এক্সপ্লোর

Govinda News: রোড-শোয়ের মধ্যেই হঠাৎ অসুস্থ, তড়িঘড়ি বাড়ি ফিরে এলেন গোবিন্দ

Govinda felt unwell: সম্প্রতি তাঁর পায়ে গুলি লাগে। নিজের কাছে রাখা বন্দুক দিয়ে নিজেকেই গুলি করে ফেলেছিলেন গোবিন্দ

কলকাতা: অসুস্থ ছিলেন বলে তিনি যোগ দিতে পারেননি দীপাবলির উৎসবে। বাড়িতেই বিশ্রামে ছিলেন তিনি। তবে এরপরে কাজে ফিরেছিলেন তিনি। বেরিয়েছিলেন ভোটের প্রচারেও। তবে প্রচারে বেরিয়ে অসুস্থবোধ করায় প্রচারের তালিকা ছোট করে ফিরে এলেন গোবিন্দ (Govinda)। শোনা যাচ্ছে, প্রচারের মধ্যে অসুস্থবোধ করাতেই বাড়ি ফিরে এসেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি গোবিন্দর রাজনৈতিক পরিচয়ও রয়েছে। গোবিন্দ শিব সেনা দলে রয়েছেন। সেই দলের হয়েই একটি রোড শো করছিলেন তিনি, এমনটাই খবর। তবে রোড শো-এর মাঝামাঝিই তিনি অসুস্থবোধ করেন। গোটা ঘটনাটাই ঘটেছে মুম্বইতে। রোড শো-এর মাঝখানে অসুস্থবোধ করায় সেই রোড শোয়ে কাটছাঁট করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসেন তিনি। আপাতত বাড়িতেই বিশ্রামে রয়েছেন গোবিন্দ। তাঁর অসুস্থতা গুরুতর নয় বলেই জানা যাচ্ছে। 

কী হয়েছে গোবিন্দর? সম্প্রতি তাঁর পায়ে গুলি লাগে। নিজের কাছে রাখা বন্দুক দিয়ে নিজেকেই গুলি করে ফেলেছিলেন গোবিন্দ। এরপরে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আপাতত ভাল আছেন তিনি। তবে জানা গেল, পায়ের চোটের জন্যই এই বছর দীপাবলির উৎসবে দেখা যায়নি তাঁকে। অক্টোবর মাসের ১ তারিখে এই দুর্ঘটনা ঘটে যায়। সেই সময়ে কলকাতায় আসার কথা ছিল গোবিন্দর। কিন্তু বাড়ি থেকে বেরনোর আগেই ঘটে যায় দুর্ঘটনা। গোবিন্দ যে রোড শোতে গিয়ে অসুস্থবোধ করেছিলেন সেটি ছিল মহারাষ্ট্রের জলগাঁও-তে।

অক্টোবর হঠাৎ নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হন অভিনেতা গোবিন্দ। ভুল করে তাঁরই বন্দুক থেকে গুলি চলে গিয়েছিল। এই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। সত্যিই গোবিন্দর বন্দুক থেকে গুলি বেরিয়ে গিয়েছিল কি না, সেই বিষয়ে নিশ্চিত হতেই তদন্ত চালাতে চায় পুলিশ। এই বিষয়ে ডাকা হবে গোবিন্দকেও। তবে এখনও পর্যন্ত অভিনেতাকে পুলিশের কাছে যেতে হয়নি বলেই জানা যাচ্ছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে হাঁটাচলা করতে পারছিলেন না গোবিন্দ। অস্ত্রোপচার করে পা থেকে গুলি বের করা হয়েছিল তাঁর । হাসপাতাল থেকে তিনি যখন বেরিয়েছিলেন তখন তাঁর পারে বড় ব্যান্ডেজ করা ছিল। হুইল চেয়ারে বসে হাসপাতাল থেকে বেরিয়েছিলেন গোবিন্দ। অভিনেত্রার স্ত্রী সুনীতা এর আগে, দীপাবলির সময়ে জানিয়েছিলেন, সুস্থ থাকলেও গোবিন্দ রয়েছেন বিশ্রামে।

আরও পড়ুন: Kanchan-Sreemoyee: বাড়িতে রাসপূর্ণিমার পুজো, এই প্রথম কাজে হাত দিতে পারলেন না শ্রীময়ী

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget