এক্সপ্লোর

আমিরের সিনেমা সেরকম দেখিনি, ওঁর সঙ্গে কাজের জন্যে কখনও পাগল হইনি: জায়রা ওয়াসিম

মুম্বই:  আমির খানের ছবি দঙ্গল-এর হাত ধরেই বলিউডে পা। কিন্তু সেই আমিরেরই তেমন কোনও ছবি দেখা হয়নি জায়রা ওয়াসিমের। গত বছর এই ছবিতেই আমিরের ছোট মেয়ে গীতা ফোগটের চরিত্রে অভিনয় করেছিলেন জায়রা। আর তাঁর পারফর্ম্যান্সের জন্যে পেয়েছেন জাতীয় পুরস্কারও। যদিও এত সম্মান, গ্ল্যামার দুনিয়ার ঝলকানি, কোনও কিছুর জন্যেই প্রস্তুত ছিলেন না জায়রা। ষোড়শীর দাবি, তিনি কোনও দিন ভাবেনইনি যে ছবিতে অভিনয় করবেন। অভিনেত্রী হওয়া তাঁর লক্ষ্য ছিল না। প্রসঙ্গত, এখনও তিনি তেমন ভাবে ছবি দেখেন না। জায়রা জানিয়েছেন, আসলে তিনি একটানা বসে কোনও ছবি দেখতেই পারেন না। তাঁর দেখা শেষ ছবি হল দঙ্গল। এমনকি আমিরের ছবিও তাঁর তেমন দেখা হয়ে ওঠেনি বলে জানান জায়রা। তবে এই ষোড়শীকেই এবার মিস্টার পারফেকশনিস্টেরই পরবর্তী ছবি সিক্রেট সুপারস্টার-এ দেখা যাবে।  এবার অবশ্য তাঁদের সম্পর্কের সমীকরণ একেবারেই বদলে গিয়েছে বলে দাবি জায়রার। বরং সেটা অনেক গভীর হয়েছে বলে জানিয়েছেন কিশোরী। বরং তাঁরা এখন একটা পরিবারে পরিণত হয়েছেন। তবে এরপরও তিনি এই পেশায় থাকবেন কিনা, সেই নিয়ে নিশ্চিত কিছু বলতে পারেননি জায়রা। নিজেকে এখানে আর একটু ভেঙে-গড়ে তৈরি করতে পারলে, তিনি হয়তো থাকবেন ইন্ডাস্ট্রিতে । দঙ্গলের সাফল্যের পর স্টারডমের কোনও প্রভাব পড়েছে কিনা তাঁর কেরিয়ারের ওপর, সেপ্রসঙ্গে বলতে গিয়ে জায়রা বলেন, তাঁর জীবন একেবারেই স্বাভাবিক রয়েছে। বছর খানেক আগেও তিনি যেমন ভাবে কাজের পর বাড়ি ফিরতেন, আজও তেমন ভাবেই ফেরেন। সেই সমস্ত কাজই করেন, যা আগে করতেন। যে বদলেছে, সেটা হল মানুষের থেকে আজ তিনি অনেক ভালবাসা পান। আর আজ তিনি যা পেয়েছেন, তার সৌজন্যে রয়েছেন এই সাধারণ মানুষগুলোই।

সেরা শিরোনাম

Amartya Ray: নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য
নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য
Sushmita Roy: 'অনেকেই চাননি আমি মা হই..', কোলে এল সন্তান, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সুস্মিতা রায়
'অনেকেই চাননি আমি মা হই..', কোলে এল সন্তান, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সুস্মিতা রায়
Amit Shah-Prosenjit Chatterjee: কলকাতা সফরে এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহ, সঙ্গে শুভেন্দু অধিকারী
কলকাতা সফরে এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহ, সঙ্গে শুভেন্দু অধিকারী
Diljit Dosanjh Satluj: মুক্তি দিয়েও ওয়েব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হল 'সতলুজ'! গোটা ভারতেই বন্ধ প্রদর্শন
মুক্তি দিয়েও ওয়েব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হল 'সতলুজ'! গোটা ভারতেই বন্ধ প্রদর্শন

ভিডিও

CPM Protest : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে থানার সামনে বামেদের বিক্ষোভ কর্মসূচি। Baruipur News
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP News : স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত-সহ ৩জন আটক, তদন্তে ৬ সদস্যের SIT গঠন
Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উঁচু মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget