এক্সপ্লোর

Hina Khan: '১ বছর ধরে একটাও ফোন আসেনি', ক্যানসারের কারণে কাজ পাচ্ছেন না হিনা খান!

Hina Khan News: ক্যানসারের কারণেই কেউ কাজ করতে চাইছেন না হিনা খানের সঙ্গে!

কলকাতা: ক্যানসারে আক্রান্ত হিনা খান (Heena Khan)। তবে দীর্ঘ চিকিৎসা করে তিনি এখন সেরে উঠেছেন। বিয়ে করছেন, শুরু করেছেন নতুন জীবন। পাশাপাশি কাজও করছেন তিনি। তবে সম্প্রতি অভিনেত্রী অভিনেত্রীর মুখে অন্য কথা! তিনি নাকি কাজ পাচ্ছেন না। কাজ করার জন্য কেউ নাকি তাঁকে ডাকছেন না। যেহেতু তাঁর ক্যানসার রয়েছে, অনেক সময়েই তাঁকে কাস্ট করার পিছনে কয়েকবার ভাবছেন পরিচালক প্রযোজকেরা। তবে মডেলিংয়ের পাশাপাশি অন্যান্য কাজও করছেন হিনা। কিন্তু তিনি বড় কোনও কাজ পাচ্ছেন না বলেই অভিযোগ।

ক্যানসারের কারণে কাজ পাচ্ছেন না হিনা!

স্তন ক্যান্সার ধরা পড়ার পরে হিনা খান আবারও টিভি পর্দায় ফিরে এসেছেন। 'পতি পত্নী অউর পঙ্গা'র মাধ্যমে আবারও তাঁকে টিভি পর্দায় দেখে ভক্তরা খুবই খুশি। তবে এর আগে অভিনেত্রী তাঁর অসুস্থতার কারণে অনেক বড় কাজ থেকে বাদ পড়েছিলেন। হিনা খান ক্যানসার হওয়ার পর কাজ না পাওয়া নিয়ে পিটিআই-এর (PTI)-কে দেওয়া একটি সাক্ষাৎকারে দুঃখপ্রকাশ করেছেন। তিনি বলেন, 'ক্যানসারের পরে, এটি আমার প্রথম কাজ। আমি কাজ করতে চাই। কেউ সরাসরি আমাকে কিছু বলেনি, তবে আমি অনুভব করতে পারি যে অনেকেই এখনও আমার সঙ্গে কাজ করতে দ্বিধা বোধ করছেন।'

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 𝑯𝒊𝒏𝒂 𝑲𝒉𝒂𝒏 (@realhinakhan)

নিজের কথা বলতে গিয়ে অভিনেত্রী আরও বলেন, 'কিছু না, তবে আমাকে এই ধারণা ভাঙতে হবে। সম্ভবত 'পতি পত্নী অউর পঙ্গা' -তে আমার অংশগ্রহণ অনেকের মন থেকেই অনেক প্রশ্ন দূর করবে বলে আমি মনে করি। যদি আমি তাদের জায়গায় থাকতাম, তবে আমি এটি নিয়ে হাজার বার চিন্তা করতাম। আমি কিন্তু অডিশনের জন্যও প্রস্তুত।' এর সঙ্গে হিনা খান জানিয়েছেন যে গত এক বছরে কাজের জন্য কেউ তাঁকে ফোন করেনি। এখন অভিনেত্রী কাজ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং তিনি চান যে কাজের জন্য তাঁকে ফোন করা হোক। এর পরে হিনা খান বলেন যে তাঁর অসুস্থতার সঙ্গে লড়াই করে এখন তিনি টিভি পর্দায় ফিরে এসেছেন এবং এতে তিনি খুবই খুশি।

টিভি ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করেছেন হিনা

হিনা খান 'ইয়ে রিস্তা কেয়া কেহলাতা হ্যায়'-এ অক্ষরার চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। এই সিরিয়ালের মাধ্যমে তিনি তাঁর জনপ্রিয়তাকে আকাশচুম্বী করে তুলেছিলেন। এর পরে তিনি কসৌটি জিন্দেগি কি ২, 'খতরোঁ কে খিলাড়ি সিজন ৮' এবং 'বিগ বস ১১'-এর মতো শো-এরও অংশ ছিলেন। এই শো-এর মাধ্যমেও অভিনেত্রীর জনপ্রিয়তা অনেক বেড়েছে। আজকাল হিনা খানকে কালার্সের শো পতি পত্নী অউর পঙ্গাতে দেখা যাচ্ছে। তাঁর স্বামী রকি জয়সোয়ালের সঙ্গে হিনা খান অনুরাগীদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পাচ্ছেন। 

সেরা শিরোনাম

Rahul Maumita Pandit: 'যাতে আমাকে সস্তা, ধান্দাবাজ, নোংরা মহিলা...', রাহুল অরুণোদয়ের সঙ্গে সম্পর্কে বিতর্কে বিস্ফোরক মৌমিতা পণ্ডিত
'যাতে আমাকে সস্তা, ধান্দাবাজ, নোংরা মহিলা...', রাহুল অরুণোদয়ের সঙ্গে সম্পর্কে বিতর্কে বিস্ফোরক মৌমিতা পণ্ডিত
Rahul-Moumita Relationship Controversy: রাহুলের সঙ্গে সম্পর্ক ছিল, দাবি অভিনেত্রী মৌমিতার! সুদীপ্তার সাফ কথা, 'ভালবাসাকে বাজারে বিক্রি করতে নেই'
রাহুলের সঙ্গে সম্পর্ক ছিল, দাবি অভিনেত্রী মৌমিতার! সুদীপ্তার সাফ কথা, 'ভালবাসাকে বাজারে বিক্রি করতে নেই'
Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget