এক্সপ্লোর

Upcoming Web Series 2024: কোথাও সিদ্ধার্থ মলহোত্রা, কোনওটায় রবিনা ট্যান্ডন, জানুয়ারিতেই OTT - তে নজরকাড়া কোন কোন সিরিজ?

Web Series 2024: ইন্ডিয়ান পুলিশ ফোর্স, কর্মা কলিং, কিলার সুপ পরপর তিনটি ওয়েব সিরিজ আসতে চলেছে এই মাসেই। কোথায় কোনটা দেখবেন জানেন?

মুম্বই: ২০২৩ শেষ হয়ে গিয়েছে। এবার নতুন বছর শুরু। গত বছর বেশ কিছু ওয়েব সিরিজ সাড়া ফেলেছিল ওটিটির দুনিয়ায় (OTT 2024)। বলিউডের রুপোলি পর্দার তারকাদের অনেকেই ওটিটির দুনিয়ায় ডেবিউ করেছিলেন আগের বছর। তবে এবছরও চমক বাকি আছে। অপেক্ষা করছে বেশ কিছু ওয়েব সিরিজের মুক্তি। সেখানে কোনওটায় স্ক্রিন জমাবেন সিদ্ধার্থ মলহোত্রা, কোনওটায় মনোজ বাজপেয়ী একাই একশো আবার কোনওটায় দর্শকমনে ঝড় তুলবে রবিনা ট্যান্ডনের জাদু। চলুন দেখে নেওয়া যাক ওটিটির দুনিয়ায় কোন কোন সিরিজ সাড়া ফেলতে চলেছে এই বছর।

ইন্ডিয়ান পুলিশ ফোর্স

রোহিত শেট্টির পরিচালনায় এই প্রথম অভিনয় করতে চলেছেন সিদ্ধার্থ মলহোত্রা। সাত সাতটি অ্যাকশন-প্যাকড পর্বের সমাহারে ওটিটির দুনিয়া কাঁপাতে আসছে ইন্ডিয়ান পুলিশ ফোর্স (Indian Police Force)। এই সিরিজে সিদ্ধার্থ মলহোত্রার (Siddharth Malhotra) পাশাপাশি দেখা যাবে শিল্পা শেট্টি, বিবেক ওবেরয়কেও। এছাড়াও অন্যান্য ভূমিকায় অভিনয় করছেন শ্বেতা তিওয়ারি, নিকিতীন ধীর, ঋতুরাজ সিং, মুকেশ ঋষি এবং ললিত পারিমো প্রমুখ। আগামী ১৯ জানুয়ারি আমাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পাবে ইন্ডিয়ান পুলিশ ফোর্স।

কিলার সুপ

মনোজ বাজপেয়ী ফের একবার ওটিটির দুনিয়ায় সাড়া ফেলতে চলেছেন। আসছে মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee) অভিনীত নতুন ওয়েব সিরিজ কিলার সুপ (Killer Soup)। ওয়েই সিরিজে মনোজের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে বাঙালি অভিনেত্রী কঙ্কনা সেনশর্মাকেও। অভিষেক চৌবের পরিচালনায় নেটফ্লিক্সেই মুক্তি পাবে এই সিরিজটি। ছবিতে দেখা যাবে স্বাতী শেট্টি নামের এক অপেশাদার রাঁধুনি তাঁর স্বামী প্রভাকরকে ছেড়ে দিতে চান। প্রেমিক উমেশকে ছেড়ে তাঁর সঙ্গে আর থাকতে চান না স্বাতী। আর এই জন্য তিনি এক ষড়যন্ত্র করেন, কিন্তু সেই পরিকল্পনা পুরোটাই বানচাল হয়ে যায় স্থানীয় এক ইনস্পেক্টরের তত্ত্বাবধানে।

কর্মা কলিং

রুচি নারায়ণের পরিচালনায় আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ 'কর্মা কলিং'(Karmaa Calling)  আর এখানেই ঝড় তুলবেন বলিউডের ডিভা রবিনা ট্যান্ডন (Raveena Tandon)। আলিবাগের মহারানি ইন্দ্রাণী কোঠারির ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাঁকে। ঐশ্বর্য, ধনদৌলত, প্রতারণা আর বিশ্বাসঘাতকতার রোমাঞ্চকর কাহিনিতে ভরা এই সিরিজ। ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে এই সিরিজটি।

দ্য লেজেন্ড অফ হনুমান থ্রি

আগামী ১২ জানুয়ারি ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে এই ফ্রাঞ্চাইজির তৃতীয় সিরিজ। এখানে রাবণের চরিত্রে কণ্ঠ দিয়েছেন অভিনেতা শরদ কেলকার। ঐতিহ্যবাহী রামায়ণের গল্পই বলবে এই দ্য লেজেন্ড অফ হনুমান থ্রি (The Legend of Hanuman 3)। বলাই বাহুল্য এটি একটি গ্রাফিক মুভি। অর্থাৎ অ্যানিমেশনের মজা নিতে আগ্রহীদের জন্য এটি বিঞ্জ তালিকায় যোগ করা যেতেই পারে।

ফুল মি ওয়ান্স

শুধু বলিউড সিরিজ নয়, ওটিটির দুনিয়া কাঁপাবে 'ফুল মি ওয়ান্স'-এর (Fool Me Once) মত আমেরিকান সিরিজও। আটটি পর্বে বিন্যস্ত এই সিরিজের কাহিনি। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত হার্লান কোবেনের একটি উপন্যাস অবলম্বনেই তৈরি হয়েছে এই ছবি। এই সিরিজে অভিনয় করতে দেখা যাবে মিশেল কিগান, রিচার্ড আর্মিটেজের মত অভিনেতাদের।

আরও পড়ুন: Year Ender 2023 Tollywood: অভিনয়, গল্প বলার মুন্সিয়ানা, ২০২৩-এ টলিউডে সেরার তালিকায় রইল কোন কোন ছবি?

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget