এক্সপ্লোর

'Jawan' On Google: 'জওয়ান' জ্বরে কাবু গুগলও! মজার ডুডলে উপরি পাওনা শাহরুখের কণ্ঠে 'রেডি'!

Google Doodle: কিং খানের অনুরাগীদের জন্য গুগলের সারপ্রাইজ। গুগলে 'জওয়ান' বা 'এসআরকে' লিখে সার্চ করলেই রয়েছে চমক! চেষ্টা করে দেখুন আপনিও।

নয়াদিল্লি: 'জওয়ান' (Jawan) জ্বরে কাবু গুগলও (Google)। কী বলছি বুঝতে পারছেন না? যদি একবার গুগলে গিয়ে 'জওয়ান' লিখে সার্চ করেন তাহলে দেখতে পাবেন একটি 'ওয়াকিটকি'র আইকন ভেসে উঠছে স্ক্রিনে। আর তাতে ক্লিক করলেই 'জওয়ান ম্যাজিক'। আপনার ডিভাইসের স্ক্রিন মুড়বে ব্যান্ডেজে। আর সেই সঙ্গে শাহরুখের (Shah Rukh Khan) কণ্ঠস্বর, 'রেডি' (Ready)!

'জওয়ান' জ্বরে কাবু গুগল

শুধু ফ্যানেরাই নন, 'জওয়ান' ঝড় এবার গুগলেও। এদিন গুগল ইন্ডিয়ার অফিসিয়াল 'এক্স' হ্যান্ডল থেকে একটি পোস্ট করা হয়। সেখানে লেখা হয়েছে, 'বেকরার করকে হমে, ইউঁ না যাইয়ে, আপকো হমারি কসম, গুগল পর 'জওয়ান' সার্চ কর আইয়ে'। সেই সঙ্গে ধাপে ধাপে কীভাবে বদলে যাবে আপনার স্ক্রিনের 'লুক' সেই পদ্ধতিও বাতলে দেওয়া আছে। প্রথম ধাপ, 'জওয়ান' বা 'এসআরকে' লিখে সার্চ করতে হবে গুগলে। তারপর স্ক্রিনে ভেসে ওঠা ওয়াকিটকি আইকনে ক্লিক করতে হবে। সাউন্ড অন রাখবেন কিন্তু! শুনতে পাবেন কিং খানের কণ্ঠে 'রেডি'! এরপর ওই আইকনে ট্যাপ করতে থাকুন, দেখবেন গোটা স্ক্রিনজুড়ে শুধু ব্যান্ডেজ। গুগলের এই কীর্তির ফলে আজ সারাদিন 'এক্স'-এ 'হ্যাশট্যাগ জওয়ান অন গুগল' ট্রেন্ড করছে। 

 

স্বভাবতই গুগলের এই 'সারপ্রাইজ' অত্যন্ত পছন্দ করছেন কিং খানের অনুরাগী বাহিনী। গুগলের পোস্টে হ্যাশট্যাগে লেখা হয়, 'ঢুন্ডেঙ্গে তো মিলেগা'। প্রসঙ্গত, 'জওয়ান' মুক্তির পর প্রথম দিনে দর্শকদের উচ্ছ্বাস ও ভালবাসায় উৎফুল্ল কিং খান, একটি ধন্যবাদ সূচক পোস্ট করেন। বৃহস্পতিবার 'এক্স' হ্যান্ডলে পোস্ট করে কিং খান বলেন, 'বাহ্! সময় বের করে প্রত্যককে, প্রত্যেক ফ্যান ক্লাবকে, এবং আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে হবে যাঁরা এত আনন্দ সহকারে প্রেক্ষাগৃহে ভিতরে এবং বাইরে পৌঁছেছিলেন। অত্যন্ত অভিভূত, এবং এক দুদিনের মধ্যে আমি নিজেকে আগে সামলে নিই তারপর ফিরে এসে প্রয়োজনীয় যা তাই করব। উফ!!! 'জওয়ান'কে ভালবাসার জন্য আপনাদের ভালবাসা।'

আরও পড়ুন: Shah Rukh Khan: 'জওয়ান ব্লকবাস্টার ছবি', মহেশ বাবুর উচ্ছ্বসিত প্রশংসায় কী লিখলেন শাহরুখ?

অন্যদিকে 'জওয়ান' প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে। প্রথম দিনের শেষে 'জওয়ান' ছবি দর্শক ও সমালোচক সকলেরই মন জয় করেছে এবং হিন্দি ছবির ইতিহাসে প্রথম দিনের সর্বোচ্চ আয় করেছে 'জওয়ান'। ৭ সেপ্টেম্বর দেশের বক্স অফিসে ৭৫ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। বিশ্বজুড়ে সেই আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৫০ কোটি টাকায়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Bollywood News: আসছে দ্বিতীয় সন্তান, সুখবর দিল তারকা দম্পতি, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঢেউ
আসছে দ্বিতীয় সন্তান, সুখবর দিল তারকা দম্পতি, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঢেউ
Big Boss: প্রবল জ্বর, বিগ বসের বাড়ি থেকে অসময়েই বেরিয়ে যেতে হচ্ছে এই প্রতিযোগীকে?
প্রবল জ্বর, বিগ বসের বাড়ি থেকে অসময়েই বেরিয়ে যেতে হচ্ছে এই প্রতিযোগীকে?
Tota Roy Choudhury: শুধুমাত্র টাকার জন্য সিনেমা করে দর্শকদের বিরক্তির পাত্র হব না: টোটা রায়চৌধুরী
শুধুমাত্র টাকার জন্য সিনেমা করে দর্শকদের বিরক্তির পাত্র হব না: টোটা রায়চৌধুরী
Bis Boss Bangla: 'নন্দিনী ভীষণ নোংরাভাবে.. রাজবীরও জেতার জন্য...', বিগ বসের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সোহিনী পাল
'নন্দিনী ভীষণ নোংরাভাবে.. রাজবীরও জেতার জন্য...', বিগ বসের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সোহিনী পাল

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget