এক্সপ্লোর

Shah Rukh Khan: ‘জাতীয় সম্পদ’ ঘোষণা করা হোক শাহরুখকে, দাবি জানালেন ‘জওয়ান জ্বরে’ কাবু শিল্পপতি

Ananda Mahindra: দুবাইয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে শাহরুখের উপস্থিতি ঘিরে উন্মাদনার ভিডিও শুক্রবার ট্যুইটারে (অধুনা X) পোস্ট করেন আনন্দ।

নয়াদিল্লি: তিনি ফুরিয়ে গিয়েছেন বলে দাবি উঠছিল গত কয়েক বছর ধরেই। কিন্তু প্রথমে ‘পাঠান’ এবং তার পর ‘জওয়ান’, 'বাদশা'র কোনও বিকল্প নেই বলে ফের প্রমাণ করলেন অভিনেতা শাহরুখ খান (Shah Rukh Khan)। বক্সঅফিসে এই মুহূর্তে দাপিয়ে বেড়াচ্ছে তাঁর ছবি ‘জওয়ান’ (Jawan)। আর ‘জওয়ান’ জ্বর থেকে বাদ গেলেন না শিল্পপতি আনন্দ মহিন্দ্রাও (Anand Mahindra)। শাহরুখকে দেশের 'জাতীয় সম্পদ' ঘোষণার দাবি জানালেন তিনি।

দুবাইয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে শাহরুখের উপস্থিতি ঘিরে উন্মাদনার ভিডিও শুক্রবার ট্যুইটারে (অধুনা X) পোস্ট করেন আনন্দ। তাতে তিনি লেখেন, 'প্রত্যেক দেশ নিজের প্রাকৃতিক খনিজ সম্পদকে আগলে রাখে। খনন করে তা তুলে রফতানি করে বিদেশে, যাতে সঞ্চিত বিদেশি মুদ্রার ভাঁড়ার ফুলে ফেঁপে ওঠে। এবার হয়ত শাহরুখ খানকে জাতীয় সম্পদ ঘোষণার সময় এসেছে'।

আরও পড়ুন: Shah Rukh Khan: ভক্তদের 'জওয়ান দিবস' পালনের ছবি শেয়ার করে ধন্যবাদ জ্ঞাপন কিং খানের

আনন্দের এই পোস্টের জবাব দিতে দেরি করেননি শাহরুখ। প্রত্যুত্তরে তিনি লেখেন, 'অসংখ্য ধন্যবাদ। ছোট ছোট প্রচেষ্টার মাধ্যমে, সিনেমা তৈরি করে দেশমাতৃকাকে গর্ববোধ করানোর চেষ্টা চালিয়ে যাই আমি। আশাকরি 'জাতী' সম্পদ  হিসেবে আমি সীমিত নই। আলিঙ্গন গ্রহণ করবেন স্যর'।

এর আগেও শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন আনন্দ। 'জিন্দা বান্দা' গানটি মুক্তি পাওয়ার পর, পোস্ট দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেবার আনন্দ লেখেন, 'এই নায়কের বয়স ৫৭ বছর। শাহরুখের বয়স বৃদ্ধি মাধ্যাকর্ষণ শক্তিকেও মানে না। বহু মানুষের চেয়ে ১০ গুণ বেশি স্বতস্ফূর্ত। জিন্দা বান্দা হো তো অ্যায়সা'। 

সেবারও আনন্দকে জবাব দিয়েছিলেন শাহরুখ, স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই। লিখেছিলেন, 'জীবন খুই ছোট স্যর, খুব তাড়াতাড়ি কেটে যায়। যতটা পারি মনোরঞ্জন করার চেষ্টা করে যাই। হাসুন, কাঁদুন, কাঁপুন অথবা উড়ুন, সাঁতার কাটুন তারাদের সঙ্গে। স্বপ্নময় হোক প্রতিটি মুহূর্ত'।

'জওয়ান'কে ঘিরে এই উন্মাদনা, উচ্ছ্বাস, ছবির ব্যবসাও বাড়িয়ে দিয়েছে  প্রথম দিনেই শুধু দেশের মধ্যে হিন্দি ভাষায় ছবি ব্যবসা করেছে ৬৫ কোটি টাকার। কোও হিন্দি ছবি এই রেকর্ড গড়তে পারেনি এতদিন। অন্য ভাষায় ডাব করে যেখানে যেখানে মুক্তি পেয়েছিল, তা থেকে আও ৯ কোটি টাকা উঠে আসে,, অর্থাৎ সবমিলিয়ে ৭৪ কোটি টাকা ব্যবসা হয় প্রথম দিনে। দু'দিনে হিন্দি ভাষায় 'জওয়ান' ব্যবসা করেছে ১১১ কোটি টাকা। সবমিলিয়ে ১২৫.৫০ কোটি টাকার ব্যবসা গোটা দেশে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget