এক্সপ্লোর

আমি ডায়েট করি না, রাত ৮টার পর কিছু খাই না: মালাইকা

মুম্বই: রাত আটটার পর কিছু খান না। সাড়ে দশটার মধ্যে শুয়ে পড়েন, যাতে যথেষ্ট বিশ্রাম হয়। এই রুটিন মেনে চললে ডায়েটের দরকার নেই। বললেন মালাইকা অরোরা খান। বলিউডে অন্যতম ঈর্ষণীয় ফিগারের অধিকারী মালাইকা জানিয়েছেন, স্বাস্থ্যরক্ষার সাধারণ নিয়ম মেনে চলেন তিনি। তাতেই তাঁর শারীরিক গঠন ও ফিটনেস বলিউডকে অবাক করে দেয়। এক সন্তানের জননী, এই প্রাক্তন ভিডিও জকি ও মডেল জানিয়েছেন, ডায়েট না করলেও ব্রেড, পাস্তা, কেক-কিচ্ছু খান না তিনি। তবে সাদা ভাতের লোভ সামলানো কখনও কখনও কঠিন হয়ে ওঠে। যখনই সম্ভব হয়, খান বাড়ির তৈরি খাবার। শ্যুটিংয়ের সময়েও খাবার নিয়ে যান বাড়ি থেকে। মালাইকার সকাল শুরু হয় এক গ্লাস গরম জলে লেবুর রস আর মধু মিশিয়ে পান করে। দারচিনি গুঁড়োও তাতে ফেলে দেন তিনি। তারপর আরও এক লিটার জল। তাঁর বিশ্বাস, যাঁরা বলেন, সফরের সময় স্বাস্থ্যকর খাবারের রুটিন মেনে চলা কঠিন, তাঁরা স্রেফ অজুহাত খাড়া করেন। তাঁর কথায়, দরকার শুধু একটু সময় বার করা আর ভুলভাল খাবার খাওয়া বন্ধ করে দেওয়া। চা, কফি পান করেন না মালাইকা। তবে মাটন বিরিয়ানি আর গুলাব জামুন খেয়ে ফেলেন মাঝে মধ্যে। স্বামী আরবাজ খানের সঙ্গে ডিভোর্সের মামলা শুরু হলেও মালাইকা জানিয়েছেন, তাঁর শ্বশুরশাশুড়ি দুর্ধর্ষ মাটন বিরিয়ানি বানাতে পারেন, সম্ভব হলে প্রতিদিন বিরিয়ানি খেতেন তিনি। গুলাব জামুনও মাঝেমধ্যেই খেয়ে ফেলেন মালাইকা। তবে যেহেতু ফিগারের কথা মাথায় রাখতে হয়, তাই চাইলেই টুকটাক গুলাব জামুন ফেলে দিতে পারেন না মুখে।

সেরা শিরোনাম

Big Boss Bangla: ভাঙল পাত্র, হাতাহাতি হওয়ার পরিস্থিতি! নন্দিনী-সৃজলাকে সমর্থন করতে গিয়ে গোটা হাউজেরই বিপক্ষে চলে গেলেন একজন?
ভাঙল পাত্র, হাতাহাতি হওয়ার পরিস্থিতি! নন্দিনী-সৃজলাকে সমর্থন করতে গিয়ে গোটা হাউজেরই বিপক্ষে চলে গেলেন একজন?
Salman Khan: সলমন খানের স্বস্তি! বিশ বাঁও জলে বিতর্কিত সিনেমা 'কালা হিরণ'-এর মুক্তি
সলমন খানের স্বস্তি! বিশ বাঁও জলে বিতর্কিত সিনেমা 'কালা হিরণ'-এর মুক্তি
Prabhat Roy: বর্তমান প্রজন্ম অভিনয় দক্ষতার চেয়ে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা নিয়ে বেশি ভাবে: প্রভাত রায়
বর্তমান প্রজন্ম অভিনয় দক্ষতার চেয়ে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা নিয়ে বেশি ভাবে: প্রভাত রায়
Tollywood News: ওজন বেড়েছে, চোখের তলায় কালি, কী হয়েছে ছোটপর্দার নায়িকার? অবশেষে মুখ খুললেন...
ওজন বেড়েছে, চোখের তলায় কালি, কী হয়েছে ছোটপর্দার নায়িকার? অবশেষে মুখ খুললেন...

ভিডিও

Sourav Ganguly News : ‘CAB-র ওপর আমার ভাবমূর্তি নির্ভর করে না’, বললেন সৌরভ গঙ্গোপাধ্যায় | ABP Ananda
CAB News : 'নির্বাসিত ২ ক্রিকেটারকে কেন CAB-র অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হবে?', প্রশ্ন তুললেন রীতেশ
Humayun Kabir: ক্য়ামাক স্ট্রিটে অভিষেকের অফিসে বিল বোর্ড খোলা নিয়ে ধুন্ধুমারকাণ্ডে হাজিরা হুমায়ুনের
Abhishek Banerjee:সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী হাসপাতালের বাইরে তো যাওয়ার কথা নয় অভিষেকের :ঋতব্রত
Highcourt on Prashant Barman: প্রশান্ত বর্মন-মামলায় কী বললেন হাইকোর্টের বিচারপতির?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
China News : চিনে মালবাহী জাহাজে ভয়াবহ আগুন, অন্তত ২০ জনের মৃত্যু; নিখোঁজ ৫ !
চিনে মালবাহী জাহাজে ভয়াবহ আগুন, অন্তত ২০ জনের মৃত্যু; নিখোঁজ ৫ !
Kalker Rashifal : রাত পোহালেই এই রাশিতে অঢেল অর্থের যোগ, কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের স্বীকৃতি
রাত পোহালেই এই রাশিতে অঢেল অর্থের যোগ, কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের স্বীকৃতি
Rohit Sharma: চেনা ছন্দেই হিটম্য়ান, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য প্রস্তুতি শুরু করলেন রোহিত
চেনা ছন্দেই হিটম্য়ান, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য প্রস্তুতি শুরু করলেন রোহিত
Gold Price Today: সোনার দামে ফের বড় লাফ? রুপোর দাম আরও চড়া হচ্ছে? দেখে নিন আজকের রেট
সোনার দামে ফের বড় লাফ? রুপোর দাম আরও চড়া হচ্ছে? দেখে নিন আজকের রেট
India T20 Squad: বিরাট ধাক্কা খেল ভারত, জোড়া টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত, পরিবর্তের নাম ঘোষণা
বিরাট ধাক্কা খেল ভারত, জোড়া টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত, পরিবর্তের নাম ঘোষণা
Big Boss Bangla: বিগ বসের ঘরে কেন একটি ঢোলা জিনসের জ্যাকেট পরে ঘোরেন তাপস পাল কন্যা সোহিনী? রয়েছে একটি বিশেষ কারণ
বিগ বসের ঘরে কেন একটি ঢোলা জিনসের জ্যাকেট পরে ঘোরেন তাপস পাল কন্যা সোহিনী? রয়েছে একটি বিশেষ কারণ
Duleep Trophy Final: দলীপ ট্রফি জয় কার্যত নিশ্চিত পূর্বাঞ্চলের, পুরস্কার হিসাবে কত টাকা পাবেন ঈশান-বৈভবরা?
দলীপ ট্রফি জয় কার্যত নিশ্চিত পূর্বাঞ্চলের, পুরস্কার হিসাবে কত টাকা পাবেন ঈশান-বৈভবরা?
Kaushiki Amavasya: কৌশিকী অমাবস্যার মধ্যেই ৩ রাশিতে ভাগ্যে জ্যাকপট, মা কালীর আশীর্বাদে কর্মক্ষেত্রে পদোন্নতি, পরিবারে বিরাট সুখবর
কৌশিকী অমাবস্যার মধ্যেই ৩ রাশিতে ভাগ্যে জ্যাকপট, মা কালীর আশীর্বাদে কর্মক্ষেত্রে পদোন্নতি, পরিবারে বিরাট সুখবর
Embed widget