এক্সপ্লোর

আমি চুপ করেই থাকব, সেটাই আমার অবস্থান, তাঁদের বিরুদ্ধে কঙ্গনার বোনের অভিযোগের জবাবে বললেন আলিয়া

তাঁর মায়ের সঙ্গে কঙ্গনা রানাওয়াত ও তাঁর বোনের যতই ঝগড়া হোক, তাতে কান দিতে নারাজ আলিয়া ভট্ট। বরং দৃষ্টি রাখতে চান সদর্থক সব কিছুতে।

মুম্বই: প্রথমে কঙ্গনা রানাওয়াত ও তারপর রঙ্গোলি চান্ডেল। দুই বোনই একাধিক অভিযোগ এনেছেন আলিয়া ভট্ট সহ ভট্ট পরিবারের বিরুদ্ধে। কিন্তু একের পর এক আক্রমণের পরেও মুখ খোলেননি আলিয়া। বরং জানিয়েছেন, তিনি চুপ করেই থাকবেন, দৃষ্টি নিবদ্ধ রাখবেন সদর্থক সব কিছুতে। কিছুদিন আগে কঙ্গনা আলিয়া ও তাঁর প্রেমিক রণবীর কপূরকে কাঠগড়ায় তুলে প্রশ্ন করেন, কেন দেশের কোনও ইস্যুতেই মুখ খোলেন না তাঁরা। ব্যক্তিগত ব্যাপার নিয়ে দুনিয়ার সামনে হাটে হাঁড়ি ভাঙলেও জাতীয় ইস্যুতে কেন তাঁদের কোনও অবস্থান নেই। এরপর আরও এক পা এগিয়ে তিনি বলেন, আলিয়া মাঝারিমানের অভিনেত্রী, স্বজনপোষণের ফলস্বরূপ বলিউডে করে খাচ্ছেন। এর জবাব আলিয়া না দিলেও মুখ খোলেন তাঁর মা সোনি রাজদান। বলেন, আলিয়ার বাবা মহেশ ভট্টই কঙ্গনাকে বলিউডে প্রথম সুযোগ দিয়েছিলেন, আর আজ তাঁর পরিবারের বিরুদ্ধে ক্রমাগত বিষোদগার করছেন তিনি। জবাব দিতে এবার এগিয়ে আসেন কঙ্গনার বোন রঙ্গোলি। তিনি বলেন, কঙ্গনাকে প্রথম ব্রেক মহেশ দেননি, দেন অনুরাগ বসু। বরং কঙ্গনা ভট্টদের একটি ছবি করতে অস্বীকার করায় মহেশ তাঁর দিকে চপ্পল ছুঁড়ে মেরেছিলেন। সোনির নাগরিকত্ব নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, এই অভারতীয়রা এ দেশে থাকছেন, সব কিছু ব্যবহার করছেন আর গালিগালাজ করছেন দেশের মানুষকে। এর জবাবে আবার টুইট করেন সোনি। অথচ এত কিছু চাপানউতোরের মধ্যেও মুখ খোলেননি আলিয়া। এ নিয়ে এক সাংবাদিক তাঁকে পরিণত বলে প্রশংসা করায় তিনি বলেন, আমি যদি এমন হই, আমার পরিবার তবে আমার থেকে ১০ গুণ বেশি পরিণত আর শক্তিশালী। আমি এ সবের মধ্যে ঢুকতে চাই না। বরং সুখী ও সদর্থক থাকতে চাই, পরিশ্রম করতে চাই, মানুষ হিসেবে উন্নত হতে চাই প্রতিদিন। ২৬ বছরের অভিনেত্রী বলেছেন, কে কী বলছে, না বলছে তাতে গুরুত্ব দেন না তিনি। যার যা ইচ্ছে বলার অধিকার রয়েছে। তিনি চুপ থাকবেন, তাঁর অবস্থান সেটাই। এখন কেরিয়ার ছাড়া আর কিছুতে গুরুত্ব দিতে চান না তিনি।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Don 3 Row: বলিউডে ‘নিষিদ্ধ’ রণবীর সিংহ, আড়াআড়ি বিভাজন ইন্ডাস্ট্রিতে, অভিনেতার পাশে কারা, কারা বিপক্ষে?
বলিউডে ‘নিষিদ্ধ’ রণবীর সিংহ, আড়াআড়ি বিভাজন ইন্ডাস্ট্রিতে, অভিনেতার পাশে কারা, কারা বিপক্ষে?
Anik Dutta Last Ride: 'ভূতের ভবিষ্যৎ'-এর খোঁজ আর করবেন না কেউ! পঞ্চভূতে বিলীন অনীক দত্ত, শেষযাত্রায় সঙ্গী রবীন্দ্রসঙ্গীত
'ভূতের ভবিষ্যৎ'-এর খোঁজ আর করবেন না কেউ! পঞ্চভূতে বিলীন অনীক দত্ত, শেষযাত্রায় সঙ্গী রবীন্দ্রসঙ্গীত
Vikram Chatterjee: এতদূর এগিয়েও....কেরিয়ারে বড় সিদ্ধান্ত নিলেন বিক্রম চট্টোপাধ্যায়! সরে দাঁড়ালেন...
এতদূর এগিয়েও....কেরিয়ারে বড় সিদ্ধান্ত নিলেন বিক্রম চট্টোপাধ্যায়! সরে দাঁড়ালেন...
Soumitrisha Kundoo: 'নারীকেন্দ্রিক কাজ বিশেষ পছন্দ', ফের নতুন কাজ ফিরছেন সৌমিতৃষা কুণ্ডু
'নারীকেন্দ্রিক কাজ বিশেষ পছন্দ', ফের নতুন কাজ ফিরছেন সৌমিতৃষা কুণ্ডু

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget