এক্সপ্লোর

Ishaa Saha Exclusive: 'আমার জীবন খুব সোজাসাপ্টা, জন্মদিনে নিজের জন্য নিজেই উপহার কিনি'

Ishaa Saha Exclusive: সকালবেলা ঘুম থেকে উঠেই পায়েসের গন্ধ তাঁকে বলে দেয়, আজকের দিনটা একটু অন্যরকম, একটু বিশেষ। জন্মদিন নিয়ে তেমন মাথাব্যথা নেই অভিনেত্রী। ঘনিষ্ঠ বন্ধু আর পরিবারের সঙ্গেই সময় কাটাতে ভালোবাসেন প্রতি বছর।

কলকাতা: সকালবেলা ঘুম থেকে উঠেই পায়েসের গন্ধ তাঁকে বলে দেয়, আজকের দিনটা একটু অন্যরকম, একটু বিশেষ। জন্মদিন নিয়ে তেমন মাথাব্যথা নেই অভিনেত্রী। ঘনিষ্ঠ বন্ধু আর পরিবারের সঙ্গেই সময় কাটাতে ভালোবাসেন প্রতি বছর। তাঁর কথায়, 'আমার জীবন ভীষণ সোজাসাপ্টা আর ভীষণ একঘেয়ে।' কিন্তু অনুরাগীদের কাছে তিনি টলিউডের জনপ্রিয় নায়িকা। সকাল থেকে তাই মোবাইল ফোন ভেসে যায় শুভেচ্ছাবার্তায়। যেন বোঝাই যায় না দিনটা কেমন করে পেরিয়ে গেল। আজ সকাল থেকেও ব্যস্ততায় সময় কেটেছে অভিনেত্রীর। বাড়িতে পুজো, মায়ের হাতের পায়েস, তারপর শ্যুটিংয়ে বেরিয়ে পড়া। গাড়িতে যেতে যেতে মোবাইল ফোনে এবিপি লাইভের সঙ্গে জন্মদিনের গল্প করছিলেন ইশা সাহা (Ishaa Saha)।

ছোটবেলায় জন্মদিনের মধ্যেই স্কুলের পরীক্ষা থাকত। ইশা বলছেন, 'ছোট থেকে খুব দুঃখ ছিল যে আমার জন্মদিনের দিনও স্কুলে পরীক্ষা দিতে যেতে হত। ঠিক সেইদিন পরীক্ষা না পড়লেও পড়াশোনার চাপ তো থাকতোই। ফলে আমার জন্মদিন বাড়িতে কখনও খুব বড় করে উদযাপন হত না। তবে নিয়ম রয়েছে জন্মদিনে বাড়িতে একটা পুজো দেওয়ার। সেটা এখনও বজায় আছে। এই দিনটায় আমি আপত্তি করি না। আর হ্যাঁ, মায়ের হাতের পায়েস তো আছেই। তবে বড় হয়ে গেলে জন্মদিনটা খুব একঘেয়ে হয়ে যায়। আমি পার্টি কতে ভালোবাসি না। তাই উপহার নেই, অনুষ্ঠান নেই। বরং তোড়জোড় করে উদযাপন করতে গেলেই মনে হয় বাচ্চাদের মত করছি।'

আরও পড়ুন: সম্পর্কের টানাপোড়েনের গল্প বলবেন পরাণ বন্দ্যোপাধ্যায় ও লিলি চক্রবর্তী, পরিচালনায় অর্ণব মিদ্যা

এই বছর জন্মদিনটা কীভাবে কাটাচ্ছেন ইশা? অভিনেত্রী বললেন, 'গতকাল রাতে ১২টার পর শ্যুটিং শেষ হয়েছে। তারপরে ২জন বন্ধুর বাড়ি গিয়েছিলাম। সেখানে কেক কাটা হল। আজ শ্যুটিংয়ে ঢোকার আগে বন্ধুদের সঙ্গে দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে। তারপর কাজ..শ্যুটিং..' জন্মদিনেও শ্যুটিং! হেসে ফেলে অভিনেত্রীর উত্তর, এটা গত ২ বছর চলছে। এর আগে ঠিক জন্মদিনের আগে শ্যুটিং শেষ হয়ে যেত অথবা পরে শুরু হত। ২০২১ আর ২০২২ সালে প্রথম জন্মদিনে কাজ পড়ল। অন্যরকম কিন্তু আমি বেশ উপভোগ করছি এটা। যত কাজ থাকে তত ভালো।'

বড় হয়ে আর তেমন উপহার না পাওয়ার আফশোস শোনা গেল ইশার গলায়। তবে এখনও পর্যন্ত পাওয়া সেরা উপহার? ইশা হেসে বললেন, ' যবে থেকে কাজ করি, আমি নিজেকে নিজে উপহার দিই প্রতি বছর। তার মধ্যে সেরা উপহার আমার গাড়িটা। আগামীকাল আমার গাড়ির জন্মদিন। এই বছর এখনও নিজের জন্য কিছু কিনে উঠতে পারিনি। হয়তো একটা ঘড়ি কিনব। পুজোয় তো তেমন কেনাকাটি করা হয় না। জন্মদিনটা নিজের জন্য শপিং করার একটা মস্ত অজুহাত।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

Sougata Roy: কালো পতাকা, চোর চোর স্লোগান, ফের বিজেপির বিক্ষোভের মুখে সৌগত রায়
BJP News : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার | ABP Ananda LIVE
KMC Teachers Agitation | পুজোর মুখে কর্মহীন, কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ | BJP
Tarapith Fire News Update | অনিয়মের জেরে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কী পরিস্থিতি হোটেলগুলির?
ED-IPAC Case | ED-র I-PAC আগে বিরোধিতা, এখন CBI তদন্তে আপত্তি নেই Mamata Banerjee-র !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget