এক্সপ্লোর

Avatar: 'অবতার টু' মুক্তির আগে জেমস ক্যামেরনের বড় চমক

James Cameron: 'অবতার টু' মুক্তি পাওয়ার আগে দর্শকদের জন্য বড় উপহার নিয়ে আসছেন জেমস ক্যামেরন। 

নয়াদিল্লি: চলতি বছর ডিসেম্বরে মুক্তি পাবে পরিচালক জেমস ক্যামেরনের বহু প্রতীক্ষিত ছবি 'অবতার- দ্য ওয়ে অফ ওয়াটার'। দীর্ঘ এতগুলো বছর ধরে দর্শকেরা 'অবতার' ছবির সিক্যুয়েলের জন্য অপেক্ষায় ছিলেন। দর্শকদের সেই আশাই পূরণ হতে চলেছে। তবে, 'অবতার টু' মুক্তি পাওয়ার আগে দর্শকদের জন্য বড় উপহার নিয়ে আসছেন জেমস ক্যামেরন। 

ফের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'অবতার'-

২০০৯ সালে মুক্তি পেয়েছিল জনপ্রিয় সায়েন্স ফিকশন ছবি 'অবতার'। পরিচালক জেমস ক্যামেরনের এই ছবিকে ঘিরে হইচই পড়ে যায় দর্শকদের মধ্যে। দীর্ঘ ১৩ বছর পর আসতে চলেছে এই ছবির সিক্যিয়েল 'অবতার- দ্য ওয়ে অফ ওয়াটার'। সম্প্রতি 'অবতার' নির্মাতাদের পক্ষ থেকে জানান হয়েছে যে, সিক্যুয়েল মুক্তি পাওয়ার মাস তিনেক আগে ফের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'অবতার'। স্যাম ওর্দিংটন এবং জোয়ি সালডানার ব্লকবাস্টার হিট সেই ছবি ফের পর্দায় দেখতে চলেছেন দর্শকেরা। 'অবতার' নির্মাতাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এদিন লেখা হয়েছে যে, 'আগামী ২৩ সেপ্টেম্বর 'অবতার' ফের ফিরছে বড় পর্দায়। নির্দিষ্ট কিছু সময়ে জন্য ফিরতে চলেছে। এখনই নতুন ট্রেলার দেখে নিন।'

যদিও ওটিটি প্ল্যাটফর্ম যেমন অ্যামাজন প্রাইম ভিডিও, অ্যাপল টিভিতে ডিজিটালি রেন্টে দেখা এখনো দেখে নিতে পারেন 'অবতার'। তবে, 'অবতার' মুক্তির পাওয়ার পর ফের এই ছবি মুক্তি পাচ্ছেন, এমন ঘটনা প্রথমবার নয়। ২০০৯ সালে 'অবতার' মুক্তি পাওয়ার পর ফের ২০১০ সালে দেশের বিভিন্ন প্রান্তে মুক্তি পায়। এবং মোটা সংখ্যক টাকা রোজগারও করে। গত বচর চিনে এই ছবি ফের মুক্তি পেয়েছিল। জানা যায়, গত বছর 'অবতার' ৫৭.৭ মিলিয়ন ইউএসডি ব্যবসা করেছিল।

আরও পড়ুন - Shehnaaz Gill: কীসের টানে ঘর ছেড়ে বাড়ির সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ করেছিলেন শেহনাজ?

প্রসঙ্গত, বিভিন্ন সূত্রে জানা যায়, এখনও পর্যন্ত যত ছবি তৈরি হয়েছে, তার মধ্যে সবথেকে বেশি খরচ হয়েছে 'অবতার' ছবিটি তৈরি করতে গিয়ে। অবশেষে অপেক্ষার অবসান হয়েছে। শীঘ্রই আসতে চলেছে 'অবতার' ছবির সিক্যুয়েল। 'অবতার- দ্য ওয়ে অফ ওয়াটার' (Avatar: The Way Of Water) ছবির অপেক্ষায় দর্শকেরা। ২০০৯ সালে মুক্তি পাওয়া 'অবতার' ছবিটি গোটা বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছিল। দীর্ঘ ১৩ বছর পর আসতে চলেছে এই ছবির দ্বিতীয় ভাগ। জানা গিয়েছে, চলতি বছর ১৬ ডিসেম্বর ভারতে মুক্তি পাবে 'অবতার- দ্য ওয়ে অফ ওয়াটার' ছবিটি। বক্স অফিসে ব্যাপক ব্যবসা করা এই ছবির পরবর্তী অধ্যায় চাক্ষুস করার অপেক্ষায় দর্শকেরা। জানা গিয়েছে, একাধিক ভাষায় মুক্তি পাবে এই ছবি। নিজেদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার' ছবির টিজার ট্রেলার প্রকাশ্যে এনেছেন নির্মাতারা। যা দেখে ইতিমধ্যেই উচ্ছ্বসিত নেট নাগরিকরা। দীর্ঘদিন ধরে জনপ্রিয় 'অবতার' ছবির সিক্যুয়েলের জন্য অপেক্ষায় ছিলেন তাঁরা। অবশেষে সিক্যুয়েলের টিজার ট্রেলারে দারুণ খুশি তাঁরা। ২০০৯ সালে যখন হলিউড ছবি 'অবতার' (Avatar) মুক্তি পায়, তখন কার্যত তোলপাড় হয়ে গিয়েছিল বিনোদন জগত। জেমস ক্যামেরনের (James Cameron) এই ছবিকে ঘিরে আজকের দিনেও উন্মাদনার শেষ নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

S. Janaki Passes Away : প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
ED Raids at Shekhar Suman Aide: অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!

ভিডিও

Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE
Tmc News | এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ ! চাঞ্চল্যকর অভিযোগ Tmc বিধায়কের বিরুদ্ধে
Nirmal Ghosh | 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ ? TMC News
Darjeeling News | অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে এ কী কাণ্ড ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget