এক্সপ্লোর

Ram Gopal Varma: পরিচালক রাম গোপাল বর্মার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ

Ram Gopal Varma: অভিযোগকারীর দাবি, পরিচালক 'দিশা' সিনেমা নির্মাণের জন্য তাঁর কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন এবং সেই ছবি মুক্তির আগে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু টাকা শোধ করেননি।

নয়াদিল্লি: প্রতারণার অভিযোগে নাম জড়াল রাম গোপাল বর্মার (Ram Gopal Varma)।  হায়দরাবাদ পুলিশ (Hyderabad Police) পরিচালক রাম গোপাল বর্মার বিরুদ্ধে একটি প্রযোজনা সংস্থার সঙ্গে ৫৬ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে মামলা করেছে।

রাম গোপাল বর্মার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ

'শেখরা আর্ট ক্রিয়েশন'-এর (Sekhara Art Creations) কোপ্পাড়া শেখর রাজুর (Koppada Sekhar Raju) দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে সাইবরাবাদ পুলিশ কমিশনারেটের অধীনে মিয়াপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অভিযোগকারীর দাবি, পরিচালক 'দিশা' সিনেমা নির্মাণের জন্য তাঁর কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন এবং সেই ছবি মুক্তির আগে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু টাকা শোধ করেননি।

ছবিটি ২০১৯ সালে হায়দরাবাদের কাছে একজন পশুচিকিৎসকের গণধর্ষণ এবং হত্যার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। ঘটনায় অভিযুক্ত চারজন ব্যক্তি পরে পুলিশি এনকাউন্টারে নিহত হয়।

রাজু পুলিশকে জানিয়েছে যে কয়েক বছর আগে বন্ধু রমনা রেড্ডির মাধ্যমে বর্মার সঙ্গে পরিচয় হয়। অভিযোগকারী বলেছেন যে তিনি ২০২০ সালের জানুয়ারিতে ৮ লক্ষ টাকা এবং কয়েক দিন পরে আরও ২০ লক্ষ টাকা দিয়েছিলেন।

অভিযোগ, জনপ্রিয় চিত্র পরিচালক কথা দিয়েছিলেন যে ৬ মাসের মধ্যে টাকা শোধ করবেন। অভিযোগ অনুযায়ী, রাজুর থেকে রাম গোপাল বর্মা আর্থিক অসঙ্গতির কারণে টাকা ধার নেয়।

আরও পড়ুন: Kriti Sanon: 'ফিটনেস ওয়ার্ল্ড'-এ কৃতীর পদার্পণ, উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ অভিনেত্রীর

অভিযোগে জানা গেছে যে ছবি মুক্তির সময় বা তার আগে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন রাম গোপাল বর্মা। কিন্তু অভিযোগকারী ২০২১ সালের জানুয়ারি মাসে জানতে পারেন যে ছবির পরিচালক ওই ছবির প্রযোজক নন। তাঁর কথায় পরিচালক তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ৪১৭, ৪২০, ৫০৬ ধারায় মামলা রুজু হয়েছে রাম গোপাল বর্মার বিরুদ্ধে।

সেরা শিরোনাম

Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
Nushrratt Bharuccha: অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
Rajpaal Yadav: চেক বাউন্স মামলায় সামান্য স্বস্তি রাজপাল যাদবের, পেলেন বিশেষ অনুমতি
চেক বাউন্স মামলায় সামান্য স্বস্তি রাজপাল যাদবের, পেলেন বিশেষ অনুমতি
Bohurupi 2: 'হাসতে হাসতেই রং পাল্টে..' শিবপ্রসাদের ছবি দেখে কী লিখলেন কৌশিক গঙ্গোপাধ্যায়?
'হাসতে হাসতেই রং পাল্টে..' শিবপ্রসাদের ছবি দেখে কী লিখলেন কৌশিক গঙ্গোপাধ্যায়?

ভিডিও

Lake Market Jubak Brinda | দক্ষিণ কলকাতার একটি সুপরিচিত ক্লাব লেক মার্কেট যুবকবৃন্দ
Durga Puja 2026 : এবিপি আনন্দের 'ভিন্ন ভাবনায় সেরা'র শিরোপা পেল তেলিপুকুর যুবসঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ
Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget