এক্সপ্লোর

Top Social Post: সন্তানের প্রথম ছবি প্রকাশ করলেন জিৎ, মুক্তি পেল হৃতিক-দীপিকার ছবির ট্রেলার, আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি

Top Social Post Today: আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন পোস্ট? দেখে নিন আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি

কলকাতা: এএই ছবি মুক্তির আগেই দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) বলেছিলেন, এখনও পর্যন্ত তিনি যে যে ছবিতে অভিনয় করেছেন, তার মধ্যে রসায়ন দেখা যাবে 'ফাইটার' (Fighter) ছবিতে। হৃতিক রোশনের (Hrithik Roshan) সঙ্গে। আর আজ.. সেই ছবির ট্রেলার মুক্তি পেল। সেখানে কতটা থাকল দেশাত্ববোধ আর কতটাই বা থাকল হৃতিক-দীপিকার সমীকরণের ঝলক? অন্যদিকে, গত ২৭ সেপ্টেম্বর জিৎ জানিয়েছিলেন যে, তিনি দ্বিতীয়বার বাবা হতে চলেছেন। আর পুজোর ঠিক আগে আগে ১৬ অক্টোবর অনুরাগীদের খুশির খবর দেন জিৎ (Jeet)। কিন্তু এতদিন পর্যন্ত ছেলের ছবি প্রকাশ্যে আনেননি তিনি, ছেলের নামও জানা যায়নি। তবে এবার মকরসংক্রান্তির পুণ্যলগ্নে দ্বিতীয় সন্তানের নাম জানালেন জিৎ, অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন তাঁর ছেলের ছবিও। আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন পোস্ট? দেখে নিন আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি

সংক্রান্তির দিনে প্রকাশ্যে আনলেন দ্বিতীয় সন্তানের ছবি, একরত্তির কী নাম রাখলেন জিৎ?

গত ২৭ সেপ্টেম্বর জিৎ জানিয়েছিলেন যে, তিনি দ্বিতীয়বার বাবা হতে চলেছেন। আর পুজোর ঠিক আগে আগে ১৬ অক্টোবর অনুরাগীদের খুশির খবর দেন জিৎ (Jeet)। কিন্তু এতদিন পর্যন্ত ছেলের ছবি প্রকাশ্যে আনেননি তিনি, ছেলের নামও জানা যায়নি। তবে এবার মকরসংক্রান্তির পুণ্যলগ্নে দ্বিতীয় সন্তানের নাম জানালেন জিৎ, অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন তাঁর ছেলের ছবিও।  তিনজনের পরিবার বেড়ে হল চার। কোলে এল পুত্র সন্তান। অক্টোবরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেতা লিখেছিলেন, 'আমাদের হৃদয়ে কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি যে এই সুন্দর পৃথিবীতে এসে পৌঁছেছে আমাদের ছোট্ট পুত্র সন্তান। আপনাদের প্রার্থনায় রাখুন আমাদের। ভালবাসার সহিত, নবন্যা, মোহনা ও জিৎ।' জিতের মেয়ে নবন্যা এখন ১২ বছরের বালিকা। সন্তান জন্মের আগে স্ত্রী মোহনার বেবি বাম্পের ছবি দিয়ে ম্যাটার্নিটি ফটোশ্যুটও করেছিলেন জিৎ এবং সেই ছবিও দেখা গিয়েছিল সমাজমাধ্যমের পাতায়। সোমবার দুপুরে সমাজমাধ্যমে তাঁর ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করে জিৎ (Jeet) লেখেন, 'আজ এই শুভদিনে আলাপ করুন রণাভের সঙ্গে। ও পৃথিবীকে হ্যালো বলছে।' বোঝাই যায় তাঁর দ্বিতীয় সন্তানের নাম ঠিক করেছেন জিৎ 'রণাভ'। ছবিতে জিতের পোশাক দেখেই বোঝা যায় যে তিনি হাসপাতালেই পুত্রসন্তান জন্মাবার পরেই এই ছবিটি তুলেছিলেন আর সেই ছবি পোস্ট হল আজ। এই প্রথম ছেলের সম্পূর্ণ মুখ প্রকাশ্যে আনলেন জিৎ। শুভদিনে একইসঙ্গে দু-দুটি সুসংবাদ, ছেলের ছবিও এল আর জানা গেল ছেলের নামও।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jeet (@jeet30)

দীপিকার মতে, হৃতিকের সঙ্গে তাঁর রসায়নই সেরা, 'ফাইটার'-এর ট্রেলারে মিলল সেই ঝলক?

এই ছবি মুক্তির আগেই দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) বলেছিলেন, এখনও পর্যন্ত তিনি যে যে ছবিতে অভিনয় করেছেন, তার মধ্যে রসায়ন দেখা যাবে 'ফাইটার' (Fighter) ছবিতে। হৃতিক রোশনের (Hrithik Roshan) সঙ্গে। আর আজ.. সেই ছবির ট্রেলার মুক্তি পেল। সেখানে কতটা থাকল দেশাত্ববোধ আর কতটাই বা থাকল হৃতিক-দীপিকার সমীকরণের ঝলক? এই ছবি বায়ু সেনার একটি বিশেষ মিশনকে নিয়ে তৈরি। একের পর এক পাকিস্তানের হামলায় যখন বিদ্ধস্ত ভারত, তখনই পাল্টা হামলার জন্য দেশের তরফে তৈরি করা হয় একটি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বায়ুসেনার টিমকে। আর তাঁদের প্রধান প্রশিক্ষকের ভূমিকায় দেখা যাবে অনিল কপূর (Anil Kapoor)-কে। তাঁর মতে, যুদ্ধ জেতার জন্য কেবল যুদ্ধনীতি নয়, প্রয়োজন টিমের মধ্যে বন্ধুত্বও। আর সেই বন্ধুত্বের ঝলকই দেখা যায় ট্রেলারে। একদিকে যেমন তুখোড় রণনীতি, বাতাসে ভেসে 'ফাইটার' প্লেনের অ্যাকশন, তেমনই দেখা গিয়েছে সেনাদলের মধ্যে বন্ধুত্ব, এমনটি টুকরো প্রেমের ছবিও। তবে এই ছবির টিজারে হৃতিক-দীপিকার যে ঘনিষ্ঠ রসায়ন দেখা গিয়েছিল, ট্রেলারে তা দেখা গেল না। এতে অবশ্য দর্শকদের উত্তেজনা বাড়ল একথা বলাই যায়। চলতি বছরে ২৬ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। আর প্রজাতন্ত্র দিবসের দিনে মুক্তি পাওয়া দেশাত্ববোধক এই ছবি নিয়ে দর্শকদের যথেষ্ট প্রত্যাশা রয়েছে। ট্রেলারে হৃতিকের হেলিকপ্টার থেকে পতাকা ওড়ানোর দৃশ্য গায়ে কাঁটা দেওয়ার মতোই। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by दीपिका पादुकोण (@deepikapadukone)

আরও পড়ুন: Soumitrisha Exclusive: প্রেমের প্রস্তাব পাওয়ার পর এক বছর অপেক্ষা করতে বলেছিলেন, সম্পর্কে জড়াতে তৈরি সৌমিতৃষা?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget