এক্সপ্লোর

Iman Chakraborty: 'বাড়ির সামনেটা ভাগাড়ে পরিণত হয়েছে', প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ইমন

Iman Chakraborty Post: রবিবার ফেসবুকে একটি পোস্ট করেন গায়িকা ইমন চক্রবর্তী। তিনি লেখেন, 'আমার বাড়ির ঠিক সামনেটা, মানে আমার লিলুয়ার বাড়ির সামনে অটোস্ট্যান্ড রয়েছে একটা।...'

কলকাতা: তাঁর 'বাড়ির সামনেটা ভাগাড়ে পরিণত হয়েছে'। সোশ্যাল মিডিয়ায় রবিবার এভাবেই প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। ক্ষোভ প্রকাশ করলেন যাঁরা এভাবে দিনের পর দিন রাস্তা নোংরা করছেন তাঁদের ওপরও। বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করে লিলুয়ার (Liluah) রাস্তার করুণ অবস্থার কথা জানালেন শিল্পী। ঠিক কী হয়েছে?

বালি পুরসভার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ ইমনের

রবিবার ফেসবুকে একটি পোস্ট করেন গায়িকা ইমন চক্রবর্তী। তিনি লেখেন, 'আমার বাড়ির ঠিক সামনেটা, মানে আমার লিলুয়ার বাড়ির সামনে অটোস্ট্যান্ড রয়েছে একটা। সেটা একটা ভাগাড়ে পরিণত হয়েছে। ১০০ বার বলেও ঠিক হচ্ছে না। ধিক্কার তাঁদের যাঁরা দায়িত্ব নিয়েছেন অথচ পালন করছেন না। লজ্জা হওয়া উচিত। ছিঃ! ধিক্কার বালি পুরসভা (Bally Municipality)। লিলুয়াতে যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করো, দয়া করে শেয়ার করো। যাতে খবরটা ছড়ায়। যদিও তাতে আদৌ কোনও লাভ হবে কি না জানি না। ছিঃ ছিঃ!'

 

ইমনের পোস্টে অনেকেই তাঁর সমর্থনে সরব হয়েছেন। এরপরেই আরও একটি পোস্ট করেন তিনি। যেখানে বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন ইমন। রাস্তার ধারে উপচে পড়ছে আবর্জনার স্তূপ। বাড়ির ময়লা থেকে শুরু করে প্লাস্টিক, গাছের শুকনো ডাল, বাদ নেই কিছুই। রাস্তার এমন বেহাল ও অস্বাস্থ্যকর অবস্থার ছবি পোস্ট করে গায়িকা লেখেন, 'ছবি ও ভিডিও দিলাম। বালি পুরসভা, লজ্জা বলে শব্দটা আসুক জীবনে। এবং যাঁরা যাঁরা এখানে ময়লা ফেলেন ও ফেলেই চলেছেন তাঁদেরও।' বলাই বাহুল্য রাস্তার ধারে জমতে থাকা আবর্জনার সঙ্গে মিশেছে বর্ষার জল, ছবি দেখেই অস্বাস্থ্যকর পরিবেশের আন্দাজ পাওয়া যাচ্ছে। তাঁর পোস্টেও অনেকেই বাসিন্দাদের দুষেছেন। অনেকেই রাজ্যের ভয়াবহ ডেঙ্গি পরিস্থিতির কথাও উল্লেখ করেছেন।

 

আরও পড়ুন: Nagabhushan: বেলাগাম গতিতে গাড়ি নিয়ে দম্পতিকে ধাক্কা, মৃত্যু প্রৌঢ়ার, গ্রেফতার কন্নড় অভিনেতা

তবে এর কোনও সমাধান এখনও মিলল কি? নাকি সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তোলাই সার? বলবে সময়। তবে আপাতত নেটিজেনদের অনেকেই পাশে দাঁড়িয়েছেন ইমন চক্রবর্তীর এই প্রতিবাদের, তা স্পষ্ট। ঝড়ের গতিতে শেয়ারও হয়েছে তাঁর পোস্ট। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget