এক্সপ্লোর

Godzilla Vs Kong: গডজিলা ভার্সেস কং, মুক্তি পাচ্ছে ২৪ মার্চ

নেহাতই জল তেষ্টা পেয়েছিল, তাই জলাশয়ের মধ্য়ে দাঁড়িয়েই জল পান করছিল বিশালাকার-প্রবল শক্তিধর ওই প্রাণীটি। কিন্তু সেখানেই বিপত্তি। আর এক বিশালাকার অক্টোপাস তাকে চারপাশ দিয়ে ঘিরে ধরে, আর তারপর? কী ঘটেছিল কং স্কাল আইল্য়ান্ডে, একথা সিনেপ্রেমীরা বোধহয় সকলেই জানেন। আর এবার দর্শককে একটু অন্য় স্বাদ দিতে পর্দায় হাজির হচ্ছে গডজিলা এবং কং। কেমন জমবে তাদের রসায়ন?

গডজিলা ভার্সেস কং।  গডজিলা ফ্র্যাঞ্চাইজির এই ছবি ঘিরে উন্মাদনার পারদ একেবারে তুঙ্গে। ছবির টিজার থেকে ট্রেলার, প্রকাশ্য়ে আসতেই হিট দর্শকমহলে। চলতি মাসের ২৪ তারিখ ভারতে মুক্তি পেতে চলেছে ওয়ার্নার ব্রাদার্স পিকচারস প্রযোজিত গডজিলা ভার্সেস কং। 

২০১৫ সালের অক্টোবর মাসে জানা গিয়েছিল যে লেজেন্ডারি আর ওয়ার্নার ব্রাদার্স একসঙ্গে হাত মিলিয়েছে। তারপর থেকেই শুরু হয় ভক্তদের অপেক্ষা। আর প্রায় ছয় বছরের দীর্ঘ প্রতীক্ষার পর এবার পর্দায় একসঙ্গে ধরা দিতে চলেছে কিং কং ও গডজিলা। এই দুই চরিত্র বেশ কয়েক বছর ধরেই আলাদা আলাদা করে সিনেপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে। তাই একসঙ্গে এই দুয়ের আবির্ভাব ঠিক কেমন হতে পারে, তা নিয়ে ক্রমশ জোরদার হচ্ছে জল্পনাও। 

প্রথমে যখন ২০১৫ সালে এই ছবি তৈরির কথা ঘোষণা করা হয়েছিল, তখন ঠিক ছিল যে ২০২০ সালের ২৯ মে নাগাদ সারা বিশ্বের প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি পাবে গডজিলা ভার্সেস কং (Godzilla Vs Kong)। এর পর করোনাকালীন পরিস্থিতির জন্য পরিকল্পনা বাতিল করতে হয় দুই প্রযোজনা সংস্থাকে।

ছবির ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে যে, গডজিলা ও কিংকং, এই দুই চরিত্রের সংঘাতই হতে চলেছে চিত্রনাট্যের মূল আসল কথা! যদিও ছবির কাহিনির সারসংক্ষেপ বলছে যে এবারে মানুষের এক চক্রান্তের শিকার হতে চলেছে অসম শক্তিধর এই দুই প্রাণী। শুধু তাই নয়, মানুষের চক্রান্তের ফলে দু'জনেরই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ছবিতে।

অ্যাডাম উইংগার্ডের পরিচালিত গডজিলা ভার্সেস কং ছবিতে তাই কিং কং আর গডজিলা দু'জনেই নিশ্চিহ্ন হয়ে যাবে না কি কোনও একজন টিঁকে থাকবে, এখন অপেক্ষা সেটাই দেখার। 

 

সেরা শিরোনাম

Jeetu-Srijla: প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
Shah Rukh Khan: ১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
Big Boss Bangla: চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget