এক্সপ্লোর

Ismart Jori: কলকাতার রাস্তায় হন্যে হয়ে স্ত্রী কে খুঁজছেন অভিনেতা সম্রাট, কেন?

Ismart Jori: কখনও রেলস্টেশন, কখনও মুদির দোকান, কখনও আবার কুমোরটুলি, সূত্র ধরে স্ত্রী কে খুঁজছেন তিনি। আর গোটা ঘটনাটাই মোবাইল ফোনে দেখতে পাচ্ছেন স্ত্রী ময়না। কিন্তু কীভাবে? 

কলকাতা: কলকাতার মায়ের ঘাটে হন্যে হয়ে স্ত্রী ময়না মুখোপাধ্যায়কে (Moyna Mukherjee) খুঁজছেন অভিনেতা সম্রাট মুখোপাধ্যায় (Samrat Mukherjee)! কখনও রেলস্টেশন, কখনও মুদির দোকান, কখনও আবার কুমোরটুলি, সূত্র ধরে স্ত্রী কে খুঁজছেন তিনি। আর গোটা ঘটনাটাই মোবাইল ফোনে দেখতে পাচ্ছেন স্ত্রী ময়না। কিন্তু কীভাবে? 

উত্তর লুকিয়ে ‘ইস্মার্ট জোড়ি’র খেলাতেই। এটি নাকি স্টার জলসার রিয়্যালিটি শো-এরই একটি অংশ। ‘স্ট্রিট চ্যালেঞ্জ’ নিতে হবে তারকা প্রতিযোগীদের। অসংখ্য মানুষের ভিড় থেকে খুঁজে বের করে নিতে হবে তাঁর জীবনসঙ্গী অথবা সঙ্গিনীকে। ইতিমধ্যেই বিতর্কিত জীবন কাহিনি ফাঁস করে বেশ চর্চায় সম্রাট-ময়না। এ বার হন্যে হয়ে তাঁকে বউ খুঁজতে দেখে অনুরাগীদের অনেকেই নাকি চিন্তায় পড়ে গিয়েছিলেন।

আরও পড়ুন: Cheene Badam: 'আয় খুকু আয়', এক্স ইক্যুয়াল টু প্রেম'-এর পরে 'চিনেবাদাম', যশ-এনার ছবি মুক্তি পাচ্ছে ১০ জুন

খেলার নিয়ম অনুযায়ী একটি জায়গায় ছেড়ে দেওয়া হবে পুরুষ তারকা প্রতিযোগীকে। অন্য জায়গায় থাকবেন তাঁর সঙ্গিনী। কয়েকটি সূত্র দেওয়া হবে। সেই সূত্রের উপরে নির্ভর করে তাঁকে খুঁজে বের করবেন পুরুষ সঙ্গী। সেই নিয়ম মেনেই ময়নাকে খুঁজতে খুঁজতে গঙ্গার ঘাট ছাড়িয়ে চক্ররেলের স্টেশন ধরে এগিয়ে চলেছেন সম্রাট। ময়না তাঁর জন্য অপেক্ষা করছেন অন্যত্র। গঙ্গার একটি অচেনা ঘাটে। এই চ্যালেঞ্জ কি জিততে পারবেন তাঁরা? উত্তর মিলবে রিয়্যালিটি শো-র মঞ্চেই।

এক আগেও 'ইসমার্ট জোড়ি'-র মঞ্চে নজর কেড়েছিল 'বাদামকাকু' ভুবন বাদ্যকরের কলকাতা ভ্রমণ। ভুবন বাদ্যকরের স্বপ্ন ছিল কলকাতা ঘুরে দেখার। ইসমার্ট জোড়ির সৌজন্য পূরণ হল তাও। হলুদ ট্যাক্সিতে চড়ে ভিক্টোরিয়া থেকে কুমোরটুলি ঘুরে বেড়ালেন, কামড় বসালেন ফুচকায়। কখনও আবার মেয়ের মুখে তুলে দিলেন আইসক্রিম। একদিনের কলকাতা সফরে স্বপ্নপূরণ বাদামকাকু ভুবনের। চ্যানেলের তরফ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে সেই ভিডিও। সেখানে কুমারটুলিতে গিয়ে প্রণাম করছেন বাদামকাকুর পরিবার, কখনও আবার ঘোড়ার গাড়িতে চড়ে ঘুরে দেখছেন শহর কলকাতা।

এই ধারাবাহিকে প্রথম দিনের অতিথি ছিলেন রাজা গোস্বামী (Raja Goswami) ও মধুবনী গোস্বামী (Madhubani Goswami)।  'ভালবাসা ডট কম' থেকে শুরু হয়েছিল তাঁদের ভালোবাসার। তারপর হাতে হাত রেখে কাটিয়ে ফেললেন প্রায় ৬ বছর। সদ্য মা-বাবা হয়েছেন এই জুটি। কোলে এসেছে একরত্তি পুত্র। এখন মধুবনী আর রাজার সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে শুধুই দেখা যায় একরত্তি ছেলের বিভিন্ন কীর্তিকলাপ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget