এক্সপ্লোর

Godzilla Vs Kong Review: প্রথম দিন ৬.৪ কোটি টাকার ব্যবসা করল ‘গডজিলা ভার্সেস কং’

Godzilla Vs Kong: আগামীদিনে লাভের অঙ্ক বাড়বে বলেই আশা করছেন প্রযোজক ও প্রদর্শনকারীরা।

মুম্বই: গত বছর করোনা আবহে বেশিরভাগ ছবিই মুক্তি পায়নি। বছরের বেশিরভাগ সময়ই সিনেমা হল, মাল্টিপ্লেক্সগুলি বন্ধ ছিল। ওটিটি প্ল্যাটফর্মে কয়েকটি ছবি মুক্তি পেলেও, সিনেমা হল বা মাল্টিপ্লেক্সে গিয়ে ছবি দেখার আনন্দ আলাদা। দর্শকরা তাই ভাল ছবি মুক্তির অপেক্ষায় ছিলেন। আজ মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবি ‘গডজিলা ভার্সেস কং’। প্রথম দিনেই ভারতের বাজারে এই ছবি ৬.৪ কোটি টাকার ব্যবসা করেছে। আগামীদিনে লাভের অঙ্ক বাড়বে বলেই আশা করছেন প্রযোজক ও প্রদর্শনকারীরা।

প্রথম দিনেই ছবিটি বক্স অফিসে সাড়া ফেলে দেওয়ায় খুশি ওয়ার্নার ব্রাদার্স পিকচারসের (ইন্ডিয়া) ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর ডেনজিল ডায়াস। তিনি জানিয়েছেন, ‘প্রথম দিন যা লাভ হয়েছে এবং অভূতপূর্ব সাড়া পেয়েছি, তাতে আমরা অত্যন্ত আনন্দিত। এটা প্রমাণ করে দিচ্ছে, ‘গডজিলা ভার্সেস কং’-এর মতো ছবিই দর্শকরা সবচেয়ে বেশি উপভোগ করেন। তাঁরা বড়পর্দায় এই ধরনের ছবি দেখতে চান।’

পিভিআর পিকচার্সের সিইও কমল গিয়ানচন্দানি জানিয়েছেন, ‘গডজিলা ভার্সেস কং যে ধরনের সাড়া পেয়েছে, তাতে আমাদের এই বিশ্বাসই জোরদার হয়েছে যে সব বয়সের, সব ধরনের দর্শকরাই এই ধরনের ছবি পছন্দ করেন। আমরা এরকম সাড়া পেয়ে অভিভূত। আশা করি বক্স অফিসে আরও অনেকদিন ধরে সাফল্য পাবে গডজিলা ভার্সেস কং।’

সিনেপলিস ইন্ডিয়ার সিইও দেবাঙ্গ সম্পত জানিয়েছেন, ‘প্রথমদিন দারুণ সাফল্য পেয়েছে কং। করোনা-পরবর্তী সময়ে হলিউডের যে ছবিগুলি মুক্তি পেয়েছে, তার মধ্যে এই ছবিটিই প্রথম দিন সবচেয়ে বেশি সাফল্য পেল। ওয়ার্নার ব্রাদার্স ইন্ডিয়াকে অভিনন্দন। আশা করি ছবিটি আরও সাফল্য পাবে।’

আইনক্স লেজার লিমিটেডের চিফ প্রোগ্রামিং অফিসার রাজেন্দর সিংহ জিয়ালা বলেছেন, ‘করোনা অতিমারী পরবর্তী সময়ে আইনক্স সিনেমায় যত ছবি মুক্তি পেয়েছে, তার গডজিলা ভার্সেস কং-ই প্রথম দিন সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে। সপ্তাহের মাঝখানে ছবিটি মুক্তি পেলেও, প্রায় সব জায়গাতেই দর্শকাসন পূর্ণ ছিল। দুই দানবের লড়াই এই ছবিতে দুর্দান্তভাবে দেখানো হয়েছে। সেটা উপভোগ করছেন দর্শকরা। অ্যাডভান্স বুকিংয়ের ট্রেন্ড বলছে, মুক্তি পাওয়ার পর প্রথম সপ্তাহান্তে এই ছবিটিই সবচেয়ে বেশি সাফল্য পাবে।’

‘গডজিলা’ ও ‘কিং কং’, এই দু’টি চরিত্র সারা বিশ্বের চলচ্চিত্রপ্রেমীদের কাছে বিশেষ জনপ্রিয়। পর্দায় শেষবার পর্দায় এই দুই চরিত্রের টক্কর দেখা গিয়েছিল ১৯৬৩ সালে ইশিরো হোন্ডার ছবিতে। সেই ছবিতে যথেচ্ছ ধ্বংসলীলা চালিয়েছিল এই দুই দানব। এবার ধ্বংসলীলার পরিমাণ আরও অনেক বেশি। যাঁরা অ্যাকশন ফিল্ম পছন্দ করেন, তাঁরা ‘গডজিলা ভার্সেস কং’ দেখে আনন্দ পাবেন।

চলচ্চিত্র শিল্পে প্রযুক্তিগত উন্নতি কী পরিমাণে হয়েছে, সেটা এই ছবি দেখে বোঝা যায়। প্রথম ‘কং’ ছিল স্টপ-মোশন ফিগারিন। প্রথম ‘গডজিলা’ ছিল রাবার স্যুট পরিহিত একজন মানুষ। তারপর ভিস্যুয়াল এফেক্টসে আমূল পরিবর্তন এসেছে। এই ছবিতে তার পরিচয় পাওয়া যায়। 

‘গডজিলা ভার্সেস কং’ ছবিতে অভিনয় করেছেন আলেকজান্ডার স্কার্সগার্ড, মিলি ববি ব্রাউন, রেবেকা হল, ব্রায়ান তিরি হেনরি, শান ওগুরি, এইজা গঞ্জালেজ, জুলিয়ান ডেনিসন, কাইল চ্যান্ডলার ও ডেমিয়ান বিখির।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন নিয়ে গান বাঁধলেন রূপম ইসলাম
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন নিয়ে গান বাঁধলেন রূপম ইসলাম
Delhi Student Protest: লোপামুদ্রার নতুন গানে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! মুক্তি পেল, 'মগজধোলাই'
লোপামুদ্রার নতুন গানে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! মুক্তি পেল, 'মগজধোলাই'
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
Student Protest Viral Woman: একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?
একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?

ভিডিও

Kunal Ghosh: ফের উত্তপ্ত বিধানসভা, সাসপেনশনের পর ফের নিজের সিট ছেড়ে উঠে গেলেন কুণাল ঘোষ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২০২৬)।তৃণমূল আমলে SIR-র সময় জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ
CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget