এক্সপ্লোর

অরুণিতা পবনদীপের বাগদান? প্রেমের গল্প শোনাতে আসছে 'মনজুর দিল'

প্রেম নয়, তাঁদের মধ্যে শুধুই বন্ধুত্ব রয়েছে। এই কথা সংবাদ মাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, সব জায়গাতেই বহুবার বলেছেন তাঁরা। কিন্তু অনুরাগীদের চোখে তাঁরা 'জুটি'।

কলকাতা: প্রেম নয়, তাঁদের মধ্যে শুধুই বন্ধুত্ব রয়েছে। এই কথা সংবাদ মাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, সব জায়গাতেই বহুবার বলেছেন তাঁরা। কিন্তু অনুরাগীদের চোখে তাঁরা 'জুটি'। আর সেই 'জুটি' যেন তৈরি করে দিয়েছে ইন্ডিয়ান আইডল এর মঞ্চ। পবনদীপ রাজন ও অরুণিতা কাঞ্জিলাল। একজন 'ইন্ডিয়ান আইডল'-এর বিজেতা ও অন্যজন দ্বিতীয় স্থানাধিকারী। সঙ্গীতের লড়াই শেষ হয়ে গেলেও, একের পর এক নতুন গান শ্রোতাদের উপহার দিয়ে চলেছেন দুই সঙ্গীতশিল্পী। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁদের নতুন মিউজিক ভিডিও 'মনজুর দিল'-এর টিজার। আর সেখানেই, দর্শক ও শ্রোতাদের জন্য চমক রেখে গেলেন পবনদীপ-অরুণিতা।

অরুণিতা বাংলার মেয়ে। তাঁকে খ্যাতির আলো এনে দিয়েছে সুরের মঞ্চই। অন্যদিকে পবনদীপ উত্তরাখণ্ডের ছেলে। তাঁর সুরেলা কন্ঠে ভর করেই ২০২১ সালের 'ইন্ডিয়ান আইডল'-এর খেতাব জিতে নেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে অরুণিতা ও পবনদীপের নতুন মিউজিক ভিডিও 'মনজুর দিল'-এর টিজার। বলা বাহুল্য, এটিই তাঁদের প্রথম মিউজিক ভিডিও। এর আগে 'তেরে বগের তেরে উমিদ' এবং 'ও সাঁইয়া'-র মত ডুয়েট শ্রোতাদের উপহার দিয়েছেন তারা। তবে প্রেমের গানে এই প্রথম অন ক্যামেরা রোম্যান্স করতে দেখা গেল 'অরুদীপ' -কে। টিজারে দেখা যাচ্ছে, হাঁটু গেড়ে বসে আংটি দিয়ে অরুণিতার কাছে প্রেম নিবেদন করছেন পবনদীপ। তাঁর সঙ্গে চিরজীবন একসঙ্গে থাকার কথা দিচ্ছেন অরুণিতাও। এই ভিডিও দেখে অনুরাগীদের একাংশের প্রশ্ন, ভিডিওর মত সত্যিই কী বাগদান সেরে ফেললেন এই জুটি? এ নিয়ে অবশ্য মুখ খোলেননি অরুণিতা বা পবনদীপ কেউই। তবে ২৫ সেকেণ্ডের টিজার জুড়ে মন করেছেন অরুণিতা ও পবনদীপের জমাটি রসায়ন। আজই অনলাইনে মুক্তি পাওয়ার কথা পবনদীপ, অরুণিতার 'মনজুর দিল'।

 

 

অনুরাগীদের মধ্যে তাঁদের রসায়ন নিয়ে তরজা তুঙ্গে। তবে এই প্রসঙ্গে এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে অরুণিতা বলেছিলেন, 'আমরা ২ জন প্রচুর ডুয়েট গেয়েছি আইডলে। মানুষ সেটাকে ভালোবেসেছেন। মানুষের ভালো লেগেছে তাই তাঁরা এটা বলেন। আমি এগুলো নিয়ে খুব একটা ভাবি না।' তবে পবনদীপ বিজেতা হওয়ায় খুশি হয়েছিলেন অরুণিতা। এবিপি লাইভকে বলেছিলেন, 'আমরা যারা সেরা ১৫ জন ছিলাম, তাদের সবার মধ্যেই ভীষণ ভালো বন্ধুত্ব। আমি যেখানে থাকি, বনগাঁতে, এখানে আমার খুব কম বন্ধু আছে। ইন্ডিয়ান আইডলে গিয়ে এত বন্ধু পেয়ে যাওয়া.. প্রত্যেকেই এতটা পাশে থেকেছে.. কোনও একজনকে আমি প্রিয় বন্ধু বলতেই পারব না। আমি কেন, কেউই বলতে পারবে না। কখনও মনে হয়নি, আমরা একে অপরের প্রতিযোগী। সবাই গানটাকে ভালোবেসেই কাজ করতাম। পবনদীপের সঙ্গেই আমি সবচেয়ে বেশি ডুয়েট গেয়েছি। আর সেরা ৬ জন যারা ছিল, প্রত্য়েকে যোগ্য প্রতিযোগী। পবনদীপ জয়ী হয়েছে তাতে আমরা সবাই ভীষণ খুশি। তবে, অন্য কেউ জিতলেও হলেও কিন্তু খুশিই হতাম।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Mamata Banerjee: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় | Halisahar | ABP Ananda
Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar
Deganga News: সরকারি কলেজের অধ্যাপিকার জমি দখল করে বিজেপির পার্টি অফিস! | ABP Ananda
Suvendu Adhikari: অভয়ার স্মরণসভায় Ratna Debnath এর কথায় চোখে জল মুখ্যমন্ত্রীর | RG Kar Case | ABP
Sanat Dey Arrested |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget