এক্সপ্লোর

Ishaa Saha on Durga Puja: পুজো মানে আড্ডা আর বিশ্রাম, সুতির শাড়ি আর রুপোর গয়নাই এবার ইশার স্টাইল স্টেটমেন্ট

Ishaa Saha on Durga Puja Exclusive: বাঙালির দুর্গাপুজো বলতেই নিয়ম ভাঙা। ইশা বলছেন, 'আমি কিন্তু ভীষণ ভাত খেতে ভালবাসি। কেবল পুজো বলে নয়, সারা বছরই। পুজোয় বাঙালি খাবারটা মাস্ট আমার কাছে'

তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: পুজো মানেই প্রথমে এই নায়িকার মনে পড়ে, কয়েকটা দিনের টানা ছুটি। কাজে বেরনোর তাড়া নেই.. কেবল বন্ধুদের সঙ্গে আড্ডা, গল্প আর বিশ্রাম। অল্প কেনাকাটা, হালকা সাজ আর.. অষ্টমীর ভোগ। ব্যাস.. ইশা সাহার (Ishaa Saha)-র পুজো সারা। এবিপি লাইভের (ABP Live) সঙ্গে নায়িকা শেয়ার করে নিলেন তাঁর এই বছরের পুজো প্রস্তুতি। 

পুজো মানে যেমন একদিকে আনন্দ, অন্যদিকে একটু বিশ্রাম, নিজের সঙ্গে সময় কাটানো। এবারের পুজোর পরিকল্পনা নিয়ে এবিপি লাইভকে ইশা বলছেন, 'পুজোয় প্রত্যেকদিনের জন্য যে বিশেষ করে পরিকল্পনা থাকে এমনটা নয়। পুজো মানে, এখনও আমার কাছে ষষ্ঠী থেকে ছুটি। তারপরে আর কাজ করি না কয়েকটা দিন। প্যান্ডেল হপিং আমার তেমন পছন্দ নয় কোনোদিনও, তেমন সুযোগও পাই না। মায়ের মুখ দেখা বলতে ওই পঞ্চমী আর ষষ্ঠী। বাকি দিনগুলো কাটে বন্ধুদের বাড়িতে, আড্ডা দিয়ে। অথবা নিজের বাড়িতে বিশ্রাম নিয়ে একটু।'

ইশা 'পার্টি পার্সন' নয়, এই কথা অনেকেই জানেন। বড় বন্ধুবৃত্ত, হুল্লোড়, পার্টি খুব একটা পছন্দ করেন না নায়িকা। বললেন, 'ইন্ডাস্ট্রির বন্ধুদের সঙ্গে সারাবছরই দেখা হয়। পুজোর সময় সাধারণত দশমী বা তারপরে ইন্ডাস্ট্রির বন্ধুদের সঙ্গে দেখা হয়ে যায়। বাকি দিনগুলো আমার ইন্ডাস্ট্রির বাইরের বন্ধু আর পরিবারের জন্যই থাকে সাধারণত। বন্ধুদের বাড়িতে আড্ডার আসর বসে মাঝে মাঝে, বাড়িতে বসেও খাওয়া দাওয়া হয়।'

বাঙালির দুর্গাপুজো বলতেই নিয়ম ভাঙা। ইশা বলছেন, 'আমি কিন্তু ভীষণ ভাত খেতে ভালবাসি। কেবল পুজো বলে নয়, সারা বছরই। পুজোয় বাঙালি খাবারটা মাস্ট আমার কাছে। আর ভোগ না খেলে মনে হয়, কী যেন একটা হল না। ফলে যে কোনও জায়গায় ভোগটা খাওয়ার চেষ্টা করি। এবার আমাদের আবাসনে প্রথম পুজো, সেখানেও একটু সময় কাটাব।'

পুজোর একদিকে যেমন থাকে খাওয়া-দাওয়া, অন্যদিকে থাকে কেনাকাটা। ইশা কিন্তু ঘুরে ঘুরে শপিং নয়, ভরসা রেখেছেন অনলাইনেই। অভিনেত্রী বলছেন, 'করোনা আমাদের এমন একটা অভ্যাস করিয়ে দিয়েছে যে এখনও আমার অভ্যাস অনলাইন। পুজোর প্রধান কেনাকাটা করেছি অনলাইনেই। এছাড়া আমার কিছু ডিজাইনার বন্ধুরা রয়েছেন, তাঁদের থেকে বেশ কিছু পোশাক কেনা হয়ে গিয়েছে। পুজোর সময় সুতির শাড়িই আমার প্রধান পছন্দ। আমার কেনাকাটার তালিকায় মূলত রয়েছে কটন লিনেন। মা-বাবার জন্যেও কেনাকাটা করা হয়ে গিয়েছে। নিজেও শাড়ি উপহার পেয়েছি। আমি রুপোর গয়না ভীষণ ভালবাসি। শাড়ির সঙ্গে সঙ্গে সেই রুপোর গয়নাও কেনা হয়েছে।'

আরও পড়ুন: Swastika on Durga Puja: পুজো মানেই পরিবার, ভিড়ে মিশে ঠাকুর দেখাটা এখন সবচেয়ে বেশি মিস করি

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget