এক্সপ্লোর

বক্স অফিসে কঙ্গনার সঙ্গে সংঘাত এড়াতে ‘সুপার ৩০’ সিনেমার মুক্তির পিছোলেন হৃত্বিক রোশন

তাঁর আগামী ‘সুপার ৩০’ সিনেমার মুক্তির দিন পিছিয়ে দেওয়ার ঘোষণা করলেন হৃত্বিক রোশন। বক্স অফিসে কঙ্গনা রানাউতের সঙ্গে সংঘাত এড়াতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

মুম্বই: তাঁর আগামী ‘সুপার ৩০’ সিনেমার মুক্তির দিন পিছিয়ে দেওয়ার ঘোষণা করলেন হৃত্বিক রোশন। বক্স অফিসে কঙ্গনা রানাউতের সঙ্গে সংঘাত এড়াতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। হৃত্বিক বলেছেন,  তাঁর সিনেমা ঘিরে যাতে আরও একটা অনভিপ্রেত পরিস্থিতি তৈরি না  হয়, সেজন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন। যদিও কঙ্গনা কটাক্ষ হেনে বলেছেন, আসলে শুরু থেকেই এমনই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন হৃত্বিকের। হৃত্বিক অবশ্য তাঁর বিবৃতিতে কঙ্গনার নাম উল্লেখ করেননি।তবে ট্যুইটারে যে বিবৃতি হৃত্বিক পোস্ট করেছেন, তাতে স্পষ্ট যে, দুজনের মধ্যে প্রকাশ্যে দীর্ঘস্থায়ী বাকযুদ্ধের কারণেই এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন। হৃত্বিক লিখেছেন, তিনি চান না তাঁর আগামী সিনেমা ঘিরে কোনও রকম অনভিপ্রেত পরিস্থিতির তৈরি হোক । এজন্য ‘সুপার ৩০’ সিনেমার মুক্তির দিন পরিবর্তনের সিদ্ধান্ত তিনি নিয়েছেন। সিনেমা ‘সম্পূর্ণ প্রস্তুত’ হওয়া সত্ত্বেও প্রযোজকদের মুক্তির দিন বদল এবং পরবর্তী উপযুক্ত দিন যত শীঘ্র সম্ভব ঘোষণার জন্য নির্মাতাদের তিনি অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য, বক্স অফিসে তাঁদের সিনেমার সংঘাত নিয়ে হৃত্বিক ও কঙ্গনার মধ্যে আরও একবার বিবাদ দানা বেঁধেছিল। কারণ, হৃত্বিকের ‘সুপার ৩০’ ও কঙ্গনার ‘মেন্টাল হ্যায় ক্যায়া’ একইদিনে মুক্তি পাওয়ার কথা ছিল। আগামী ২৬ জুলাই দুটি সিনেমার মুক্তি পাওয়ার কথা ছিল। এই সংঘাত নিয়েই কঙ্গনার বোন রঙ্গোলি অভিযোগ করেছিলেন যে, এই সংঘাতের জন্যই হৃত্বিক তাঁর পিআরের মাধ্যমে কঙ্গনার বিরুদ্ধে অপপ্রচার করছেন। হৃত্বিক তাঁর সিনেমার মুক্তির দিন পিছিয়ে দেওয়ার ঘোষণার পর কঙ্গনা এক বিবৃতিতে বলেছেন, হৃত্বিক রোশন, মধু মান্টেনা ও একতা কপূর যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে, হৃত্বিক ‘সুপার ৩০’-র মুক্তি দিন পিছিয়ে দেবেন এবং আগামী ২৬ জুলাই একতা নিয়ে আসবেন ‘মেন্টাল হ্যায় ক্যায়া’। এক সপ্তাহ আগে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। এখন এ সব হৃত্বিক কেন লিখেছেন, তা তাঁর অজানা বলে মন্তব্য করেছেন কঙ্গনা। তিনি বলেছেন, ‘মেন্টাল হ্যায় ক্যায়া’ সোলো রিলিজ পাচ্ছে , এজন্য তিনি খুশি। আর এজন্য সিনেমার প্রযোজক একতা কপূরকে ধন্যবাদ জানিয়েছেন কঙ্গনা। ‘পুরুষশাসিত’ ইন্ডাস্ট্রিতে এভাবে নিজের অবস্থান বজায় রাখাটা খুবই কঠিন ব্যাপার বলেও মন্তব্য করেছেন কঙ্গনা। এজন্য একতার সাহস ও ক্ষমতার প্রশংসা করেছেন তিনি। ইন্ডাস্ট্রিতে কঙ্গনা ও হৃত্বিকের সম্পর্কের তিক্ততা কারুর অজানা নয়। ২০১৬-তে কঙ্গনা দাবি করেছিলেন যে, তাঁদের মধ্যে সম্পর্ক ছিল। কিন্তু হৃত্বিক তা অস্বীকার করেন। তাঁরা একে অপরের বিরুদ্ধে মামলাও করেন।

সেরা শিরোনাম

Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
Amartya Ray: নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য
নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য
Sushmita Roy: 'অনেকেই চাননি আমি মা হই..', কোলে এল সন্তান, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সুস্মিতা রায়
'অনেকেই চাননি আমি মা হই..', কোলে এল সন্তান, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সুস্মিতা রায়
Amit Shah-Prosenjit Chatterjee: কলকাতা সফরে এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহ, সঙ্গে শুভেন্দু অধিকারী
কলকাতা সফরে এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহ, সঙ্গে শুভেন্দু অধিকারী

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget