এক্সপ্লোর

Dilip Kumar Death Anniversary: দিলীপ কুমারের প্রথম মৃত্যুবার্ষিকীতে হৃদয় বিদারক মন্তব্য সায়রা বানুর

Saira Banu: একসঙ্গে অনেকগুলো বছর পথ হেঁটেছেন দিলীপ কুমার ও সায়রা বানুষ তাঁদের বিবাহিত জীবনই ৫৬ বছরের। তাই একে অপরের সঙ্গে জড়িয়ে বহু স্মৃতি।

মুম্বই: গতবছর আজকের দিনেই প্রয়াত হন বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার (Dilip Kumar)। রেখে গিয়েছেন স্ত্রী সায়রা বানুকে (Saira Banu)। দিলীপ কুমারের প্রয়াণের পর মারাত্মকভাবে ভেঙে পড়েন সায়রা বানু। সেই সময়ে একাধিক মর্মস্পর্শী বার্তা দেন। আর অভিনেতার প্রথম মৃত্যুবার্ষিকীতে (Dilip Kumar Death Anniversary) হৃদয় বিদারক মন্তব্য করলেন অভিনেত্রী।

দিলীপ কুমারের মৃত্যুবার্ষিকীতে সায়রা বানু-

একসঙ্গে অনেকগুলো বছর পথ হেঁটেছেন দিলীপ কুমার ও সায়রা বানুষ তাঁদের বিবাহিত জীবনই ৫৬ বছরের। তাই একে অপরের সঙ্গে জড়িয়ে বহু স্মৃতি। যা মনে থেকে যাবে আমৃত্যু। শুধু জীবনের অনেকগুলো বছরই একসঙ্গে কাটাননি দিলীপ কুমার ও সায়রা বানু, পর্দাতেও তাঁরা একসঙ্গে জুটি বেঁধেছেন বহু সময়ে। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষৎকারে সায়রা বানু জানান যে, ইউসুফ সাহেবকে ছাড়া তাঁর জীবন রংহীন হয়ে পড়েছে। তিনি বলেন, 'আমরা মানে পরিবারের সদস্যরা আর ঘনিষ্ঠ বন্ধুরা ওঁর (দিলীপ কুমার) জন্য বিশেষ প্রার্থনা করেছি। আমরা ওঁকে স্মরণ করেছি। প্রার্থনা করি, ও যেন স্বর্গের সেরা স্থানে শান্তিতে থাকে।'

আরও পড়ুন - Top Entertainment News Today: টলিউড থেকে বলিউড, বিনোদন জগতের সেরা ১০ খবর

প্রসঙ্গত, সম্প্রতি এক সংবাদমাধ্যমে দিলীপ কুমারের সম্পর্কে নানা চোখে জল আনা কথা বলেন সায়রা বানু। তিনি বলেন, 'আমি আমার মুখটা ঘুরিয়ে বালিশে গুঁজে ঘুমিয়ে পড়ি। কারণ, আমি যখনই মুখ তুলে চোখ খুলি, তাহলেই দেখতে পাই, যেন মানুষটা (দিলীপ কুমার) আমার পাশে শুয়ে রয়েছেন। ঘরে যখনই সূর্যের আলো পড়ে, তার রশ্মিতে ওঁর গোলাপি গালে জেল্লা ছড়ায়। আমি বাস্তবটা জানি। এটাও জানি যে, এই সত্যিটার মধ্যে দিয়ে একদিন না একদিন আমাদের সবাইকেই যেতে হবে। যখন কেউ তাঁর জীবনের সবথেকে বিশেষ মানুষটাকে হারিয়ে ফেলে, তখন একমাত্র সেই জানে যে, সে কি হারিয়েছে। ঈশ্বরের শক্তির কাছে আমরা সকলেই অক্ষম। যন্ত্রণাদায়ক এই বাস্তবটা মেনে নেওয়া সেই মানুষটার কাছে কতটা কঠিন, তা একমাত্র সেই জানে।' ১৯৬৬ সালে দিলীপ কুমারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সায়রা বানু। বিয়ের সময়ে দিলীপ কুমারের বয়স ছিল ৪৪ বছর। আর সায়রা বানু ছিলেন ২২ বছরের। তিনি আরও বলছেন, 'এমন একটাও মুহূর্ত নেই যে, তিনি (দিলীপ কুমার) আমার চোখের সঙ্গে থাকেন না। বাস্তবটা জেনেও বলছি, তিনি সবসময়ই আমার চোখের সামনে থাকেন। যদি কেউ কখনও টিভি চালায়, আর টিভিতে যদি ওঁর সিনেমা চলে কিংবা গানও দেখায়, তাহলে আমার সমস্ত কর্মী দেখতে থাকেন। আমি এড়িয়ে যাই। কারণ, আমি আমার আবেগটা ধরে রাখতে পারব না। ওঁর কোনও ছবি দেখে নিজের চোখের জল ধরে রাখতে পারি না।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget