এক্সপ্লোর

Imran Khan: 'বিছানা থেকে উঠতাম না, দরজা বন্ধ করে ঘরে বসে থাকতাম সারাদিন', অবসাদে ভুগেছেন ইমরান খানও!

Imran Khan Interview: সন্তানের দায়িত্ব পালন নিয়েও মুখ খোলেন ইমরান। তিনি বলেন, 'আমরা আমাদের সন্তানের দায়িত্ব দুজনের মধ্যে ভাগ করে নিয়েছি'

কলকাতা: রুপোলি পর্দা থেকে তিনি দূরে সরেছেন বহুদিনই। ব্যক্তিগত জীবনেও ঝড় এসেছে বারে বারে। তাঁকে ভেঙেচুড়ে দিয়েছিল বিবাহবিচ্ছেদ। কেবল মানসিক নয়, শারিরীকভাবেও ভেঙে পড়েছিলেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে, নিজের ব্যক্তিগত জীবন, কঠিন সময় নিয়ে কথা বললে ইমরান খান (Imran Khan)। 

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইমরান খান বলেন, '২০১৯ সালে আমার বিবাহ বিচ্ছেদের পরে, ভীষণভাবে ভেঙে পড়েছিলাম। শারিরীক এবং মানসিকভাবে, সেটা ছিল আমার কঠিনতম সময়। ভাষায় বর্ণনা করতে পারব না সেই সময়টাকে। সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত মাজা বা স্নান করাটাকেও মনে হত বিশাল কাজ। এতটাই শারিরীকভাবে ক্ষমতা কমে গিয়েছিল আমার। জীবনে কোনও লক্ষ্য ছিল না। কেন বেঁচে রয়েছি, কী করছি, কিছুই যেন ঠিক করতে পারতাম না। বিছানা থেকে উঠতে পারতাম না আমি। ভাল পোশাক পরতে পারতাম না, ইচ্ছাও হত না। দিনের পর দিন শোয়ার পোশাক পরেই থাকতাম সারাটা দিন। বাড়ির ভিতর থেকে দরজার বেল বন্ধ করতে রাখতাম যাতে কেউ এলে ডাকতে না পারে। কারও সঙ্গে দেখা করতাম না, দরজা বন্ধ করে বসে থাকতাম, এক্কেবারে একা।'

এরপরে, সন্তানের দায়িত্ব পালন নিয়েও মুখ খোলেন ইমরান। তিনি বলেন, 'আমরা আমাদের সন্তানের দায়িত্ব দুজনের মধ্যে ভাগ করে নিয়েছি। বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত আমার মেয়ে আমার সঙ্গেই থাকে। আর ও যখন আমার সঙ্গে থাকে, তখন আমার যাই শারিরীক পরিস্থিতি থাকুক না কেন, যত ক্লান্তই লাগুক না কেন, আমায় উঠতে হয়, সমস্ত কাজ করতে হয়, জীবন কাটাতে হয়।'

সদ্য একটি নতুন বাড়িতে ঠিকানা বদল করেছেন ইমরান। প্রথমে শোনা গিয়েছিল, শহরের মধ্যেই নিজের জন্য একটি বিলাশবহুল প্রাসাদ তৈরি করেছেন তিনি। পরে অবশ্য জানা যায়, শহরের মধ্যে নয়, একেবারে শহরের উপকন্ঠে, কোলাহল থেকে দূরে একটি ছোট্ট বাড়ি তৈরি করেছেন ইমরান। আপাতত তিনি শেখানেই থাকেন। সম্ভবত শহরের কোলাহল আর বেশি লোকজন এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন ইমরান। 

আরও পড়ুন: Salman Khan: সলমনের থেকে বিগ বস সঞ্চালনা করতে ৬ গুণ কম টাকা নিচ্ছেন অনিল কপূর!

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Big Boss Bangla: বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
Srijit on Sabyasachi: সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
Sadhak Bamakhyapa: 'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
Ramayana Controversy: রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'
রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget