এক্সপ্লোর

Vicky-Katrina Wedding: ভিকি কৌশলের থেকে কত বছরের বড় ক্যাটরিনা কাইফ?

রাজস্থানে বিয়ের এবং হনিমুনের পর একসঙ্গে নতুন ছবির কাজ শুরু করবেন ভিকি-ক্যাট। ইতিমধ্যেই নাকি জুটি বেঁধে ছবিতে সইও করে ফেলেছেন তাঁরা। যদিও এই খবর অফিশিয়ালি ভিকি-ক্যাটরিনা পক্ষ থেকে ঘোষণা করা হয়নি।

মুম্বই: আগামীকালই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন বলিউড অভিনেতা ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। ইতিমধ্যেই রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে সম্পন্ন হয়েছে তাঁদের মেহেন্দি অনুষ্ঠান। সম্পর্ক থেকে বিয়ের খবর নিয়ে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফকে কার্যতই মুখ বন্ধ রাখতে দেখা যাচ্ছে। স্পিকটি নট হয়ে রয়েছেন তাঁদের পরিবারের সদস্যরাও। তাঁদের মুখ বন্ধ থাকলেও বিভিন্ন ঘনিষ্ঠ সূত্র থেকে পাওয়া যাচ্ছে বিভিন্ন তথ্য। রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে বসতে চলেছে ভিকি-ক্যাটরিনার রাজকীয় বিয়ের আসর (Vicky Katrina Wedding)। সেখানেই নতুন জীবনের সূচনা করে তাঁরা পাড়ি দেবেন হনিমুনে।

সম্প্রতি কঙ্গনা রানাউতের গলায় শোনা গেল ক্যাটরিনা কাইফের জন্য প্রশংসা। তিনি নাম না করে ক্যাটরিনা কাইফের প্রশংসা করে জানিয়েছেন যে, প্রথা ভেঙে অভিনেত্রী যে বয়সে ছোট পুরুষকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচিত করেছেন, তা প্রশংসনীয়।

আরও পড়ুন - Vicky-Katrina Wedding: হাজির তারকা শিল্পী, কার কাছে মেহেন্দি পরলেন ক্যাটরিনা কাইফ?

জানা যাচ্ছে, ক্যাটরিনা কাইফের বর্তমান বয়স ৩৮ বছর। যেখানে ভিকি কৌশলের বয়স ৩৩ বছর। অর্থাৎ, পাঁচ বছরের ছোট ভিকিকে জীবনসঙ্গী হিসেবে বেছেছেন ক্যাটরিনা। আর তাতেই খুশি হতে দেখা গেল কঙ্গনা রানাউতকে। ইতিমধ্যেই মুম্বই বিমানবন্দর থেকে জয়পুর বিমানবন্দরে নামতে দেখা গিয়েছে কবীর খান, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদী, মিনি মাথুর, শর্বরী ওয়াঘ, রাধিকা মদন এবং আরও বেশ কিছু তারকাকে। 

অন্যদিকে, রাজস্থানে রাজকীয় বিয়ের অনুষ্ঠান এবং হনিমুনের পর একসঙ্গে নতুন ছবির কাজ শুরু করবেন ভিকি-ক্যাট। ইতিমধ্যেই নাকি জুটি বেঁধে ছবিতে সইও করে ফেলেছেন তাঁরা। যদিও এই খবর অফিশিয়ালি ভিকি কৌশল কিংবা ক্যাটরিনা কাইফের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি। শোনা যাচ্ছে, বলিউডের কোনও বড় প্রোডাকশন হাউজের ব্যানারেই দুই তারকাকে একসঙ্গে জুটি বেঁধে দেখা যেতে চলেছে। প্রসঙ্গত, 'সর্দার উধম'-র দুর্দান্ত সাফল্যের পর ভিকি কৌশলকে আগামী দেখা যেতে চলেছে 'গোবিন্দা মেরা নাম' এবং আরও বেশ কিছু ছবিতে। অন্যদিকে ক্যাটরিনা কাইফের হাতেও রয়েছে 'ফোন ভূত', 'জি লে জারা' এবং আরও কিছু ছবি।

সেরা শিরোনাম

Koel Mallick: কোয়েলকে প্রার্থী করার সমালোচনায় তথাগত, 'ব্যক্তিগত মত,' বললেন বিজেপির মুখপাত্র
কোয়েলকে প্রার্থী করার সমালোচনায় তথাগত, 'ব্যক্তিগত মত,' বললেন বিজেপির মুখপাত্র
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Durga Puja 2026: ছোটপর্দায় ফিরছেন ইশা, দুর্গার বেশে দেখা যাবে 'জগদ্ধাত্রী' অঙ্কিতাকে
ছোটপর্দায় ফিরছেন ইশা, দুর্গার বেশে দেখা যাবে 'জগদ্ধাত্রী' অঙ্কিতাকে
Tota Roy Choudhury: 'এবারের পুজো কঠিনতম, চ্যালেঞ্জের মুখে পড়বেন দর্শক', কেন বললেন টোটা রায়চৌধুরী?
এবারের পুজো কঠিনতম, চ্যালেঞ্জের মুখে পড়বেন দর্শক', কেন বললেন টোটা রায়চৌধুরী?

ভিডিও

Nandigram By-Election 2026: উপনির্বাচনের আগের দিন নন্দীগ্রাম থানার IC বদল,নতুন IC হলেন দেবাশিস সরকার
Koel Mallick: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Nandigram By Poll News: ভোট দেবেন মুখ্যমন্ত্রী, নিরাপত্তায় মোড়া নন্দনায়কবাড় প্রাথমিক বিদ্যালয় চত্বর
Coochbehar: বিজেপির দখলে মাথাভাঙা ১ নম্বর শিকারপুর গ্রাম পঞ্চায়েত।
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget