এক্সপ্লোর

Malaika Arora Age: বয়সে ছোট ছিলেন আরবাজ, আচমকা নিজেই ‘ছোট’ হয়ে গেলেন মালাইকা, নেপথ্যে কি অর্জুনের সঙ্গে প্রেম?

Malaika Arora Age Controversy: হঠাৎ করে মালাইকার বয়স কমে গেল কী করে, প্রশ্ন তুলছেন অনেকেই। কারও কারও মতে, আরবাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর অর্জুন কপূরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মালাইকা।

মুম্বই: এখনও অষ্টাদশী বলেই মনে হয় তাঁকে। বয়সকে বশ মানানোই নয় শুধু, কার্যত থামিয়ে রেখেছেন তিনি। কিন্তু সেই মালাইকা অরোর (Malaika Arora) বয়স (age) নিয়েই এ বার প্রশ্ন উঠছে। খাতায় কলমে নিজেকে ৪৯ বছর বয়সি বলেই দেখান তিনি। মালাইকাকে দেখে যদিও ৫০-এর দোরগোড়ায় বলে মনে হয় না কারও। কিন্তু পুরনো একটি ভিডিওই (old video viral) ধন্দে ফেলে দিয়েছে সকলকে। 

মালাইকা অরোরার 'বয়স বিভ্রাট'

বেশ কয়েক বছর আগে পরিচালক সাজিদ খানকে সাক্ষাৎকার দিয়েছিলেন মালাইকা। সেখানে প্রাক্তন স্বামী আরবাজ খানের (Arbaaz Khan) সঙ্গেই হাজির হয়েছিলেন তিনি। কথায় কথায় বয়সের কথা উঠলে, আরবাজের থেকে বয়সে বড় হওয়ার কথা মেনে নেন মালাইকা। নেটমাধ্যমে পুরনো সেই সাক্ষাৎকারের ভিডিও ফিরে এসেছে। আর তাকে ঘিরেই তৈরি হয়েছে ধন্দ। 

কারণ সলমন খানের ভাই আরবাজের বয়স ৫৫ বছর বলেই খাতায় কলমে উল্লেখ রয়েছে। পুরনো ওই সাক্ষাৎকারে জানা যায়, আরবাজের থেকে বছর দুয়েকের বড় মালাইকা। সেই নিরিখে বর্তমানে মালাইকার বয়স হওয়া উচিত ৫৭ বছর। তাই আচমকা মালাইকার বয়স কমে ৪৯ হয়ে গেল কী করে, প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।

যদিও বয়স নিয়ে কোনও কালেই ছুঁৎমার্গ ছিল না মালাইকার। আরবাজের সঙ্গে বিবাহিত সম্পর্কে বয়স কোনও ভাবে প্রভাব ফেলেছে কিনা, জানতে চেয়েছিলেন সাজিদ। কিন্তু ওই সাক্ষাৎকারে মালাইকা জানিয়েছিলেন, বয়সে ছোট কাউকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার সুফলও রয়েছে। তিনি বিষয়টিকে উপভোগই করেন। মালাইকার এমন 'থোড়াই কেয়ার' আচরণ মুগ্ধ করেছিল সাজিদকেও। 

 

কিন্তু হঠাৎ করে মালাইকার বয়স কমে গেল কী করে, প্রশ্ন তুলছেন অনেকেই। কারও কারও মতে, আরবাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর অর্জুন কপূরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মালাইকা। খাতায় কলমে অর্জুনের বয়স ৩৭ বছর। সেই কারণেই মালাইকা বয়স নিয়ে রাখঢাক করছেন বলেও তত্ত্ব উঠে আসছে। যদিও এ নিয়ে কোনও সাফাই দেননি মালাইকা। বরং শরীরচর্চা, প্রেম, কেরিয়ার নিয়েই ব্যস্ত তিনি। অর্জুনের সঙ্গে সম্পর্কও দিব্যি চলছে তাঁর। বয়স, সামাজিক বিধিনিষেধ, কোনও কিছুরই পরোয়া করেন না দু’জনে।

আরও পড়ুন: Arthritis Pain: আর্থ্রারাইটিসের তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? রোজের মেনুতে রাখতে পারেন এই ফলগুলি, পাবেন উপকার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার

ভিডিও

CM Suvendu Adhikari |
Annapurna Yojna |
Annapurna Yojna |
CM Suvendu Adhikari | Mamata Banerjee-এর সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojna | ১৭ তারিখ থেকে ঢুকবে ৩ হাজার, 'অন্নপূর্ণা' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget