এক্সপ্লোর

Atlee: সলমন-রণবীরের সঙ্গে আগামী ছবিতে কাজ করতে চান 'জওয়ান' পরিচালক অ্যাটলি

Atlee Kumar: সাক্ষাৎকারে অ্যাটলিকে জিজ্ঞেস করা হয় তাঁর আগামী ছবিতে কাকে দেখা যাবে। উত্তরে পরিচালক বলেন, 'ভাল ব্যাপার হচ্ছে, প্রত্যেকেই এই শিল্পটাকে এবং আমি ও আমার টিম যা করি সেটাকে পছন্দ করেন।'

নয়াদিল্লি: দক্ষিণের তারকা পরিচালক অ্যাটলি কুমার (Atlee Kumar)। তিনি 'বিগিল' বা 'মেরসাল'-এর মতো হিট ছবি দিয়েছেন, এখন সেই তালিকায় যুক্ত হয়েছে শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত 'জওয়ান'ও (Jawan)। বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে এই ছবি। এই আবহে শোনা যাচ্ছে যে পরিচালক বলিউডের আরও একাধিক তারকার সঙ্গে কাজের কথা বলছেন। ঠিক কী কী খবর মিলল এই ব্যাপারে?

বলিউডের একাধিক তারকার সঙ্গে কাজের কথা চলছে অ্যাটলির

সম্প্রতি এক সাক্ষাৎকারে অ্যাটলি কুমার জানিয়েছেন যে সলমন খান, হৃত্বিক রোশন, রণবীর সিংহ ও রণবীর কপূরকে নিয়ে একটি ছবি তৈরির কথা চলছে তাঁর। এক জাতীয় বিনোদন পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এমনই জানালেন পরিচালক। 

সাক্ষাৎকারে অ্যাটলিকে জিজ্ঞেস করা হয় তাঁর আগামী ছবিতে কাকে দেখা যাবে। উত্তরে পরিচালক বলেন, 'ভাল ব্যাপার হচ্ছে, প্রত্যেকেই এই শিল্পটাকে এবং আমি ও আমার টিম যা করি সেটাকে পছন্দ করেন। ফলে দেশের বড় তারকাদের সঙ্গে কাজ করার জন্য আমিও মুখিয়ে আছি।' তিনি আরও বলেন, 'ঈশ্বরের আশীর্বাদ প্রয়োজন। আমার কাছে ঈশ্বরের আশীর্বাদ হচ্ছে ভাল চিত্রনাট্য ও ভাল ভাবনা। ফলে সেটা একবার ঠিকঠাক হলে বাকি পদক্ষেপগুলো সহজ হয়ে যায়। আমিও একটা ভাল চিত্রনাট্য নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছি যেখানে সলমন খান ও রণবীর স্যারের সঙ্গে কাজ করতে পারব।'

আরও পড়ুন: Ganesh Chaturthi 2023: শাহরুখ-সলমন-আলিয়া-দীপিকা... আম্বানি পরিবারের গণেশ পুজোয় চাঁদের হাট

এর আগে শোনা গিয়েছিল পরিচালক 'জওয়ান ২' নিয়ে আসার পরিকল্পনা করছেন। এক সাক্ষাৎকারে অ্যাটলি বলেন, 'দেখুন, আমার সমস্ত ছবিরই শেষটা এরকমই হয় (ওপেন এন্ডিং)। তবে আমার কোনও ছবিরই সিক্যুয়েল তৈরির কথা আমি কখনও ভাবিনি। আমি শেষটা উন্মুক্ত রেখেছি এবং শক্তিশালী কোনও আইডিয়া এলে, আমি নিশ্চয়ই সিক্যুয়েল তৈরি করব। দেখা যাক।' প্রসঙ্গত, এই ছবির কাজ চলাকালীনই বাবা হয়েছেন অ্যাটলি। পরিবারে এসেছে সদ্যোজাত। আর আপাতত, সন্তানের সঙ্গেই কিছুটা সময় কাটাতে চান পরিচালক। দ্বিতীয়ত, এখনও 'জওয়ান'-এর সাফল্যে ভাসছেন তিনি। বের হতে পারেননি সেই আবেগ থেকে। ফলে নিজের আগামী কাজ কিছুটা পরেই শুরু করবেন তিনি। উল্লেখ্য অ্যাটলি ইতিমধ্যেই অল্লু অর্জুনের (Allu Arjun)-এর সঙ্গে নতুন ছবির ঘোষণা করেছেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget