এক্সপ্লোর

Sunny Deol Bungalow: স্বস্তির খবর! সানি দেওলের বাংলোর নিলাম নোটিস প্রত্যাহার করা হল ব্যাঙ্কের তরফে

Sunny Deol: রবিবার জানা যায়, সানি দেওলের বকেয়া ৫৬ কোটি টাকা পুনরুদ্ধারের জন্য তাঁর জুহুর বাংলো বাড়ি বিক্রি করা হচ্ছে। সূত্র মারফত খবর মেলে, ২৫ অগাস্ট জুহুর সম্পত্তির ই-নিলাম করা হবে।

মুম্বই: অভিনেতা ও বিজেপি সাংসদ সানি দেওলের (Sunny Deol) জুহুর (Juhu) বাংলো নিলামের নোটিস (Auction Notice) প্রত্যাহার করা হল। রাজ্যের অধীনে থাকা 'ব্যাঙ্ক অফ বরোদা' আজই প্রকাশ করেছে বিবৃতি। 

প্রত্যাহার করা হল সানি দেওলের বাংলো নিলামের নোটিস

রবিবার জানা যায়, সানি দেওলের বকেয়া ৫৬ কোটি টাকা পুনরুদ্ধারের জন্য তাঁর জুহুর বাংলো বাড়ি বিক্রি করা হচ্ছে। সূত্র মারফত খবর মেলে, ২৫ অগাস্ট জুহুর সম্পত্তির ই-নিলাম করা হবে। ২০২২ সালের ডিসেম্বর মাস থেকে 'ব্যাঙ্ক অফ বরোদা'র কাছে ৫৫.৯৯ কোটি টাকা লোন বকেয়া ছিল গুরদাসপুরের সাংসদের। 

এই আবহে আজ সোমবার ব্যাঙ্কের তরফে একটি বিবৃতি জারি করা হয়, সেখানে বলা হয়েছে, 'মিস্টার অজয় সিং দেওল ওরফে মিস্টার সানি দেওলের বিক্রয় নিলাম নোটিস সংক্রান্ত ই-নিলাম নোটিসের সংশোধনী প্রযুক্তিগত কারণে প্রত্যাহার করা হয়েছে।' রবিবার ব্যাঙ্কের তরফে জানানো হয় যে জুহু অভিনেতার যে সম্পত্তি রয়েছে, 'সানি ভিলা', তার নিলাম শুরুই হবে ৫১.৪৩ কোটি টাকা থেকে। সর্বনিম্ন বিডিং অ্যামাউন্ট রাখা হয় ৫.১৪ কোটি টাকা। 

এর সঙ্গে, ৫৯৯.৪৪ বর্গ মিটার সম্পত্তি, যেখানে সানি ভিলা এবং সানি সাউন্ডস রয়েছে, সেটাও নিলাম হওয়ার কথা ছিল। দেওল পরিবারের মালিকানাধীন সংস্থা 'সানি সাউন্ডস' এবং যে লোন নেওয়া হয় তার 'কর্পোরেট গ্যারান্টর'। এই লোনের 'পার্সোনাল গ্যারান্টর' হচ্ছেন বর্ষীয়াণ অভিনেতা ধর্মেন্দ্র, সানি দেওলের বাবা। 

রবিবার নোটিসে বলা হয় যে দেওল পরিবার এখনও ব্যাঙ্কের সঙ্গে তাদের বকেয়া ঋণ নিষ্পত্তি করতে পারে এবং ২০০২ সালের SARFAESI Act-এর অধীনে নিলাম প্রক্রিয়া বন্ধ করতে পারে। এরপর সোমবার ব্যাঙ্কের তরফে যে বিবৃতি এসেছে তাতে কটাক্ষ ছোঁড়া হয়েছে কংগ্রেসের তরফে।

আরও পড়ুন: Rajinikanth-Yogi Adityanath: যোগী আদিত্যনাথের পা ছুঁয়ে প্রণাম রজনীকান্তের, ক্ষোভপ্রকাশ নেটিজেনদের একাংশের

প্রসঙ্গত, এখন শিরোনামে সানি দেওল, সৌজন্যে, তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'গদর ২'। সানি ও আমিশা পটেলের জুটিতে তৈরি এই ছবি রীতিমতো ঝড় তুলেছে বক্স অফিসে, ভাঙছে একের পর এক রেকর্ড। ২০০১ সালে মুক্তি পায় 'গদর: এক প্রেম কথা', যে ছবির স্মৃতি মানুষের মনে আজও তরতাজা। ২২ বছর পর তৈরি তারই সিক্যুয়েলও একইভাবে লাভ করছে জনপ্রিয়তা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Jeetu-Srijla: প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
Shah Rukh Khan: ১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
Big Boss Bangla: চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget