এক্সপ্লোর

Bhupinder Singh Profile: বাবার কাছে সঙ্গীতে হাতেখড়ি, গজল গানে প্রথম স্প্যানিশ গিটার ব্যবহার করেছিলেন ভূপিন্দর সিংহ

Bhupinder Singh Profile: পঞ্জাবের পরিবারে জন্ম হয় ভূপিন্দর সিংহের। প্রথমে দিল্লিতে অল ইন্ডিয়া রেডিও থেকে শুরু হয়েছিল তাঁর কেরিয়ার। দূরদর্শনের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

মুম্বই: ১৯৪০ সালের পঞ্জাবের অমৃতসরে জন্ম হয়েছিল তাঁর। বাবা ছিলেন সঙ্গীতশিল্পী প্রফেসর নাথা সিংহজী। বাবার কাছেই প্রথম সুরের হাতেখড়ি হয়েছিল তাঁর। বয়সের সঙ্গে সঙ্গে আগ্রহ জন্মেছিল যন্ত্রসঙ্গীতেও। শিখেছিলেন বিভিন্ন ধরণের গিটার বাজানো। বাজাতে পারতেন ভায়োলিনও। বলিউডের যন্ত্রসঙ্গীতে কার্যত নতুন যুগের সূচনা করেছিলেন তিনি। আজ তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে সঙ্গীত জগৎ হারাল এক তারাকে। ৮২ বছর বয়সে প্রয়াত প্রখ্যাত গজল গায়ক ভূপিন্দর সিংহ। 

পঞ্জাবের পরিবারে জন্ম হয় ভূপিন্দর সিংহের। প্রথমে দিল্লিতে অল ইন্ডিয়া রেডিও (All India Radio) থেকে শুরু হয়েছিল তাঁর কেরিয়ার। দূরদর্শনের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। সঙ্গীতের সঙ্গে সঙ্গে গিটার আর ভায়োলিনও শিখেছিলেন ভূপিন্দর সিংহ। দুইই বাজাতে পারতেন সমান দক্ষতায়।

চেতন আনন্দের (Chetan Anand) 'হকিকত' (Haqeeqat) ছবিতে মান্না দে (Manna Dey), মহম্মদ রফি (Mohammad Rafi), তালাত মহম্মদ (Talat Mahommad)-এর সঙ্গে গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। 

ভূপিন্দর সিংহের প্রথম নিজের তৈরি গানের অ্যালবাম প্রকাশিত হয় ১৯৬৮ সালে। গজল গানের সঙ্গে স্প্যানিশ গিটার, বেস ও ড্রামকে প্রথম ব্যবহার করেছিলেন ভূপিন্দরই।

আরও পড়ুন:Top Entertainment News Today: প্রয়াত ভূপিন্দর সিংহ, প্রকাশ্যে 'অন্তর্জাল'-এর ট্রেলার, বিনোদনের সারাদিন

সত্তর থেকে আশির দশকে ভূপিন্দর সিংহ বেশ কিছু সিনেমায় গান গেয়েছিলেন। জুয়েল থিফ, মাসুম, পরিচয়, ঘরোন্দা, কিনারা ছবিতে গান গেয়েছেন ভূপিন্দর। ১৯৪০ সালের ফেব্রুয়ারি মাসে জন্ম হয় ভূপিন্দর সিংহের। গজলের সঙ্গে সঙ্গে বলিউড ছবিতেও গান গেয়েছেন ভূপিন্দর। তাঁর স্ত্রী ছিলেন ভারতীয় বাংলাদেশি গায়িকা মিতালি সিংহ (Mitali Singh)। স্ত্রীয়ের সঙ্গে মঞ্চে ও প্লেব্যাকে গজল গাইতেন ভূপিন্দর। মিতালি ও ভূপিন্দরের এক ছেলেও রয়েছে। তাঁর নাম নিহাল সিংহ (Nihal Singh)। তিনিও একজন সঙ্গীতশিল্পী।

ষাটের দশকের শেষের দিকে আর ডি বর্মণ (RD Barman)-এর দলে প্রধান গিটারবাদক হিসেবে যোগ দিয়েছিলেন ভূপিন্দর সিংহ। এরপর ২৫ বছর আর ডি বর্মণের দলে থেকে তাঁর সঙ্গেই কাজ করেছিলেন তিনি। 'দম মারো দম' (‘Dum Maro Dum’), চুরা লিয়া হ্যায় তুমনে (‘Chura liya hai tumne’), চাঁদ মেরা দিল (‘Chand mera dil’), ইয়ারোঁ কি বারাত নিকলি হ্যায় (‘Yaadon ki baraat nikli hai’), মেহবুবা মেহবুবা (‘Mehbooba, mehbooba’), আনে ওয়ালা পল (‘Aane waala pal’) ইত্যাদি কিংবদন্তি গানের পিছনে ছিল ভূপিন্দর সিংহের গিটারের যাদুই। বলিউডকে প্রথম ১২ স্ট্রিংয়ের গিটারের (12-string guitar ) সঙ্গে পরিচয় করিয়েছিলেন ভূপিন্দর সিংহই। হাওয়াইয়ান গিটার, স্প্যানিশ গিটার, ইলেকট্রিক গিটার সহ বিভিন্ন ধরনের গিটার নিজে বাজাতে জানতেন ভূপিন্দর সিংহ।

 

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget