এক্সপ্লোর

Gargi Roychowdhury Exclusive: 'অভিনয় ছাড়া আর কোনও পেশার কথা কখনও ভাবিনি'

'ছোট থেকেই নাকি স্বপ্ন ছিল অভিনয়ে আসার। গার্গী বলছেন, 'আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমি যেটা চেয়েছি সেটাই পেয়েছি। আমি কখনও অভিনয় ছাড়া আর কোনও পেশার কথা ভাবিনি।'

কলকাতা: ছোটপর্দা থেকে তাঁর যাত্রা শুরু হয়েছিল। তারপর বড়পর্দা, বাছাই করা ছবি। টলিউড তাঁকে চিরকাল মনে রেখেছে অন্যধারার চরিত্রাভিনেত্রী হিসেবে। বড়পর্দায় একাধিক চরিত্রে বার বার নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। বর্তমানে ইন্ডাস্ট্রির অন্যতম সফল এই নায়িকার অনুরাগীর সংখ্যাও কিন্তু নেহাত কম নয়। সদ্য প্রযোজনাতেও হাত দিয়েছেন তিনি। কিন্তু কী হত যদি রুপোলি পর্দায় পাই না রাখতেন তিনি? ছোট থেকে কোন নেশাকে পেশা হিসেবে বেছে নেওয়ার স্বপ্ন ছিল তাঁর? এবিপি লাইভের 'যদি অভিনেত্রী না হতাম' সিরিজে নিজের স্বপ্ন নিয়ে মুখ খুললেন গার্গী রায়চৌধুরী (Gargi Roychowdhury Exclusive)

 

'অভিনয় ছাড়া আর কিছু ভাবিনি'

ছোট থেকেই নাকি স্বপ্ন ছিল অভিনয়ে আসার। গার্গী বলছেন, 'আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমি যেটা চেয়েছি সেটাই পেয়েছি। আমি কখনও অভিনয় ছাড়া আর কোনও পেশার কথা ভাবিনি। সুনীলদা একটা কবিতা বলেছিলেন, 'যে আমাকে চেয়েছে সে আমাকে পেয়েছে। 'যে আমাকে চায়নি তার প্রত্যাখ্যান আমি সযত্নে সিন্দুকে তুলে রেখেছি।' আমি অভিনয় নিয়ে থাকতে চেয়েছি। আমি অভিনয়টা করি বলেই আরও সুন্দরভাবে বাঁচতে পারি।'

আগামী ৮ এপ্রিল বড়পর্দায় মুক্তি পাচ্ছে অরিন্দম শীল (Arindam Sil) পরিচালিত, গার্গী রায়চৌধুরী, ঈশা সাহা- (Ishaa Saha), দেবশঙ্কর হালদার (Debshankar Haldar) অভিনীত, মহাশ্বেতা দেবীর (MahaSweta Devi) জীবন আধারিত ছবি 'মহানন্দা'।

আরও পড়ুন: পিছন ফিরে পালাতে যাব, সৌমিত্র জ্যেঠু ডাকলেন, 'যীশু, এদিকে আয়'

'মহানন্দা'-র শুরুটা হয়েছিল কীভাবে? গার্গী বলছেন, 'এর পিছনে একটা মজার গল্প রয়েছে। যখন আমি ভাবছি কোনও বায়োপিক করব, তখন আমার কর্তাই প্রথম আমায় বলেন মহাশ্বেতা দেবীর জীবন নিয়ে ছবি করার কথা। উনি কিছু তথ্য লিখে আমায় বলেন অরিন্দম শীলের সঙ্গে যোগাযোগ করতে। অরিন্দম আমার দীর্ঘদিনের বন্ধু, ছোটপর্দায় একসঙ্গে অভিনয় করেছি। ওকে স্ক্রিপ্টটা দেওয়ার পরের দিনই ফোন করে বলে, 'গার্গী আমি কিন্তু মহাশ্বেতা হিসেবে, বলা ভালো মহানন্দা হিসেবে তোমাকেই দেখছি। সেই শুরু। তারপর বহুবার চিত্রনাট্য পড়েছি, চিত্রনাট্য বদলেছে। ৩ বছর আগে এই সবকিছুর শুরু হয়েছিল। মাঝখানে করোনা এসেছে। আমরা ভিডিও কলে ছবিটা নিয়ে কথা বলতাম তখন।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget