধ্যায়: হ্যাঁ হ্যাঁ একদম। এই ছবিতে ৪৭ জন নতুন শিশু কাজ করেছে। তাঁদের বাবা-মাও থাকছেন। সবচেয়ে বড় ব্যাপার, এই ছবিতে বাচ্চারা আবার গান গাইছে। আমাদের 'হামি' ছবির বৈশিষ্ট্য ছিল যে ছবির পুরো অ্যালবামটা বাচ্চাদের নিয়ে তৈরি হয় - শিশুদের জন্য, শিশুদের গাওয়া। 'হামি'-ই একমাত্র অ্যালবাম ছিল যেখানে সব গান শুধু শিশুরা গেয়েছিল। আজ পর্যন্ত এমন কোনও অ্যালবাম নেই যেখানে পুরোপুরি বাচ্চারা গান গেয়েছে ও সেটা কমার্শিয়ালি এতটা সাফল্য লাভ করেছে। এই ছবিতে সেই ফ্লেভারটা আবার ফিরে আসবে।

এবিপি লাইভ: তাহলে এই ছবিতে কোনও একজন শিশুকে কেন্দ্রে পাওয়া যাবে? 

শিবপ্রসাদ মুখোপাধ্যায়: সেটা তো এখনই বলব না। ছবি দেখলে বোঝা যাবে।

এবিপি লাইভ: পরিচালনা ও অভিনয়, একসঙ্গে করা কতটা কঠিন? 

শিবপ্রসাদ মুখোপাধ্যায়: প্রচণ্ড চাপের। এই সিনেমায় আমি তো 'পরিচালক' কম। আমার পরিচালক এখানে নন্দিতা রায়। (এরপর খানিক হেসে) তিনি যে মাঝে মাঝেই আমাকে এরকম সুযোগ দেন, সেটা আমার কাছে বড় পাওনা। 

এবিপি লাইভ: কোথায় কোথায় শ্যুটিং হবে? কতদিনের শিডিউল? 

শিবপ্রসাদ মুখোপাধ্যায়: 'হামি ২'-এর শ্যুটিং কলকাতায় তো হবেই। বেহালা, বরানগরে শ্যুটিং করব। তাছাড়া কাকদ্বীপে শ্যুট হবে, ক্যানিংয়েও হতে পারে। সাধারণত বাকি ছবির যা শ্যুটিং করি তার থেকে খানিকটা বড় হবে এই ছবির শিডিউল।

এবিপি লাইভ: আগামী বছর তো 'উইন্ডোজ প্রোডাকশন' খুবই ব্যস্ত। চার চারটে ছবি মুক্তি। এক্সাইটমেন্ট না চাপ, কোনটা বেশি কাজ করছে?

শিবপ্রসাদ মুখোপাধ্যায়: এক্সাইটমেন্টটা বেশি। অবশ্যই চারটে ছবির কাজ ও মুক্তি নিয়ে বেশি উত্তেজিত।

আরও পড়ুন: Shiboprosad Mukherjee: রিয়েলিটি শোয়ের প্রতিযোগীকে নিজের ছবিতে প্লেব্যাকের সুযোগ দিলেন শিবপ্রসাদ

২০২২ সালে 'উইন্ডোজ প্রোডাকশন'-এর মোট চারটি ছবি মুক্তির তারিখ ঘোষণা হয়েছে। ৪ ফেব্রুয়ারি আসছে 'বাবা, বেবি ও...', ২০ মে মুক্তি পাবে 'বেলাশুরু', ১৭ জুন আসছে 'লক্ষ্মীছেলে' ও ২৩ ডিসেম্বর মুক্তি পাবে 'হামি ২'। অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন দর্শক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget