এক্সপ্লোর

'Jawan' BO Collection Day 1: ইতিহাস গড়লেন 'জওয়ান' শাহরুখ খান, হিন্দিতে প্রথম দিনে সর্বকালের সর্বোচ্চ আয় করল অ্যাটলির ছবি

'Jawan': দক্ষিণের তারকা পরিচালক অ্যাটলির (Atlee) ছবি 'জওয়ান' হিন্দি ছবির ইতিহাসে রেকর্ড আয় করল প্রথম দিনেই। ৭ সেপ্টেম্বর শেষে প্রথম দিনে দেশে 'জওয়ান' বক্স অফিসে ৭৫ কোটি টাকা আয় করেছে।

নয়াদিল্লি: 'দ্য কিং ইজ ব্যাক'। ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে শাহরুখ খানের (Shah Rukh Khan) 'জওয়ান' (Jawan) মুক্তির দিন দেশের বিভিন্ন প্রান্তে দেখা যায় উৎসবের মেজাজ। অপরিমেয় উন্মাদনা উচ্ছ্বাস উদযাপনে কিং খানের অনুরাগীরা স্বাগত জানিয়েছেন 'জওয়ান'কে। তার প্রতিফলন দেখা গেল বক্স অফিসেও (Box Office)। হিসেব মতোই প্রথম দিনেই ইতিহাস গড়ল এই ছবি। 'পাঠান' (Pathaan) ছবির সময়ে গড়া নিজের রেকর্ড নিজেই ভাঙলেন কিং খান। প্রথম দিনে দেশে তো বটেই বিশ্বজুড়ে ১৫০ কোটির ব্যবসা করেছে 'জওয়ান'। 

প্রথম দিনেই দেড়শো কোটির গণ্ডি পার 'জওয়ান' ছবির

দক্ষিণের তারকা পরিচালক অ্যাটলির (Atlee) ছবি 'জওয়ান' হিন্দি ছবির ইতিহাসে রেকর্ড আয় করল প্রথম দিনেই। ৭ সেপ্টেম্বর শেষে প্রথম দিনে দেশে 'জওয়ান' বক্স অফিসে ৭৫ কোটি টাকা আয় করেছে। বিশ্বে মোট আয়ের পরিমাণ ১৫০ কোটি টাকা। 

ট্রেড অ্যানালিস্টদের হিসেব অনুযায়ী, 'জওয়ান'-এর হিন্দি সংস্করণ একাই ৬৫ কোটি টাকা আয় করেছে। তামিল ও তেলুগু ভাষায় বাকি ১০ কোটির ব্যবসা হয়েছে। জানুয়ারিতে মুক্তি প্রাপ্ত শাহরুখের 'পাঠান' ছবির রেকর্ডও ভাঙল 'জওয়ান'। প্রথম দিনে সিদ্ধার্থ আনন্দের অ্যাকশন ফিল্ম ৫৫ কোটি টাকার ব্যবসা করেছিল। 

বৃহস্পতিবার, অর্থাৎ মুক্তির প্রথম দিনে এই ছবির হিন্দি সংস্করণে গড়ে আসন ভর্তি হয় ৫৮.৬৭ শতাংশ। সবচেয়ে বেশি আসন সংরক্ষিত হয় চেন্নাইয়ে, ৮১ শতাংশ। অন্যদিকে, অপর এক ট্রেড অ্যানালিস্টের হিসেব অনুযায়ী, বিশ্বের দরবারে এই ছবি ১৫০ কোটির ব্যবসা পেরিয়ে গেছে। 

 

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ ও আসামেও দুর্দান্ত ব্যবসা করেছে 'জওয়ান'। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের পোস্টে মিলেছে তার ঝলক। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Taran Adarsh (@taranadarsh)

আরও পড়ুন: Asha Bhosle Birthday: নামকরা সঙ্গীতশিল্পীরা কাজ বাতিল করলে ডাক পড়ত আশার, জন্মদিনে অজানা কিংবদন্তির সুর-সফর

অ্যাটলি পরিচালিত 'জওয়ান' ছবির মুখ্য চরিত্রে কিং খান যেমন ছিলেন, সেই সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন একাধিক তারকা অভিনেতা ও অভিনেত্রীরা। দক্ষিণের 'লেডি সুপারস্টার' নয়নতারা, খলনায়কের চরিত্রে দক্ষিণের তারকা অভিনেতা বিজয় সেতুুপতি নজর কেড়েছেন নিজেদের চরিত্রে। ক্যামিও চরিত্রে ছবিতে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোনকে। বলাই বাহুল্য নজর কেড়েছেন তিনিও। এছাড়া ছবির মাধ্যমে দেওয়া কিং খানের বার্তা, ছবির অনবদ্য অ্যাকশন দৃশ্য মন ছুঁয়েছে লাখ লাখ দর্শকের।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget