এক্সপ্লোর

শোকে, শ্রদ্ধায় মুম্বইয়ের ভারসোভায় শেষকৃত্য প্রয়াত ইরফান খানের

প্রয়াত অভিনেতার মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, মুম্বইয়ের ভারসোভা কবরস্থানে বিকেল তিনটেয় সমাধিস্থ করা হল ইরফানকে।

মুম্বই: মুম্বইয়ের ভারসোভা কবরস্থানে শেষকৃত্য সম্পন্ন হল প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খানের। বিকেল তিনটে নাগাদ শেষকৃত্য সম্পন্ন হল। প্রয়াত অভিনেতার মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, মুম্বইয়ের ভারসোভা কবরস্থানে বিকেল তিনটেয় সমাধিস্থ করা হল ইরফানকে।  পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ পরিজনদের উপস্থিতিতে চিরবিদায় জানানো হল বলিউডের জনপ্রিয় অভিনেতাকে।  প্রত্যেকেই তাঁদের অন্তিম শ্রদ্ধা নিবেদন করেছেন ও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা ইরফান বুধবার সকালে প্রয়াত হন। চলতি সপ্তাহের গোড়ায় কোলোনে সংক্রমণের জন্য তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু আরোগ্যলাভ করলেন না। পরিবার-পরিজন, অভিনয় জগত ও অনুরাগীদের চোখের জলে ভাসিয়ে চিরবিদায় নিলেন তিনি। ভারসোভা সমাধিস্থলে ইরফানের শেষকৃত্য করেন তাঁর দুই সন্তান বাবিল ও আয়ান। উল্লেখ্য,ইরফানের স্ত্রী বাঙালি। তাঁর নাম সুতপা শিকদার। তাঁদের দুই ছেলে আয়ান ও বাবিল। বলিউড তারকারা ট্যুইটারে প্রয়াত নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় দেশজুড়ে লকডাউন চলছে। সেজন্য বলিউডে ইরফানের সহশিল্পীদের কবরস্থানে আসার অনুমতি দেওয়া হয়নি। তবে পরিচালক বিশাল ভরদ্বাজ ইরফানের শেষকৃত্যে ছিলেন বলে জানা গিয়েছে। ইরফান বিশাল ভরদ্বাজের হায়দর, ৭ খুন মাফ-এর মতো সিনেমায় কাজ করেছেন। ইরফানের শেষকৃত্যের জন্য কবরস্থানে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। ভিড় এড়াতে ভেতরে কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

S. Janaki Passes Away : প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
ED Raids at Shekhar Suman Aide: অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!

ভিডিও

Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের
TMC News: 'উনি তো আমন্ত্রিত নন', 'ঋতব্রত-তৃণমূল'-র বৈঠকে নির্মল ঘোষের উপস্থিতি নিয়ে বললেন ঋতব্রত
Suvendu Adhikari News: 'আমরা চাই না, কোনও সংস্থা সরাসরি জমি কিনে আরেকটা সিঙ্গুর-নন্দীগ্রাম হোক', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Sukanta Majumdar: 'সব ব্যাঙ-এর মতো লাফ দিয়ে দিয়ে এদিকে, ওদিকে যাচ্ছে', তৃণমূলকে কটাক্ষ সুকান্ত মজুমদারের
TMC News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Embed widget