এক্সপ্লোর

Gargee on Mahasweta Devi: মহাশ্বেতা দেবীর জন্মদিনে প্রকাশিত 'মহানন্দা'র মোশন পোস্টার, সাহিত্যিককে শ্রদ্ধা গার্গীর

Gargee on Mahasweta Devi: সম্প্রতি ঘোষণা করা হয়েছে মহাশ্বেতা দেবীকে নিয়ে সিনেমা তৈরির কথা। মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে গার্গী রায়চৌধুরীকে। ছবির নাম 'মহানন্দা'। পরিচালনায় অরিন্দম শীল।

কলকাতা: আজ বাংলা সাহিত্যের অন্যতম কিংবদন্তি লেখিকা মহাশ্বেতা দেবীর (Mahasweta Devi) জন্মদিন। ১৪ জানুয়ারি, এই বিশেষ দিনটিকে স্মরণ করে তাঁকে নিয়ে দু-চার লাইন লিখে পোস্ট করলেন অভিনেত্রী গার্গী রায়চৌধুরী (Gargee RoyChowdhury)।

সম্প্রতি ঘোষণা করা হয়েছে মহাশ্বেতা দেবীকে নিয়ে সিনেমা তৈরির কথা। মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে গার্গী রায়চৌধুরীকে। আজ শুক্রবার, সাহিত্যিকের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাতে ভুললেন না অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে মহাশ্বেতা দেবীর ছবি পোস্ট করে লিখলেন, 'আগুনের কথা আমি এত বলেছি....
শব্দগুলো এখনো গনগন করছে....
আমার বুকের মধ্যে এখনো অক্ষরের জ্বালা!
তবু রাত জুড়ে কান্না জমে
হিমে ঝাপসা জ্বলন্ত রং!"
১৪ ই জানুয়ারি... মহাশ্বেতা দেবী র জন্মদিন..
প্রণাম' (অপরিবর্তিত)।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gargee RoyChowdhury (@roychowdhurygargee)

মহাশ্বেতা দেবীর জীবন থেকে অনুপ্রাণিত ছবির নাম 'মহানন্দা'। পরিচালনায় অরিন্দম শীল। সোশ্যাল মিডিয়ায় ছবির প্রথম লুক প্রকাশ পেতেই আলোড়ন সৃষ্টি হয়। গার্গীর গোটা মুখে স্পষ্ট বলিরেখা। চোখে মোটা ফ্রেমের চশমা যে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে তাঁর বয়সকে। কাঁধের ওপর এলোমেলো করে ফেলে রাখা শাড়ির আঁচল। নিপুণ প্রস্থেটিক মেকআপে নজর কাড়েন তিনি। আজকের বিশেষ দিনেই ছবির মোশন পোস্টারও মুক্তি পেয়েছে। অভিনেত্রী পোস্ট করলেন সেই মোশন পোস্টার। ক্যাপশনে লিখলেন, 'কখনো তিনি "দ্রৌপদী" .. কখনো "হাজার চুরাশির মা", কখনও " অরণ্যের অধিকার" নিয়ে বিদ্রোহী... লড়াকু! আজ মহাশ্বেতা দেবীর জন্মদিনে আমাদের শ্রদ্ধার্ঘ তাঁর জীবন আধারিত ছবি "মহানন্দা" র মোশন পোস্টার...' (অপরিবর্তিত)।

আরও পড়ুন: Jaya Ahsan Update: লন্ডনে 'ভ্যানগগে মোড়া' দিন কাটাচ্ছেন অভিনেত্রী জয়া এহসান, শেয়ার করলেন ছবি-ভিডিও

ফ্রেন্ডস কমিউনিকেশনের ব্যানারে এই ছবিটি মুক্তি পাবে চলতি বছরেই। এই ছবিতে বিধান ভট্টাচার্যের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দেবশঙ্কর হালদারকে। কেবল মহাশ্বেতা দেবীর জীবন নয়, এই ছবির একটি বড় অংশ জুড়ে থাকবে তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট। ছবির পোস্টারেই সেই আভাস পাওয়া গিয়েছে। গার্গীর ছবির পাশে পোস্টারে দেখা যাচ্ছে একদল লোক মশাল নিয়ে ছুটে আসছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণা শিকার
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণা শিকার
'সাহায্য করুন ...আমি চাই', এবার নতুন দলগঠন করে রাজনীতিতে আসছেন এই সুপারস্টার? বিজয়ের পর এবার...
'সাহায্য করুন ...আমি চাই', এবার নতুন দলগঠন করে রাজনীতিতে আসছেন এই সুপারস্টার? বিজয়ের পর এবার...
Actress Fallen ill: দুবাইতে জন্মদিন কাটাতে গিয়ে অসুস্থ অভিনেত্রী, হাসপাতালে গেলে চিকিৎসকেরা সন্দেহ করলেন...
দুবাইতে জন্মদিন কাটাতে গিয়ে অসুস্থ অভিনেত্রী, হাসপাতালে গেলে চিকিৎসকেরা সন্দেহ করলেন...
Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র

ভিডিও

Weather News: উপকূলে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি
Bidhannagar News: বিধাননগরের বুকে গড়ে উঠতে চলেছে স্পোর্টস অ্যাকাডেমি
Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget