এক্সপ্লোর

Jaya Ahsaan: ভয় নয়, 'ভূত' হয়ে জয়া আহসান বলবেন এক ক্রাইম থ্রিলারের গল্প

Jaya Ahsaan News: জয়া আহসান বলছেন, 'ভূতপরী কোনও ভয়ের ভূতের গল্প নয়। ভয় দেখানো ও নয়। একজন মেয়ের খুনের রহস্য উদঘাটন করাকে নিয়েই এগিয়ে যাবে এই ছবির গল্প'

কলকাতা: গোটা ইন্টারভিউ জুড়ে ভূতের ঘোরাফেরা.. ভূতের কারসাজি! আর সেই ভূত কে? জয়া আহসান (Jaya Ahsaan)। গোটা ট্রেলার জুড়ে দেখা গেল জয়া আর একটি ছোট্ট ছেলের কথোপকথন। একজন ভূত, অন্যজন মানুষ। তবে, ২০২৪-এ দাঁড়িয়ে একটি নিছক ভূতের গল্পই কি শোনাতে চেয়েছেন পরিচালক সৌকর্য ঘোষাল (Soukarya Ghosal)।

আজ মুক্তি পেল জয়া আহসান, ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty) অভিনীত 'ভূতপরী' ছবিটির ট্রেলার। গোটা ছবিতেই জয়াকে দেখানো হয়েছে একজন এমন নারীর ভূমিকায়, যে ইতিমধ্যেই মারা গিয়েছে। লাল বেনারসি আর গয়না পরে সেই 'ভূত' গ্রামের মধ্যে ঘুরে বেড়ায়। তাকে কেউ দেখে, কেউ অনুভব করে, কেউ আবার ভয় পায়। এহেন ভূতের আলাপ হয়ে যায় একটি বাচ্চার সঙ্গে। বিভিন্ন কথায়-বার্তায়, ঘটনায় এগিয়ে যায় ছবির গল্প। তবে কেবল ভূত নয়, এই গল্পে লুকিয়ে রয়েছে অন্য রহস্যও।

এই ছবি নিয়ে জয়া আহসান বলছেন, 'ভূতপরী কোনও ভয়ের ভূতের গল্প নয়। ভয় দেখানো ও নয়। একজন মেয়ের খুনের রহস্য উদঘাটন করাকে নিয়েই এগিয়ে যাবে এই ছবির গল্প। একাংশে ছবিটিকে ক্রাইম থ্রিলারও বলা যায়।' ছবির পরিচালক বলছেন, 'গুপি গাইন বাঘা বাইন ছবির ভূতের রাজা আমায় চিরকালই ভীষণ টানত। আমি এই ধরণের একটা বিষয় নিয়ে ছবি বানাতে চেয়েছি চিরকাল। মানুষ আর ভূতের সম্পর্ক, একদিকে যেমন হাসি-মজার জিনিস রয়েছে ছবিটায়, তেমনই রয়েছে মন খারাপ করা গল্পও। ছবির আবহসঙ্গীতের দায়িত্বে রয়েছেন নবারুণ বসু। 

এই ছবি তৈরি হয়েছিল দীর্ঘদিন আগেই। তবে তা ভারতে মুক্তি পায়নি। এই ছবিতে যে জয়াকে একেবারে অন্যরকম চরিত্রে দেখা যাবে, তা অভিনেত্রী আগেই বলেছিলেন। আর এবার, জয়ার ভারতের অনুরাগীরা দেখতে পাবে এই ছবি। এই সিনেমা ভারতে মুক্তি পাবে চলতি বছরের ৯ ফেব্রুয়ারি।    

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Surinder Films (@surinderfilms)

 

আরও পড়ুন: Flashback: সাদা-কালোয় রহস্যের 'ফ্ল্যাশব্যাক', প্রকাশ্যে সৌরভ-কৌশিকের ছবি ফার্স্ট লুক

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget