এক্সপ্লোর

Shah Rukh-Ajay Devgan: শত্রুতা রয়েছে অজয় দেবগণ আর শাহরুখের মধ্যে? কী ফাঁস করেছিলেন কাজল?

Kajol on Shah Rukh and Ajay: ২০১৫ সালে একটি সাক্ষাৎকারে কাজল বলেছিলেন, 'আমি একটা কথা পরিষ্কার করে দিতে চাই। অনেকের মনে হয়, শাহরুখ আর অজয়ের মধ্যে শত্রুতা রয়েছে, কারণ ওদের মধ্যে বন্ধুত্ব নেই'

কলকাতা: শাহরুখ খান (Shah Rukh Khan) আর কাজলের (Kajol) বন্ধুত্ব বলিউডের অন্যতম চর্চিত বিষয়। তাঁদের অনস্ক্রিন জুটি দর্শকেরা যেমন পছন্দ করেন, তেমনই তাঁদের অফস্ক্রিন সম্পর্কও খুব ভাল। বিভিন্ন সময়ে, বিভিন্ন শো-তে ফুটে উঠেছে শাহরুখ ও কাজলের মধ্যের বন্ধুত্ব। কিন্তু কাজলের স্বামী অজয় দেবগণের সঙ্গে কেমন সম্পর্ক শাহরুখ খানের? শোনা যায় শাহরুখ ও অজয় দেবগণের মধ্যে নাকি সম্পর্ক একেবারেই ভাল নয়। তাঁরা কখনও একসঙ্গে সিনেমা করেননি। এমনকি বিভিন্ন পার্টিতেও তাঁদের একসঙ্গে দেখা যায় না। সত্যিই কী তাঁদের মধ্যে সম্পর্ক ভাল নয়? কাজল একবার নিজেই প্রকাশ্যে এনেছিলেন সেই কথা। 

২০১৫ সালে একটি সাক্ষাৎকারে কাজল বলেছিলেন, 'আমি একটা কথা পরিষ্কার করে দিতে চাই। অনেকের মনে হয়, শাহরুখ আর অজয়ের মধ্যে শত্রুতা রয়েছে, কারণ ওদের মধ্যে বন্ধুত্ব নেই। শুধুমাত্র ওদের একসঙ্গে পার্টিতে মদ্যপান করতে দেখা যায় না বলে, একসঙ্গে পার্টিতে যেতে আসতে দেখা যায় না বলে, ওরা একসঙ্গে কোনও সিনেমা করেনি বলে, বিভিন্ন অনুষ্ঠানে ক্যামেরার সামনে একসঙ্গে যায় না বলে এটা নয় যে ওদের মধ্যে শত্রুতা রয়েছে। বন্ধুত্ব না থাকা আর শত্রুতা থাকার মধ্যে আকাশ পাতাল তফাত রয়েছে।'

'দিলওয়ালে' ছবির প্রচারে এসে এই কথা বলেছিলেন কাজল। তিনি এও বলেছিলেন, তাঁর সন্তান থাকা সত্ত্বেও তিনি কীভাবে তাদের সবাইকে ছেড়ে দীর্ঘ আউটডোর শ্যুটে যেতে পারেন। কাজলের কথায়, তাঁর স্বামী না থাকলে কখনোই এটা তাঁর পক্ষে সম্ভব হত না। অজয় দেবগণ নাকি এই বিষয়ে সবসময়েই কাজলকে সাহায্য করে এসেছেন। কাজলকে যাতে সন্তানদের কথা ভেবে কোনও ছবি ছাড়তে না হয় সেটা নিশ্চিত করেন অজয়। কাজল বাইরে গেলে সেই সময়ে বাড়িতেই থাকেন অক্ষয়, খেয়াল রাখেন সন্তানদের। 

প্রসঙ্গত, শাহরুখ আর কাজলের বন্ধুত্ব টলিউডে বেশ চর্চিত। একটি ভাইরাল ক্লিপিংসে দেখা গিয়েছিল কাজলকে নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর ঠিক ঠাক দিয়েছিলেন শাহরুখ। অন্যদিকে কাজলকে নিয়ে এই একই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারেননি স্বামী অজয় দেবগণ।

আরও পড়ুন: Farah Khan: নামী প্রযোজকের ছেলেকে ছবিতে নেওয়ার অনুরোধ, ১০ কোটির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ফারাহ খান

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget