এক্সপ্লোর

Amitabh Bachchan: 'ছেলে হলেই উত্তরাধিকার পাওয়া যায় না..', অভিষেককে নিয়ে বড় ঘোষণা অমিতাভের!

Amitabh Bachchan on Abhishek Bachchan: একই কথা, কেবল নম্বর আলাদা দিয়ে ফের পোস্ট করার অভ্য়াস রয়েছে অমিতাভের?

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। বিভিন্ন বিষয় নিয়েই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করেন তিনি। পাশাপাশি ব্লগও লেখেন অমিতাভ। সদ্য সোশ্যাল মিডিয়ায় তাঁর এক অনুরাগী, অভিষেক বচ্চনকে (Abhishek Bachchan) নিয়ে করা তাঁর একটি পোস্ট তুলে ধরেছিলেন। অমিতাভ সেই পোস্টের যথার্থ জবাব দিয়েছেন। কী ঘটেছে? কী লিখেছেন অমিতাভ?

সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন অমিতাভ?

অমিতাভ বচ্চন নিজের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করে লিখেছেন, 'আমার প্রার্থনা সবসময় অভিষেকের সঙ্গে রয়েছে। অভিষেক যে চরিত্রগুলো বেছে নেয় সেগুলো একটার থেকে আর একটা একেবারে আলাদা এবং এই প্রত্যেকটা ছবি করার জন্য অভিষেককে যথেষ্ট খাটতে হয়। আর সাফল্য পাওয়া এত সহজ নয়। ভালবাসা আর আশীর্বাদ।' এর পরে, অভিষেকের ছবি দিয়ে আরও একটি পোস্ট করেন অমিতাভ। সেখানে তিনি লেখেন, 'এবং অভিষেক বচ্চনের জন্য অসীম প্রশংসা। 'আমার ছেলে, ছেলে হওয়ার কারণে আমার উত্তরাধিকারী হবে না, যারা আমার উত্তরাধিকারী হবে তারা আমার ছেলে হবে।' হরিবংশ রাই বচ্চন।' 

অমিতাভের এই পোস্টে একজন ব্যবহারকারী আবার লেখেন, 'বচ্চন সাহেব, এবার আমার মন্তব্য মুছে ফেলবেন না। বচ্চন সাহেবের লেখার বিষয়বস্তু শেষ হয়ে গিয়েছে, তিনি T 5323 নম্বর এক্স -এ যা লিখেছিলেন, সেটাই এখানে কপি করেছেন। কিছু নতুন বিষয় আনুন স্যার। আমার টাইমলাইন থেকে নিন, অনেক নতুন বিষয়বস্তু পাওয়া যাবে।' এর জবাবে অমিতাভ লেখেন, 'যখন প্রয়োজন হবে, তখন নেব, আপাতত আপনি আমার ব্লগ পড়তে পারেন।' এর সঙ্গে অমিতাভ তাঁর ব্লগের লিঙ্কও শেয়ার করেছেন।

 

এছাড়াও, একজন এক্স ব্যবহারকারী লিখেছেন- 'হরিবংশজীর কথা তো বলছেন আপনি, তবে খুব ভালো কথা। কিন্তু, একবার চিন্তা করবেন, আপনি কি সত্যিই হরিবংশজীর উত্তরাধিকারী হতে পেরেছেন? আপনি খ্যাতি পেয়েছেন, তাই তিনি আজ শুধু আপনার বাবা হয়ে রয়ে গেছেন। বাকি তো........ এর জবাবে অমিতাভ লিখেছেন- 'আপনার বাবার কোনো কথা কোট করার মতো থাকলে কথা বলুন। আমার তো সৌভাগ্য যে আমি তাঁর, আমার বাবাজীর কথাগুলোকে আমার জীবনধারা মনে করি। বাকি তো...?????'

জানিয়ে দিই, অমিতাভ মার্চ 2025-এ একটি পোস্ট করেছিলেন। তিনি লিখেছিলেন- 'আমার ছেলে, ছেলে হওয়ার কারণে আমার উত্তরাধিকারী হবে না' যারা আমার উত্তরাধিকারী হবে তারা আমার ছেলে হবে।' আমার বাবার কথা এটা, এবং অভিষেক তা পালন করছেন। ব্যবহারকারী এই পোস্টটি মনে করিয়ে অমিতাভের কাছে প্রশ্ন করেছিলেন।

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget