এক্সপ্লোর

Hrithik-Deepika: প্রথম জুটিতেই ঘনিষ্ঠ রসায়ন, দীপিকা-ঋত্বিকের 'ফাইটার'-এর প্রথম ঝলক

Hrithik-Deepika's Fighter: চলতি বছরের শুরুতেই বলিউডকে ব্লকবাস্টার হিট ছবি উপহার দিয়েছেন সিদ্ধার্থ আনন্দ। এরপরই হৃত্বিক ও দীপিকার সঙ্গে 'ফাইটার' তৈরির কথা জানান তিনি

কলকাতা: এই ছবির জন্য প্রত্যাশা ছিল দীর্ঘদিনের। এই নায়ক-নায়িকা পর্দায় জুটি বাঁধেননি কখনও। এই প্রথম। মুক্তি পেল 'ফাইটার' (Fighter) ছবির টিজার। আর সেখানে নজর কাড়লেন ঋত্বিক রোশন (Hrithik Roshan) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) -এর রসায়ন। সেইসঙ্গে জমজমাট অ্যাকশনে এই ছবি প্রত্যাশা বাড়িয়ে দিল অনেকটাই। 

সিদ্ধার্থ আনন্দ (Sidharth Anand) পরিচালিত এই ছবি মুক্তি পাবে আগামী বছর জানুয়ারির শেষের দিকে। আজ যে টিজার প্রকাশ্যে এসেছে, সেখানে দীপিকা আর ঋত্বিকের পাশাপাশি নজর কাড়লেন অনিল কপূরও (Anil Kapoor)। তাঁকেও দেখা গেল অ্যাকশন অবতারেই। বেশিরভাগ অ্যাকশনই আকাশে অর্থাৎ প্লেনে। দীপিকা, হৃতিককে ফাইটার জেট উড়িয়ে দুর্দান্ত অ্যাকশন সিকোয়েন্স করতেও দেখা গিয়েছে। 

চলতি বছরের শুরুতেই বলিউডকে ব্লকবাস্টার হিট ছবি উপহার দিয়েছেন সিদ্ধার্থ আনন্দ। এরপরই হৃত্বিক ও দীপিকার সঙ্গে 'ফাইটার' তৈরির কথা জানান তিনি। 'ব্যাং ব্যাং' ও 'ওয়ার' ছবির পর হৃত্বিকের সঙ্গে সিদ্ধার্থের এটি তৃতীয় ছবি। তাঁর কথায়, আগের দুই ছবিতে হৃত্বিকের দুই চরিত্র, রাজবীর ও কবীর, একে অপরের থেকে পুরো আলাদা, তাঁদের ব্যক্তিত্বও বিপরীত। এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ আনন্দ বলেন, 'এবং প্যাটি, যে চরিত্রটা তিনি 'ফাইটার' ছবিতে করছেন, সেটা তিনি একেবারে নিজের বানিয়ে ফেলেছেন। উনি একেবারে গিরগিটির মতো, যে কোনও চরিত্রকে নিজের মতো করে ওই বছরের জন্য সেই চরিত্রটা হয়ে যান তিনি। হৃত্বিক সেই মানুষটা হয়ে যান, এটা ওই মুহূর্তের জন্য তৈরি করা নয়, সেই কারণে তাঁর চরিত্র গোটা ফ্র্যাঞ্চাইজি ধরে চলে।' এই চরিত্র যে রাজবীর ও কবীরের থেকে আলাদা, সেটাও জানান সিদ্ধার্থ। 

আজ মুক্তি পাওয়া টিজারে যা যা অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, কেবলমাত্র সেটা দেখেই শ্বাসরুদ্ধ হয়ে বসে থাকতে হয়। আর তাই.. ছবি সম্পর্কে প্রত্যাশাও বেড়ে যায়। 'পাঠান' ছবিতে দীপিকাকে অ্যাকশন অবতারে দেখেছেন অনেকেই। আর তাই.. এই ছবিতে তাঁর রসায়ন এবং অ্যাকশন, সব নিয়েই প্রত্যাশা তৈরি হয়েছে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by दीपिका पादुकोण (@deepikapadukone)

আরও পড়ুন: Sam Bahadur on OTT: 'অ্যানিম্যাল'-এর পরে 'স্যাম বাহাদুর', কবে থেকে ওটিটিতে ভিকির নতুন ছবি?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget