এক্সপ্লোর

Election 2024:'ওরা এতটাও সমৃদ্ধ নয় যে আমাকে কিনতে পারবে', বিজেপিতে যোগদানের জল্পনা খারিজ অভিনেতার

Prakash Raj Joining BJP: অভিনেতা প্রকাশ রাজ কিনা এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন? জল্পনা ছড়াতেই হইচই। শেষমেশ হল কী? কী বললেন অভিনেতা?


কলকাতা: এত দিনের তীব্র বিজেপি-বিরোধিতা কি এবার ইতির পথে? বৃহস্পতিবার বেশ কয়েক ঘণ্টা দক্ষিণের দাপুটে অভিনেতা প্রকাশ রাজকে (Actor Prakash Raj Joins BJP) নিয়ে এমনই আলোচনা চলল সোশ্যাল মিডিয়ায়। তবে শেষমেশ সব জল্পনার অবসান ঘটিয়েছেন প্রকাশ স্বয়ং। 'এক্স' হ্যান্ডেলে লিখেছেন,'...ওরা বোধহয় বুঝতে পেরেছে যে ওরা এতটাও সমৃদ্ধ (মতাদর্শগত ভাবে) নয় যে আমাকে কিনতে পারবে।'

যেখান থেকে বিতর্ক...
তা হলে শুরু থেকে বলা যাক? এক 'এক্স' ব্যবহাকারীর প্রোফাইল থেকে দাবি করা হয়েছিল, বৃহস্পতিবার বেলা ৩টে নাগাদ বিজেপিতে যোগ দিতে চলেছেন দক্ষিণের এই ডাকসাইটে অভিনেতা। খবর ছড়াতেই তুমুল হইচই শুরু হয়ে যায়। বিজেপির নীতির কট্টর বিরোধী বলে পরিচিত প্রকাশ শেষমেশ সেই দলেই কিনা যোগ দেবেন? পরে নিজের X হ্যান্ডেল থেকে ওই পোস্টটির স্ক্রিনশট দিয়ে ধোঁয়াশা কাটান অভিনেতাই। কটাক্ষ করে লেখেন, 'দেখে মনে হচ্ছে, ওরা খুব চেষ্টা করেছিল। তবে বোধহয় বুঝতে পেরেছে যে এতটাও সমৃদ্ধ (মতাদর্শগত ভাবে) নয়  যে আমাকে কিনতে পারবে।'

বিজেপি বিরোধিতা...
এমনিতে অভিনেতার ইনস্টাগ্রাম প্রোফাইল স্পষ্ট খুললেই বোঝা যাবে, তিনি ঘোর বিজেপি-বিরোধী। রাখঢাক না করে ২০১৮ সালের জানুয়ারিতে একটি ইংরেজি চ্যানেলের আয়োজিত অনুষ্ঠানে বলে দিয়েছিলেন, 'আমি মোদি-বিরোধী, শাহ-বিরোধী-হেগড়ে-বিরোধী।' সেই প্রকাশ রাজ, দাপুটে অভিনেতা প্রকাশ রাজ কিনা এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন?  সোশ্যাল মিডিয়ায় জল্পনা ছড়াতে দেরি হয়নি। তবে বরাবরের মতো এবারও তিনি বুঝিয়ে দিয়েছেন নিজের অবস্থান।
প্রসঙ্গত, নিজের বিজেপি-বিরোধিতার কথা অতীতেও বহু বার স্পষ্ট করে জানিয়েছিলেন দাপুটে অভিনেতা। বার বার বিজেপির নীতির সমালোচনা শোনা গিয়েছে তাঁর মুখে। গত বছরের নভেম্বরে, একটি অলংকার বিপণির বিরুদ্ধে আর্থিক তছরুপ মামলার তদন্তে তাঁকে ডেকে পাঠায় ইডি। সেই নিয়ে তুমুল শোরগোল পড়ে যায়। প্রকাশ তখন তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, 'খেলা হবে।' ২০২১ সালে বঙ্গ বিধানসভায় নির্বাচনের আগে তৃণমূলের এই স্লোগান ধার করে আরও স্পষ্ট করে দিয়েছিলেন নিজের অবস্থান। যে দিন ইডি-র সমন আসে, তার কয়েকদিন আগেই আমদাবাদে ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত। সেই নিয়ে অভিনেতার একটি 'এক্স' পোস্ট তুমুল বিতর্ক তৈরি করেছিল। পোস্টে তিনি লিখেছিলেন, 'এত দিন ধরে মহড়া দিয়েও বক্তৃতা দিতে না পারায়  অপয়া যেন মর্মাহত। ' সঙ্গে ছিল একটি ক্রপড ভিডিও যাতে দেখা যাচ্ছে, অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্সের পাশে দাঁড়িয়ে রয়েছেন প্রধানমন্ত্রী।এর আগেও একাধিক বার মোদি-বিরোধিতায় সোশ্যাল মিডিয়া পোস্ট করতে শোনা গিয়েছে। একবার যেমন লিখেছিলেন, 'প্রিয় লাইলামা, কখন মিথ্যা কথা বলছেন, সেটা মনে রাখা কি খুব কঠিন?' এখানেও তাঁর কটাক্ষের নিশানায় ছিলেন প্রধানমন্ত্রী বা বলা ভাল প্রধানমন্ত্রীর দুটি পোস্ট। চন্দ্রযান-৩ নিয়ে বিতর্কিত 'এক্স' পোস্ট করেও তুমুল সমালোচনা কুড়িয়েছেন প্রকাশ। নিজের রাজ্য, কর্নাটকের হিন্দুত্ববাদী সংগঠন তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগও করে। কিন্তু তিনি থামেননি, বদলাননি। সেই তাঁর বিজেপি-যোগের খবর ছড়াতে হইচই হওয়াই স্বাভাবিক। তবে নিজস্ব স্টাইলেই সেই সম্ভাবনা খারিজ করে দেন অভিনেতা।  

আরও পড়ুন:'ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি', কঙ্গনার মন্তব্যে শুরু বিতর্ক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget