এক্সপ্লোর

Yodha-Merry Christmas Release: তারিখ বদলেও লাভ হল না! ফের একই দিনে মুক্তি পাবে 'মেরি ক্রিসমাস' ও 'যোদ্ধা'

Theatrical Clash: অভিনেত্রী ক্যাটরিনা কাইফের 'টাইগার ৩' ছবির পর বড় মুক্তি 'মেরি ক্রিসমাস'। আগের থেকে আরও এক সপ্তাহ আগে প্রেক্ষাগৃহে হাজির হবে। ওই একইদিনে মুক্তি পাবে সিদ্ধার্থ মলহোত্রর 'যোদ্ধা'ও।

নয়াদিল্লি: লাভ হল না মুক্তির তারিখ বদলেও। ফের একই দিনে মুক্তির নতুন তারিখ পড়ল 'মেরি ক্রিসমাস' ও 'যোদ্ধা'র। প্রথমে দুই ছবিরই মুক্তি পাওয়ার কথা ছিল ১৫ ডিসেম্বর। কিন্তু আজ দুই ছবিরই মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হল। 

ফের একইসঙ্গে মুক্তি পাচ্ছে 'মেরি ক্রিসমাস' ও 'যোদ্ধা'

অভিনেত্রী ক্যাটরিনা কাইফের 'টাইগার ৩' ছবির পর বড় মুক্তি 'মেরি ক্রিসমাস'। দক্ষিণী তারকা বিজয় সেতুপতির সঙ্গে ক্যাটরিনার ছবি আগের থেকে আরও এক সপ্তাহ আগে প্রেক্ষাগৃহে হাজির হবে। অর্থাৎ শ্রীরাম রাঘবন পরিচালিত এই মার্ডার মিস্ট্রি ঘরানার ছবি ৮ ডিসেম্বর মুক্তি পাবে। প্রেক্ষাগৃহে এই ছবির লড়াই হবে সিদ্ধার্থ মলহোত্র অভিনীত 'যোদ্ধা'র সঙ্গে। কারণ এগিয়ে আনা হয়েছে সেই ছবিরও মুক্তির তারিখ। মঙ্গলবার সকালেই দুই ছবির মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত, একই দিনে অর্থাৎ ১৫ ডিসেম্বর এই দুই ছবির মুক্তি নিয়ে জলঘোলা হয়েছিল আগে। 

ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে 'মেরি ক্রিসমাস' ছবির নতুন মুক্তির তারিখ ঘোষণা করেন। 'ক্যাটরিনা কাইফ, বিজয় সেতুপতি: 'মেরি ক্রিসমাস' এসে পৌঁছে যাচ্ছে ১ সপ্তাহ আগে... ৮ ডিসেম্বর ২০২৩ হচ্ছে এই ছবির মুক্তির নতুন তারিখ।' ক্যাটরিনা ও বিজয় একসঙ্গে এই প্রথম কাজ করছেন। দুটি ভাষায় এই ছবির শ্যুটিং হয়েছে। হিন্দি ও তামিল। সঙ্গে ভিন্ন সহ অভিনেতা ও অভিনেত্রী রয়েছেন। 

অন্যদিকে আজই 'যোদ্ধা' ছবির মুক্তির তারিখও এগিয়ে এল। কর্ণ জোহর ইনস্টাগ্রামে পোস্ট করেন নতুন তারিখ। প্রযোজক এদিন পোস্ট করে লেখেন, 'আমরা প্রেক্ষাগৃহে ৮ ডিসেম্বর পৌঁছনোর জন্য তৈরি।' ছবির একটি পোস্টার শেয়ার করে এটুকুই লেখেন তিবি। সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে এই ছবিতে দেখা যাবে রাশি খান্না ও দিশা পাটনিকে। শশাঙ্ক খৈতান এই ছবির পরিচালনা করেছেন। 

মজার ব্যাপার 'প্যাকড' ডিসেম্বরে একের পর এক বিগ বাজেট ছবি আসতে চলেছে প্রেক্ষাগৃহে। রণবীর কপূরের 'অ্যানিম্যাল' মুক্তি পাবে ১ ডিসেম্বর। মাঝে ৮ ডিসেম্বর আসছে 'মেরি ক্রিসমাস' ও 'যোদ্ধা'। তারপর ২২ ডিসেম্বর মুক্তি পাবে শাহরুখ খানের 'ডাঙ্কি' ও প্রভাসের 'সালার'। 

আরও পড়ুন: OMG 2 OTT Release: প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে 'OMG 2', কবে থেকে দেখা যাবে নেটফ্লিক্সে?

এর আগে 'যোদ্ধা' ও 'মেরি ক্রিসমাস'-এর যখন ১৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল তখন তা নিয়ে মন্তব্য করেছিলেন কর্ণ জোহর। তিনি বলেন, 'একই তারিখে ক্ল্যাশ করলে এবং তাতে একটা ফোন কলের ভদ্রতা না থাকলে সেটা একেবারেই স্টুডিও ও প্রযোজকদের ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার পদ্ধতি হতে পারে না। এই কঠিন সময় ও চ্যালেঞ্জিং থিয়েট্রিক্যাল সময় যদি আমরাই একে অপরের পাশে না দাঁড়াই তাহলে নিজেদের সম্মিলিত বলার কোনও মানেই হয় না।' যদিও আজ 'মেরি ক্রিসমাস' ছবির নতুন তারিখ ঘোষণার কিছুক্ষণের মধ্যেই 'যোদ্ধা'র মুক্তির তারিখও বদলে যায় এবং একই দিনে ফের দুই ছবির মুক্তির কথা ঘোষণা করা হয়। যদিও প্রেক্ষাগৃহে শেষ হাসি কে হাসবে, বা কোন ছবি পাবে বেশি খ্যাতি, তা বলবে সময়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget