এক্সপ্লোর

Imran Khan: 'বলিউডে মেধা দেখে কাস্টিং হয় না, বাজেট বুঝে হয়', বিস্ফোরক ইমরান খান!

Imran Khan News: সম্প্রতি একটি পডকাস্টে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, তিনি 'মাট্রু কি বিজলি কা মণ্ডোলা' ছবির জন্য় প্রথম পছন্দ ছিলেন না

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • অভিনেতা ইমরান খান 'হ্যাপি প্যাটেল' দিয়ে ফিরছেন।
  • ইমরান মনে করেন, কাস্টিং মূলত বাজেট ও রোজগারের উপর নির্ভর করে।
  • পেশাগত জীবনে তিনি ২৫ বছর বয়সে সাফল্য পেয়েছিলেন।
  • বিবাহবিচ্ছেদের পর ২০১৯ সালে ইমরান অবসাদগ্রস্ত হয়েছিলেন।

কলকাতা: দীর্ঘদিন থেকেই রুপোলি পর্দা থেকে দূরে রয়েছেন ইমরান খান (Imran Khan), অনুরাগীরাও প্রত্যাশা করে রয়েছেন, কবে অভিনেতাকে রুপোলি পর্দায় দেখা যাবে। তবে বলিউডে কাস্টিং নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন ইমরান খান। সদ্যই জানা গিয়েছে, 'হ্যাপি প্যাটেল' ছবির হাত ধরে বলিউডে ফিরতে চলেছেন ইমরান খান। তবে সম্প্রতি বলিউডের কাস্টিং নিয়ে মুখ খুলেছেন অভিনেতা। অভিনেতা জানিয়েছেন, তিনি নাকি 'মাট্রু কি বিজলি কা মণ্ডোলা' -র জন্য প্রথম পছন্দ ছিলেন না।

সম্প্রতি একটি পডকাস্টে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, তিনি 'মাট্রু কি বিজলি কা মণ্ডোলা' ছবির জন্য় প্রথম পছন্দ ছিলেন না। তাঁকে কাস্ট করা ছিল একটা অংশ। ২০১৩ সালের কথা মনে করে ইমরান খান বলেন, তাঁকে ওই সিনেমায় কাস্ট করা ছিল একটা কৌশলের অংশ। এই সিনেমায় নাকি প্রথম অজয় দেবগণকে কাস্ট করার কথা ছিল। কিন্তু অজয় দেবগণ এই সিনেমা থেকে সরে দাঁড়ান পরবর্তীকালে। সেই সময়ে পরিচালক ইমরানকে নিয়েছিলেন কারণ ছবির বাজেটের জন্য তিনিই ঠিক ছিলেন। ইমরান বলেছেন, 'আসলে কোন অভিনেতা সিনেমার চরিত্রটির জন্য সঠিক, সেটা ভেবে কাস্টিং করা হয় না। কাস্টিং করা হয় ছবির বাজেটের কথা ভেবে। এখানে ছবির কাস্টিং চরিত্রের কথা ভেবে করা হয় না। ছবির বাজেট কতটা, সিনেমার জন্য কোন অভিনেতাকে নিলে সিনেমার বাজেট আরও কম হবে, সেই সমস্ত কিছু ভেবে কাস্টিং করা হয়। পাশাপাশি হিসেব করা হয়, সিনেমাটি কত টাকা রোজগার করতে পারে।' ইমরান খান বলেছেন, তিনি ২৫ বছর বয়সেই সাফল্য পেয়েছিলেন। ২৫ বছর বসয়েই তিনি সাত থেকে ১০ কোটি টাকা রোজগার করতেন। তবে কেরিয়ারের একেবারে শুরুতে তিনি ৫ লক্ষ টাকা কাজেও রাজি হয়ে যেতেন।

এর আগে, একবার নিজের অবসাদ নিয়ে মুখ খুলেছিলেন ইমরান খান। '২০১৯ সালে আমার বিবাহ বিচ্ছেদের পরে, ভীষণভাবে ভেঙে পড়েছিলাম। শারিরীক এবং মানসিকভাবে, সেটা ছিল আমার কঠিনতম সময়। ভাষায় বর্ণনা করতে পারব না সেই সময়টাকে। সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত মাজা বা স্নান করাটাকেও মনে হত বিশাল কাজ। এতটাই শারিরীকভাবে ক্ষমতা কমে গিয়েছিল আমার। জীবনে কোনও লক্ষ্য ছিল না। কেন বেঁচে রয়েছি, কী করছি, কিছুই যেন ঠিক করতে পারতাম না। বিছানা থেকে উঠতে পারতাম না আমি। ভাল পোশাক পরতে পারতাম না, ইচ্ছাও হত না। দিনের পর দিন শোয়ার পোশাক পরেই থাকতাম সারাটা দিন। বাড়ির ভিতর থেকে দরজার বেল বন্ধ করতে রাখতাম যাতে কেউ এলে ডাকতে না পারে। কারও সঙ্গে দেখা করতাম না, দরজা বন্ধ করে বসে থাকতাম, এক্কেবারে একা।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Kunal Ghosh: বিধানসভায় বলতে 'বাধা', হাইকোর্টে খারিজ কুণালের মামলা | Calcutta High Court | ABP Ananda
Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget