এক্সপ্লোর

India's Got Talent: প্রকাশ্যে মঞ্চে বাঙালি মহিলার 'কাণ্ডে' শোরগোল নেটপাড়ায়, বিতর্ক

Priyanka Halder India's Got Talent: ইউটিউবার সময় রায়নার একটি জনপ্রিয় শো 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট'-এর এই পর্বের একজন প্রতিযোগীকে নিয়েই মূলত নেটপাড়ায় সমালোচনার ঝড়।

Priyanka Halder: ইউটিউবার সময় রায়নার একটি জনপ্রিয় শো 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট'-এর (India's Got Latent) সাম্প্রতিক একটি পর্বকে ঘিরে তুমুল চর্চা চলছে নেটমাধ্যমে। আর এই পর্বের একজন প্রতিযোগীকে নিয়েই মূলত নেটপাড়ায় সমালোচনার ঝড়। বাঙালি মেয়ে প্রিয়াঙ্কা হালদারের (Priyanka Halder) পারফরম্যান্সকে ঘিরে চর্চা তুঙ্গে। প্রকাশ্য মঞ্চে প্রিয়াঙ্কার সাহসী পারফরম্যান্স এখন তাই সংবাদের শিরোনামে উঠে আসছে। কী ঘটেছিল এই শো'য়ে ?

বাঙালি প্রতিযোগীকে ঘিরে বিতর্ক

সময় রায়নার এই শো 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট'-এর সাম্প্রতিক পর্বে উপস্থিত হয়েছিলেন প্রিয়াঙ্কা হালদার নামের এক প্রতিযোগী এবং তাঁর সঙ্গে মঞ্চে হাজির হয়েছিলেন তারই এক পুরুষ বন্ধু। প্রিয়াঙ্কা নিজেকে একজন মডেল এবং অভিনেত্রী হিসেবে পরিচয় দেন এবং সেই বন্ধুটিকে একজন ডিজাইনার হিসেবে পরিচয় করান বিচারকদের সামনে। পারফরম্যান্সের সময় একটি লাল বেবিকন ড্রেস পরেছিলেন প্রিয়াঙ্কা এবং তাঁর ডিজাইনার বন্ধু সেটি প্রকাশ্য মঞ্চে কেটে কাট আউট ড্রেসে পরিণত করে দেন। 'কস্টিউম কাটিং'-এর এই ঘটনাকে ঘিরেই বিতর্ক দানা বাঁধতে থাকে। প্রিয়াঙ্কা জানান যে তিনি বিবাহিত এবং তাঁর ১৫ বছরের এক পুত্রসন্তান আছে। আর সময় রায়না যখন তাঁকে জিজ্ঞেস করেন যে তাঁর স্বামী এই বিষয়ে জানেন কিনা, প্রিয়াঙ্কা অত্যন্ত গর্বের সঙ্গেই বলেন যে তিনি তাঁকে পরে জানাবেন, এখনও তাঁর স্বামী কিছুই জানেন না।

এই পারফরম্যান্সের ক্লিপিং ছড়িয়ে পড়তেই নেটপাড়ায় তুমুল শোরগোল শুরু হয়ে যায়। অনেকেই তাঁর এই কাজকে স্বামীর সঙ্গে প্রতারণার সামিল বলে মনে করেন, আবার কয়েকজন তাঁকে নিয়ে কুৎসা করতেও ছাড়েন না।

এই শো'য়ে বিচারকদের আসনে বসেছিলেন ভারতী সিং, তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া, সময় রায়না, গায়ক টনি কক্কর প্রমুখরা। প্রত্যেকেই এই পারফরম্যান্সের সাহসিকতা এবং স্বাতন্ত্র্য নিয়ে কথা বলেন। কিন্তু প্রিয়াঙ্কা নিজেকে বিবাহিত জানানোর পরেই বিচারকদের গলার স্বর মুহূর্তে বদলে যায়। তারা জানতে চান যে এই কাজে তাঁর স্বামী সহমত কিনা, কিন্তু প্রিয়াঙ্কা জানান যে তাঁর স্বামী এই বিষয়ে কিছুই জানেন না।

কে এই প্রিয়াঙ্কা হালদার

বেশ কিছু সাহসী ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে প্রিয়াঙ্কা হালদারকে। আর তাঁর এই শোয়ের ভাইরাল ক্লিপিং নিয়ে অনেকেই মন্তব্য করতে থাকেন যে প্রিয়াঙ্কা আদপে একজন সাহসী ছবির অভিনেত্রী। একতা কাপুরের অল্ট বালাজী প্ল্যাটফর্মে অ্যাডাল্ট ওয়েব সিরিজ 'গন্দি বাত'-এর কিছু পর্বেও অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা হালদার। শেমারু টিভিতে অপরাধভিত্তিক শো 'ক্রাইম ওয়ার্ল্ড'-এও তাঁকে দেখা গিয়েছে ছোটপর্দায়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Viral News: লোন পাইয়ে দেওয়ার নামে ৩৯ হাজার টাকার দেশি মুরগি আত্মসাৎ ! SBI ব্যাঙ্ক ম্যানেজারের বিরুদ্ধে সরব কৃষক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget