এক্সপ্লোর

Gaurav-Riddhima: মা হওয়ার পরে প্রথম জন্মদিনে ঋদ্ধিমা রইলেন কলকাতায়, গৌরব পাড়ি দিলেন জয়সলমীর

Riddhima Ghosh Birthday: সদ্য মা হয়েছেন ঋদ্ধিমা, কোলে এসেছে একরত্তি ধীর। পুত্রকে নিয়েই এখন জীবনযাপন গৌরব-ঋদ্ধিমার। তবে গৌরব কাজ শুরু করলেও আপাতত মাতৃত্বকেই উদযাপন করছেন নায়িকা।

কলকাতা: মা হওয়ার পরে, প্রথম জন্মদিন ঋদ্ধিমা ঘোষের (Riddhima Ghosh)। সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে আদুরে বার্তা শেয়ার করে নিয়েছেন গৌরব চক্রবর্তী (Gourav Chakraborty)। সকাল সকালই। তবে বিশেষ এই দিনটায়, একসঙ্গে থাকতে পারলেন না নায়ক-নায়িকা। নতুন মা যখন রয়েছেন কলকাতায়, তখন গৌরবকে পাড়ি দিতে হল সূদূর জয়সলমীরে!

কেন? কারণ 'যকের ধন' সিরিজের নতুন ছবির শ্যুটিং করতে জয়সলমীর পাড়ি দিয়েছেন গৌরব। সঙ্গী কোয়েল মল্লিক (Koel Mallick) ও পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। দীর্ঘদিন ধরেই এই ছবির কাজ শুরু করার কথা ছিল। সায়ন্তন ঘোষালের পরিচালনায়, সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় মুক্তি পাবে এই ছবি। সেই ছবির কাজের জন্যই জয়সলমীর যেতে হয়েছে গৌরবকে। তবে তাঁর মন পড়ে আছে কলকাতায়। সদ্যোজাত পুত্র ও স্ত্রীয়ের কাছে। 

সোশ্যাল মিডিয়ায় আজ ঋদ্ধিমার সঙ্গে একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন গৌরব। তিনি লিখেছেন, 'আজ এক অনবদ্য নারীকে উদযাপন করার দিন, যাঁকে আমি নিজের স্ত্রী বলে ডাকতে পারি। অনেক দূর থেকে ওকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। ধীর আর তোমার কথা ভীষণভাবে মনে পড়ছে। অধীর আগ্রহে অপেক্ষা করছি, কবে একসঙ্গে উদযাপন করতে পারব দিনটা। আমাদের মধ্যের দূরত্বের সেতুবন্ধন করুক ভালবাসা। ফিরে গিয়ে আনন্দ উদযাপন করব। শুভ জন্মদিন ঋদ্ধিমা।'

সদ্য মা হয়েছেন ঋদ্ধিমা, কোলে এসেছে একরত্তি ধীর। পুত্রকে নিয়েই এখন জীবনযাপন গৌরব-ঋদ্ধিমার। তবে গৌরব কাজ শুরু করলেও আপাতত মাতৃত্বকেই উদযাপন করছেন ঋদ্ধিমা। এখন তাঁর সমস্ত সময় দিচ্ছেন ছেলেকেই। গৌরবের সঙ্গে ছোট্ট সফরও সেরে এসেছেন ঋদ্ধিমা, ধীরকে সঙ্গে নিয়েই। নিজের শরীর একেবারে সুস্থ হলে ও ধীর একটু বড় হলেই সম্ভবত কাজে ফিরবেন ঋদ্ধিমা। তবে নতুন ছবির কাজ শুরু করে দিয়েছেন গৌরব। আর সেই কারণেই তাঁকে পাড়ি দিতে হয়েছে জয়সলমীরে। 'সোনার কেল্লায় যকের ধন' ছবির শ্যুটিংয়ে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gaurav Chakrabarty (@gauravchakrabarty)

 

আরও পড়ুন: Sweta Bhattacharya Exclusive: 'নুন-ভাত খেয়েছি, কাজ ছাড়া বাড়িতে বসে থেকেছি ১ বছর', লড়াইয়ের গল্প শোনালেন শ্বেতা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget