এক্সপ্লোর

Janhvi Kapoor: মাত্র ১৫ বছর বয়সে নীল ছবির ওয়েবসাইটে নিজের মুখ! ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিল জাহ্নবীর!

Janhvi Kapoor News: সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে জাহ্নবী জানান, সেই সময়ে তাঁর বয়স ছিল মাত্র ১৫ বছর। সেই সময়ে, স্কুলে একটি নীল ছবির ওয়েব সাইটে তিনি নিজের ছবি দেখতে পান

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ১৫ বছর বয়সে জাহ্নবী নিজের ছবি পর্ন সাইটে দেখে হতবাক।
  • সেই সময় ডিপফেক ভিডিও সম্পর্কে তাঁর কোনও ধারণাই ছিল না।
  • সমাজমাধ্যমে নির্বিচারে ছবি ব্যবহারকারীর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ।
  • কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি বিকৃত ছবি দেখে অভ্যস্ত হয়েছেন তিনি।

কলকাতা: বর্তমানে AI-এর যুগ! খুব অনায়াসেই বানিয়ে ফেলা যায় এমন কিছু ছবি, যার একেবারেই কোনও ভিত্তি নেই। গোটাটাই অবাস্তব। তবে আজ থেকে বছর ১০ আগে, টেকনোলজি এতটা উন্নত ছিল না। তবে সেই সময়েও ব্যবহার হত মর্ফ করা অর্থাৎ বিকৃত করা ছবি! তেমনই একটা ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিল জাহ্নবী কপূর (Janhvi Kapoor)। সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, একবার একটি নীল ছবির ওয়েব সাইটে নিজের ছবি দেখতে পেয়েছিলেন তিনি। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করে নিয়েছেন জাহ্নবী। 

সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে জাহ্নবী জানান, সেই সময়ে তাঁর বয়স ছিল মাত্র ১৫ বছর। সেই সময়ে, স্কুলে একটি নীল ছবির ওয়েব সাইটে তিনি নিজের ছবি দেখতে পান। সেই সময়ে, ততটা পরিচিত ছিল না 'ডিপফেক' ভিডিও। জাহ্নবী আজও জানেন না সে যেই ভিডিওটি কীভাবে তৈরি হয়েছিল। তবে অভিনেত্রী বলেছিলেন, সেই সময়ে স্কুলের কমপিউটার ক্লাসে ছেলেরা অনেক সময়েই নীল ছবির ওয়েব সাইট সার্চ করত। সেই সময়েই জাহ্নবী দেখতে পান, একটি সাইটে তাঁর ছবি। অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল তাঁর। তিনি কী করবেন, বুঝতে পারছিলেন না।

জাহ্নবী বলেন, বর্তমানে সমাজমাধ্যমে কোনও নীতিবোধের বালাই নেই। সবাই যথেচ্ছভাবে যা খুশি ছবি ব্যবহার করেন। কেউ একবারও কল্পনাও করেন না যে, যে মানুষটার ছবি এভাবে ব্যবহার হচ্ছে, তাঁর ওপর কী প্রভাব পড়বে। জাহ্নবী অভিযোগ করেন, এখনও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বিভিন্ন ছবি আর ভিডিও তৈরি হয়। বিভিন্ন সাইটে সেই ভিডিও তিনি দেখতেও পান। যে পোশাক তিনি পরেননি, সেই পোশাকেই নিজেকে দেখতে পান জাহ্নবী। তবে এখন বিষয়গুলির সম্পর্কে অভ্যস্থ হয়ে পড়েছেন তিনি। 

সম্প্রতি জাহ্নবী বলেন, 'আমার মনে হয় না ছেলেরা আদৌ ইগো গিয়ে ভাবে। আমার মনে হয় মেয়েরা অনেক বেশি এই বিষয়টা নিয়ে ভাবে। তবে হ্যাঁ, আমি আমার কথা দিয়ে কোনও মেয়েকে আঘাত করতে চাই না। একজন পুরুষ যদি একজন ভাল মানুষ হন, তবে তিনি অবশ্যই ওয়াকিবহাল থাকবেন তাঁর আশেপাশে কী ঘটছে। কোনও ভাল মানুষই ইচ্ছা করে কাউকে আঘাত করতে চাইবে না।' তবে জাহ্নবী বলেন, তিনি 'উলঝা'-র চিত্রনাট্য পড়তে গিয়েও বুঝতে পেরেছেন, মেয়েদের সফরটাও কঠিন নয় মোটেই।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget