এক্সপ্লোর

MC Tod Fod Death: চার মাসে দু'বার হৃদরোগে আক্রান্ত হন ধর্মেশ পারমার, দাবি মায়ের

MC Tod Fod Death: তাঁর মৃত্যুর সঠিক কোনও কারণ জানতে পারা যায়নি। তবে এরই মধ্যে প্রয়াত শিল্পীর মা এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে গত চার মাসে দুবার হৃদরোগে আক্রান্ত হন ধর্মেশ।

মুম্বই: খবর মেলে গতকালই। শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ধর্মেশ পারমার (Dharmesh Parmar) ওরফে র‌্যাপার এমসি তোড় ফোড় (MC Tod Fod)। বয়স হয়েছিল মাত্র ২৪। জোয়া আখতার পরিচালিত ও রণবীর সিংহ অভিনীত অত্যন্ত জনপ্রিয় ছবি 'গালি বয়'-এর গান 'ইন্ডিয়া ৯১'-এ কণ্ঠ দিয়েছিলেন তিনি। 

ধর্মেশের মৃত্যুর পর মায়ের বক্তব্য

এই র‌্যাপার মুম্বইয়ের বহুভাষী হিপ-হপ দল 'স্বদেশী'র সঙ্গে যুক্ত ছিলেন। যদিও তাঁর মৃত্যুর সঠিক কোনও কারণ জানতে পারা যায়নি। তবে এরই মধ্যে প্রয়াত শিল্পীর মা এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে গত চার মাসে দুবার হৃদরোগে আক্রান্ত হন ধর্মেশ। তিনি আরও বলেন যে ধর্মেশ, ওরফে এমসি তোড় ফোড়, নাসিকে তাঁর হোলির বিশেষ পারফর্ম্যান্সের জন্য খুব উত্তেজিত ছিলেন।

সাক্ষাৎকারে ধর্মেশের মা বলেছেন, 'এর আগে ধর্মেশের দুবার হার্ট অ্যাটাক হয়েছিল। সে তাঁর বন্ধুদের সঙ্গে লাদাখ ভ্রমণে গিয়েছিল। সেখানে চার মাস আগে তাঁর প্রথম হার্ট অ্যাটাক হয়। আমরা সেই ঘটনা সম্পর্কে জানতে পারি যখন কয়েক মাস আগে বাড়িতে তাঁর দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হয়। ধর্মেশের একটি হার্ট সার্জারিও হয়েছিল কিন্তু কখনওই বিশ্রাম নিতেন না।' ধর্মেশের মায়ের কথায় তিনি কাজের জন্য পাগল ছিলেন এবং নিজের জীবনের চেয়ে সঙ্গীত বেশি পছন্দ করতেন। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Swadesi (@swadesimovement)

সূত্রের খবর অনুযায়ী, রবিবার অর্থাৎ ২০ মার্চ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ধর্মেশ পারমার। কিন্তু তাঁর মৃত্যুর দিন দুই পর সেই খবর পাওয়া যায় যখন 'স্বদেশী'র পেজ থেকে শোকবার্তা পোস্ট করা হয়। 

আরও পড়ুন: The Kashmir Files Collection: দ্বিতীয় মঙ্গলবারে প্রায় ১৫ শতাংশ কমল 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির আয়

ধর্মেশের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেন 'গালি বয়' অভিনেতা রণবীর সিংহ ও সিদ্ধান্ত চতুর্বেদী এবং পরিচালক  জোয়া আখতার। 

সেরা শিরোনাম

Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
Sabyasachi Chowdhury: 'কাজ ছেড়েছি, বাড়িতে বসে থেকেছি.. জানতাম না সিনেমাটা হবে কি না', 'সাধক বামাক্ষ্যাপা' মুক্তির আগে বলছেন সব্যসাচী
'কাজ ছেড়েছি, বাড়িতে বসে থেকেছি.. জানতাম না সিনেমাটা হবে কি না', 'সাধক বামাক্ষ্যাপা' মুক্তির আগে বলছেন সব্যসাচী

ভিডিও

Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget