এক্সপ্লোর

IIFA Awards: টেলিভিশনে সম্প্রচারিত হবে 'আইফা অ্যাওয়ার্ডস', কবে কখন কোথায় দেখা যাবে অনুষ্ঠান?

IIFA Awards 2023: সলমন খান, বরুণ ধবন, কৃতী শ্যানন, জ্যাকলিন ফার্নান্ডেজ, নোরা ফতেহি, রকুলপ্রীত সিংহের দুর্দান্ত চোখধাঁধানো পারফর্ম্যান্সের সঙ্গে দেখা যাবে ভিকি কৌশল ও অভিষেক বচ্চনের সঞ্চালনা।

নয়াদিল্লি: গোটা ভারতের সিনেপ্রেমীরা (Indian Audiance) রয়েছেন অধীর আগ্রহে অপেক্ষায়। কবে দেখা যাবে 'আইফা অ্যাওয়ার্ডস' (IIFA Awards)। অবশেষে সেই দিন উপস্থিত। রবিবার অনুষ্ঠানের টেলিকাস্ট হবে সাধারণ দর্শকের জন্য। তার আগে রইল অনুষ্ঠান সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি। 

কবে কোথায় দেখতে পাবেন 'আইফা অ্যাওয়ার্ডস'

আগামীকাল, ১৮ জুন, রবিবার, রাত ৮টা থেকে 'কালার্স টেলিভিশন' (Colors) চ্যানেলে দেখতে পাবেন ২৩তম 'ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস' (International Indian Film Academy Awards)। চলতি বছরেও আবু ধাবির (Abu Dhabi) ইয়াস আইল্যান্ডে (Yas Island) অনুষ্ঠিত হয় আইফা। এদিন বিকেল ৫টায় খুলে যাবে আইফার গ্রিন কার্পেট যেখানে তারকাদের হাঁটতে দেখবেন সাধারণ মানুষ। 'কালার্স' চ্যানেলে এক্সক্লুসিভ দেখানো হবে 'নেক্সা আইফা অ্যাওয়ার্ডস'। 

সলমন খান, বরুণ ধবন, কৃতী শ্যানন, জ্যাকলিন ফার্নান্ডেজ, নোরা ফতেহি, রকুলপ্রীত সিংহের দুর্দান্ত চোখধাঁধানো পারফর্ম্যান্সের সঙ্গে দেখা যাবে ভিকি কৌশল ও অভিষেক বচ্চনের সঞ্চালনা। 'কালার্স' চ্যানেলের সঙ্গে এই অনুষ্ঠান দেখা যাবে 'জিও সিনেমা'তেও। 

আইফা নিবেদিত সিনেমা, ব্যবসা, সম্প্রদায় এবং দেশগুলির মধ্যে সেতু নির্মাণের জন্য, প্রত্যেকের স্বপ্ন তৈরি করার জন্য। এর মূল উদ্দেশ্য, 'একজন মানুষ। এক পৃথিবী'। 

প্রসঙ্গত, চলতি বছরের আইফা শুরু হওয়ার আগেই বিতর্কের ঝড় ওঠে। সৌজন্যে ক্যাটরিনা কাইফের প্রাক্তন প্রেমিক ও স্বামী। একটি ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় তোলে সমালোচনার ঝড়। ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যায় ভিড়ে মাঝে দাঁড়িয়ে এক অনুরাগীর সেলফি তোলার আবদার মেটাচ্ছেন ভিকি কৌশল। তার কিছুক্ষণ পরই সেই পথেই প্রবেশ করছেন সলমন খান ও তাঁর নিরাপত্তারক্ষীরা। পাশ দিয়ে যাওয়ার সময় ভাইজানের সঙ্গে কথা বলতে উদ্যত হন 'উরি' অভিনেতা, কিন্তু তাঁকে একপ্রকার সরিয়েই দেন সলমনের নিরাপত্তারক্ষীরা। খুব সংক্ষেপেই ভিকি কিছু একটা বলতে পারেন, তারই মধ্যে সলমনকে গার্ড করে নিয়ে বেরিয়ে যান তাঁর নিরাপত্তারক্ষীরা। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর রীতিমতো দু'ভাগে বিভক্ত হয়ে যান নেটিজেনরা। 

নেটিজেনদের একাংশ বেশ ক্ষুব্ধ হয়ে ওঠেন সলমন খানের নিরাপত্তারক্ষীদের এমন কাণ্ডে। তবে অনেকেই বলেন সলমন খানের নিরাপত্তার বিষয় নিয়ে সকলেই চিন্তিত, ফলে এমন আচরণ হয়তো খুব অস্বাভাবিক নয়। একজন লেখেন, 'সাধারণ মানুষের মতো সাইডে সরিয়ে দিল, কিন্তু সলমন খানের নিরাপত্তার কারণ আমরা সকলেই জানি'। অন্যদিকে অপর এক নেটিজেনেদর দাবি, 'এটা ভীষণ অহঙ্কারী ও অভদ্রের মতো আচরণ, ছিঃ! তারকার ক্ষমতার কথা বলা হয়... ভিকিকে এমনভাবে দূরে সরিয়ে দিল যেন ও কেউ নয়।' আবার অনেকের মতে এই ঘটনায় সলমন খানকে দোষ দেওয়ার কোনও মানেই হয় না, কারণ দোষ তাঁর নিরাপত্তারক্ষী ও ছবিগ্রাহকদের। যদিও পরেরদিনই সলমনের পাশে দাঁড়িয়ে বিবৃতি দেন ভিকি নিজেই। তিনি জানান, ভিডিওয় সবটা দেখা যায় না। ক্যামেরার পিছনেও অনেক কিছু ঘটে। সবকিছুকেই বড় করে দেখানো হচ্ছে।

আরও পড়ুন: Split Ends: স্প্লিট এন্ডস কী? চুলের এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে? রইল সহজ কিছু টিপস

তবে আপাতত সকল ভারতীয় সিনেপ্রেমী অপেক্ষায় কালকের তারকা খচিত রাতের সাক্ষী থাকার।

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget