এক্সপ্লোর

কবে ট্রেলার মুক্তি পাবে রণবীর সিংহের 'এইট্টি থ্রি' ছবির?

বড়দিনে আসতে চলেছে 'এইট্টি থ্রি'। ২৪ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি। দুবার মুক্তির দিন ঠিক হলেও করোনা পরিস্থিতির কারণে ছবি মুক্তি সম্ভব হয়নি। ছবিতে কপিল দেবের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রণবীর সিংহকে।

মুম্বই: করোনা পরিস্থিতির কারণে সিনেমাহল বন্ধ থাকায় ছবি তৈরির কাজ শেষ হয়ে গেলেও মুক্তি আটকে ছিল। মহারাষ্ট্র সরকারের সিনেমাহল খোলার ঘোষণার পরই আগামী ছবি 'এইট্টি থ্রি'-র (83) মুক্তির দিন ঘোষণা করেন বলিউড অভিনেতা রণবীর সিংহ (Ranveer Singh)। এই ছবিতে তাঁকে কিংবদন্তি ক্রিকেটার কপিল দেবের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ছবি মুক্তির আগে কবে ট্রেলার মুক্তির পাবে? জানাচ্ছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ।

চলতি বছর বড়দিনে আসতে চলেছে 'এইট্টি থ্রি'। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি। এর আগে দুবার মুক্তির দিন ঠিক হলেও করোনা পরিস্থিতির কারণে ছবি মুক্তি সম্ভব হয়নি। 'এইট্টি থ্রি' ছবিতে কিংবদন্তি ক্রিকেটার কপিল দেবের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রণবীর সিংহকে। প্রাক্তন ভারত অধিনায়কদের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন রণবীর সিংহের 'রিয়েল লাইফ' স্ত্রী দীপিকা পাড়ুকোন। প্রসঙ্গত, এই ছবির সহ-প্রযোজকও বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। রণবীর সিংহ, দপিকা পাড়ুকোন ছাড়াও এই ছবিতে তাহির রাজ ভাসিন, সাকিব সালেম,পঙ্কজ ত্রিপাঠি, বোমান ইরানি, নিশান্ত দাহিয়া, সাহিল খট্টর প্রমুখ অভিনেতাদের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে।

আরও পড়ুন - 'খতরো কে খিলাড়ি ১১' জেতার পর কোন শো সঞ্চালনা করবেন অর্জুন বিজলানি?

'এইট্টি থ্রি' ছবির মুক্তির দিন ঘোষণা হয়ে গেলেও ছবির ট্রেলার মুক্তির দিন এখনও ঘোষণা করা হয়নি নির্মাতাদের পক্ষ থেকে। বলিউডের ফিল্ম ক্রিটিক এবং ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জানিয়েছেন যে, ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই মুক্তি পেতে চলেছে 'এইট্টি থ্রি' ছবির ট্রেলার। তিনি বলেন, 'এক্সক্লুসিভ। 'এইট্টি থ্রি' ছবির ট্রেলার মুক্তি পেতে চলেছে আগামী ১ ডিসেম্বর কিংবা ২ ডিসেম্বর। অভিনেতা রণবীর সিংহের ডেট নিশ্চিত হলেই দিন ঘোষণা করা হবে। বড়দিনে মুক্তি পেতে চলেছে ছবিটি।' 

প্রসঙ্গত, বলিউড অভিনেতা রণবীর সিংহের হাতে রয়েছে একাধিক ছবি। বড়দিনে মুক্তি পাবে তাঁর বহু প্রতীক্ষিত ছবি 'এইট্টি থ্রি'। এছাড়াও তাঁকে দেখা যাবে 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে। যেখানে তাঁর বিপরীতে থাকছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট। আরও বেশ কয়েকটি ছবি রয়েছে তাঁর হাতে। পাশাপাশি ছোট পর্দাতে কুইজ শো 'দ্য বিগ পিকচার'-র সঞ্চালনা নিয়ে খুবই ব্যস্ত অভিনেতা। দর্শকদের মধ্যে ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে 'দ্য বিগ পিকচার'।

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget