এক্সপ্লোর

Sunny Deol: 'গদর ২' ছবির বিপুল সাফল্যের আবহে 'বর্ডার ২' নিয়ে ভাবনা সানি দেওলের? উত্তর দিলেন অভিনেতা

'Border 2': বলিপাড়ায় জোর গুঞ্জন। 'গদর ২' ছবির সাফল্যের পর সানি দেওল নিয়ে আসতে চলেছেন 'বর্ডার ২'। এই বিষয়ে এবার মুখ খুললেন অভিনেতা নিজেই। কী বললেন?

নয়াদিল্লি: বক্স অফিসে এখন 'গদর ২'-এর (Gadar 2) রমরমা। বাকি ছবিও ব্যবসা করছে ঠিকই তবে নতুন রেকর্ড গড়ে চলেছে সানি দেওল (Sunny Deol) ও আমিশা পটেলের (Ameesha Patel) ছবি। আর এই আবহেই শোনা যাচ্ছিল একটি সিক্যুয়েলের সাফল্যের পর 'বর্ডার ২' (Border 2) নিয়ে আসবেন অভিনেতা। তবে সত্যিই কি তৈরি হচ্ছে 'বর্ডার ২' নাকি গোটাটাই গুঞ্জন?

এবার আসছে 'বর্ডার ২'?

বলিপাড়ায় জোর গুঞ্জন। 'গদর ২' ছবির সাফল্যের পর সানি দেওল নিয়ে আসতে চলেছেন 'বর্ডার ২'। এই বিষয়ে এবার মুখ খুললেন অভিনেতা নিজেই। তারকা অভিনেতা নিজেই জানালেন যে তিনি কোনও নতুন ছবি সই করেননি। আপাতত 'গদর ২' ছবির সাফল্যই উপভোগ করছেন তিনি। 

প্রসঙ্গত, 'গদর ২' ভারতের মাটিতেই ৩৭৫.১০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। উপরন্তু, দ্বিতীয় সপ্তাহান্তের হিসেবে সর্বোচ্চ ব্যবসা করা হিন্দি ছবির তকমা পেল 'গদর ২'। দ্বিতীয় শুক্রবারে এই ছবি ২০.৫০ কোটি টাকা আয় করেছে, দ্বিতীয় শনিবার ছবির আয় ৩১.০৭ কোটি টাকা, আর দ্বিতীয় রবিবার ৩৮.৯০ কোটি টাকা আয় করেছে ছবিটি। দ্বিতীয় উইকেন্ডে ঐতিহাসিক আয় 'গদর ২' ছবির। 

দ্বিতীয় সপ্তাহান্তের নিরিখে এখনও পর্যন্ত শীর্ষে ছিল প্রভাসের 'বাহুবলী ২'। তবে সেই স্থান হাতছাড়া হল প্রভাসের ছবির। 'বাহুবলী ২' দ্বিতীয় সপ্তাহান্তে ৮০.৭৫ কোটি টাকার ব্যবসা করেছিল। এবার তাকে সরিয়ে শীর্ষে উঠল 'গদর ২', ব্যবসার পরিমাণ ৯০.৪৭ কোটি টাকা। বিশ্ববাজারে এই ছবি ইতিমধ্যেই ৫০০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছে। 

ছবির সাফল্যের সঙ্গে স্বস্তির খবর সানি দেওলের ব্যক্তিগত জীবনেও। রবিবার জানা যায়, সানি দেওলের বকেয়া ৫৬ কোটি টাকা পুনরুদ্ধারের জন্য তাঁর জুহুর বাংলো বাড়ি বিক্রি করা হচ্ছে। সূত্র মারফত খবর মেলে, ২৫ অগাস্ট জুহুর সম্পত্তির ই-নিলাম করা হবে। ২০২২ সালের ডিসেম্বর মাস থেকে 'ব্যাঙ্ক অফ বরোদা'র কাছে ৫৫.৯৯ কোটি টাকা লোন বকেয়া ছিল গুরদাসপুরের সাংসদের। 

আরও পড়ুন: Sunny Deol Bungalow: স্বস্তির খবর! সানি দেওলের বাংলোর নিলাম নোটিস প্রত্যাহার করা হল ব্যাঙ্কের তরফে

এই আবহে আজ সোমবার ব্যাঙ্কের তরফে একটি বিবৃতি জারি করা হয়, সেখানে বলা হয়েছে, 'মিস্টার অজয় সিং দেওল ওরফে মিস্টার সানি দেওলের বিক্রয় নিলাম নোটিস সংক্রান্ত ই-নিলাম নোটিসের সংশোধনী প্রযুক্তিগত কারণে প্রত্যাহার করা হয়েছে।' রবিবার ব্যাঙ্কের তরফে জানানো হয় যে জুহু অভিনেতার যে সম্পত্তি রয়েছে, 'সানি ভিলা', তার নিলাম শুরুই হবে ৫১.৪৩ কোটি টাকা থেকে। সর্বনিম্ন বিডিং অ্যামাউন্ট রাখা হয় ৫.১৪ কোটি টাকা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget