এক্সপ্লোর

Jeetu-Ditipriya Controversy: ‘ময়দান ছেড়ে ভীতু, অসৎ, মিথ্যেবাদীরা পালিয়ে যায়…’, চ্যাট-বিতর্কের মাঝেই নতুন পোস্ট জীতুর

Jeetu Kamal: গুঞ্জন শোনা যাচ্ছিল, বিতর্কের জেরে জীতু হয়ত টেলিভিশন ধারাবাহিক থেকে অব্যাহতি নেবেন। কিন্তু এই গুঞ্জন যে সম্পূর্ণ মিথ্যে তা প্রমাণ করে আজ শুক্রবার সকালেই ফেসবুকে একটি পোস্ট করেন অভিনেতা।

Bengali Television Serial: কিছুদিন আগে থেকেই সমাজমাধ্যমে তুমুল বিতর্ক অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের সঙ্গে জীতু কমলের। ব্যক্তিগত স্তরে হোক বা পেশাগত স্তরে, কোনওভাবেই বিতর্কে জড়াতে চান না জীতু, কিন্তু তারপরেও দীর্ঘ বিরতির পরে ধারাবাহিকে ফিরেই বিতর্কের শিকার। সংবাদের শিরোনামে উঠে এসেছেন জীতু কমল এবং দিতিপ্রিয়া রায়। সমাজমাধ্যমে না করেই জীতু কমলের (Jeetu-Ditipriya Controversy) বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিলেন দিতিপ্রিয়া রায় আর তা ঘিরেই বিতর্ক দানা বাঁধে। এই পরিসরে গুঞ্জন শোনা যাচ্ছিল যে বিতর্কের জেরে জীতু (Jeetu Kamal) হয়ত টেলিভিশন ধারাবাহিক থেকে অব্যাহতি নেবেন, কিন্তু এই গুঞ্জন যে সম্পূর্ণ মিথ্যে তা প্রমাণ করে আজ শুক্রবার সকালেই নিজের ফেসবুক হ্যান্ডলে একটি পোস্ট করেন জীতু কমল, স্পষ্ট জানান যে, ‘আমার উপর যে দোষারোপ করা হয়েছে যদিও তা মারাত্মক সেটা আমি পার্সোনালি হ্যান্ডেল করছি।তার জন্য আমি এই প্রজেক্ট ছেড়ে দেবো সেই রকম মানুষ আমি নই।’

আজ নিজের ফেসবুক পোস্টে জীতু কমল স্পষ্টই  লেখেন, 'ময়দান ছেড়ে ভীতু, অসৎ,মিথ্যেবাদীরা,পালিয়ে যায়।আমি পালানোর মানুষ নই। প্রোডিউসার এবং চ্যানেলের প্রতি আমি দায়বদ্ধ, সর্বোপরি দর্শকের প্রতি দায়বদ্ধ। আমার উপর যে দোষারোপ করা হয়েছে যদিও তা মারাত্মক সেটা আমি পার্সোনালি হ্যান্ডেল করছি। তার জন্য আমি এই প্রজেক্ট ছেড়ে দেবো সেই রকম মানুষ আমি নই। প্রফেশনাল এবং পার্সোনাল লাইফ আমি আলাদা করে রাখতে পারি। আর্টিস্টের প্রজেক্ট ছাড়ার একমাত্র কারণ কন্ট্রাক্ট ব্রিচ, সেটাও তো এখনও হয়নি।'

দিতিপ্রিয়া সমাজমাধ্যমে জীতুর বিরুদ্ধে অভিযোগ করে লিখেছিলেন যে হোয়াটসঅ্যাপ চ্যাটে এমন অনেক কথা জীতু তাঁকে বলেছিলেন যাতে তিনি অস্বস্তিতে পড়েছেন। এআই দিয়ে তৈরি করা চুম্বনের ছবিও পাঠিয়েছেন জীতু, এই অভিযোগও উঠেছে। আর এই অভিযোগের পালটা জবাব হিসেবে নিজের ও দিতিপ্রিয়ার হোয়াটসঅ্যাপের সমস্ত চ্যাট প্রকাশ্যে তুলে ধরেন তিনি। সেই পোস্টে জীতু লিখেছিলেন যে তিনিনিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে কখনই সমাজমাধ্যমে কোনও মতামত দেন না। তবু ‘নিছক ব্যক্তিগত’ নয় এমন ঘটনায় সকলের অবগতির জন্য সমস্ত চ্যাট তিনি তুলে ধরেছেন সমাজমাধ্যমে। 

তবে আজকের পোস্টে জীতু আবারও সমস্ত অনুরাগী দর্শকদের জানান যে জি বাংলার 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের পাশে থাকার জন্য, প্রতিদিন সন্ধ্যায় জি বাংলায় এই ধারাবাহিক দেখার জন্য অনুরোধ করেন তিনি। কারণ তাঁর মতে তিনি প্রোডিউসার ও পরিচালক এবং দর্শকের প্রতি দায়বদ্ধ। 

সেরা শিরোনাম

Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget