এক্সপ্লোর

Jawan BO Collection: চতুর্থ সপ্তাহেও তুঙ্গে ব্যবসা, ২৬তম দিনে ভারতে ৬ কোটির ওপর ব্যবসা করল 'জওয়ান'

Shah Rukh Khan: ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি অভিনীত অ্যাকশন ড্রামা ঘরানার ছবি 'জওয়ান'। প্রথম শো থেকেই অত্যন্ত ভাল সাড়া পেয়েছে এই ছবি।

নয়াদিল্লি: আর দিন চার কাটলেই প্রেক্ষাগৃহে ১ সপ্তাহ কাটিয়ে ফেলবে 'জওয়ান' (Jawan)। তবে এখনই বক্স অফিসে ঝড় থামানোর তেমন বিশেষ ইচ্ছা দেখা যাচ্ছে না শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত ও অ্যাটলি (Atlee) পরিচালিত এই ছবির। দেশের বাজারে ইতিমধ্যেই ৬০০ কোটির ব্যবসার গণ্ডি পেরিয়ে গিয়েছে 'জওয়ান'-এর। আর বিশ্বের হিসেবে, 'জওয়ান' আপাতত নজর রেখেছে ১১০০ কোটির সীমায়। চতুর্থ সপ্তাহে পৌঁছেও বিপুল ব্যবসা করছে এই ছবি। শাহরুখ খান যে আক্ষরিক অর্থেই 'বাদশাহ্' (Baadhshah), মেনে নিচ্ছেন সকলেই। 

'জওয়ান' ছবির বক্স অফিস কালেকশন

৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি অভিনীত অ্যাকশন ড্রামা ঘরানার ছবি 'জওয়ান'। প্রথম শো থেকেই অত্যন্ত ভাল সাড়া পেয়েছে এই ছবি। হিন্দি সিনেমার নিরিখে এই ছবির সবচেয়ে বেশি আয় করেছে। প্রথম দিনে বিশ্বজুড়ে ১২৯.০৬ কোটি টাকা আয় দিয়ে খাতা খোলে 'জওয়ান'। তারপর থেকে সেই ঝড় থামার কোনও নাম নেই। 

সূত্রের খবর, মুক্তির ২৬ দিনের মাথায়, ২ অক্টোবর, গান্ধী জয়ন্তী অর্থাৎ জাতীয় ছুটির দিন 'জওয়ান' ভারতেই ৬.০৮ কোটি টাকার ব্যবসা করেছে। অর্থাৎ ভারতের মাটিতে এখন ছবির মোট আয়ের পরিমাণ ৬১১.৬২ কোটি টাকা। এছাড়া ২ অক্টোবর, সব মিলিয়ে এই ছবির মোট আসন সংরক্ষণের পরিমাণ ছিল ৩৪ শতাংশ। 

অন্যদিকে, বিশ্বের বাজারেও এই ছবি দুর্দান্ত ব্যবসা করছে। সব মিলিয়ে ইতিমধ্যেই তো 'জওয়ান' ১০০০ কোটি পার করে ফেলেছে। ২৬তম দিনে এই ছবির আয় পৌঁছেছে মোট ১০৮২.৫২ কোটি টাকা। খুব শীঘ্রই যে ১১০০ কোটির গণ্ডি পেরিয়ে যাবে 'জওয়ান' তা বোঝাই যাচ্ছে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Red Chillies Entertainment (@redchilliesent)

আরও পড়ুন: Yodha-Merry Christmas Release: তারিখ বদলেও লাভ হল না! ফের একই দিনে মুক্তি পাবে 'মেরি ক্রিসমাস' ও 'যোদ্ধা'

অ্যাটলি পরিচালিত 'জওয়ান' বিশ্বজুড়ে ৭ সেপ্টেম্বর, হিন্দি, তামিল ও তেলুগু এই তিন ভাষায় মুক্তি পায়। অ্যাকশনে ভরপুর এই ছবিতে অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি। ক্যামিও চরিত্রে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। 'জওয়ান' মূলত বাবা ও ছেলের গল্প এবং এই দুই চরিত্রেই দেখা গেছে কিং খানকে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Bigg Boss Bangla: বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget